ট্রু ইকুইটি নাউ’র ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত

নিউইয়র্ক (ইউএনএ)
প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫ । ৯:৩৩ পূর্বাহ্ণ

আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের পাশাপাশি সিটি ও ষ্টেটের বিভিন্ন পদের নির্বাচন ঘিরে অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশী-আমেরিকান কমিউনিটিও সরব হয়ে উঠছে। বিশেষ করে কমিউনিটিকে সাথে নিয়ে মূলধারার রাজনীতিতে অবদান রাখার লক্ষ্যে নবগঠিত সংগঠন ট্রু ইকুইটি নাউ (টিন) ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চলতি আগষ্ট মাসের মাঝামাঝি সময় থেকে শুরু করে প্রতি সপ্তাহের শুক্রবার জুম্মার দিন বিভিন্ন মসজিদে এই কার্যক্রম চলছে। খবর ইউএনএ’র।
টিন-এর ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রমের অংশ হিসেবে গত ২২ আগস্ট শুক্রবার বাদ জুমা কুইন্সের ‘ওমর বিন আব্দুল আজিজ মসজিদে’ ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয় হয়। এ সময় ‘টিন’ সংগঠনের সদস্যসহ স্থানীয় মুসল্লিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বলে সংশ্লিস্টরা জানান। ‘টিন’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ রাকিবুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জে মোল্লা সানি এবং তরুণ রাজনীতিক মাহতাব খান প্রমূখ এই কর্মসূচীতে অংশ নেন।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন