বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট হঠাৎ অচল!

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫ । ১১:০৩ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারে প্রযুক্তিগত জটিলতা দেখা দিয়েছে।

আজ মঙ্গলবার বিশ্বজুড়ে বেশ কিছু ওয়েবসাইট হঠাৎ করেই অচল হয়ে পড়ে। দেশি-বিদেশি গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার), চলচ্চিত্র পর্যালোচনাভিত্তিক সাইট লেটারবক্সডসহ অসংখ্য সাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা একটি ত্রুটিপূর্ণ বার্তা দেখতে পান। এতে উল্লেখ করা হয়, ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পৃষ্ঠাটি লোড করা সম্ভব হয়নি।

একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, ইন্টারনেটের অবকাঠামো হিসেবে কাজ করা ক্লাউডফ্লেয়ার ওয়েবসাইটগুলোতে সাইবার আক্রমণ প্রতিরোধ, উচ্চমাত্রার ট্র্যাফিক সামলানো এবং দ্রুত কনটেন্ট পৌঁছে দেওয়াসহ নানা গুরুত্বপূর্ণ সেবা দিয়ে থাকে। যেহেতু ইন্টারনেটের একটি বিশাল অংশ এই প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল, তাই তাদের সিস্টেমে সামান্য ত্রুটিও একসঙ্গে একাধিক ওয়েবসাইটে মারাত্মক প্রভাব ফেলে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন