বিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিল

নিউইয়র্ক (ইউএনএ)
প্রকাশের সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ । ১১:৫৯ পূর্বাহ্ণ

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি’র নিরঙ্কুস জয়ে কমিটি বিহীন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীরা আনন্দ ও বিজয় মিছিল করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা আনন্দ মিছিল সমাবেশ করেন। এসময় তারা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে তাকে অভিনন্দন জানান এবং বিভিন্ন শ্লোগান দেন।
বিএনপি’র আনন্দ মিছিলটি জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয়ে ৭৪ স্ট্রীট হয়ে ৩৭ এভিনিউ দিয়ে ৭৩ স্ট্রীট হয়ে নবান্ন রেষ্টুরেন্টের সামনে এসে সমাবেশে মিলিত হন। মিছিলে বিএনপি নেতা কাজী সাখাওয়াত হোসেন আযম, এবাদ চৌধুরী, গোলাম ফারুক শাহীন, যুবদল নেতা এম এ বাতেন, আতিকুল হক আহাদ, সারোয়ার খান বাবু, জীবন চৌধুরী, আমানত হোসেন আমান, গোলাম¬ এন হায়দার মুকুট, মহিলাদল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন, আনিসুর রহমান, হুমায়ূন কবীর, দেওয়ান কাউসার, রিয়াজ মাহমুদ, মাহমুদ হাসান, জিয়াউর রহমান মিলন, শাহজাহান সিরাজ, মাজহারুল ইসলাম জনি, শওকত আলী, নূরে আলম, ফয়সাল আহমেদ সহ প্রায় অর্ধ শত নেতা-কর্মী অংশ নেন। তারা প্রচন্ড ঠান্ডা আর জমে থাকা তুষারপাত উপেক্ষা করে মিছিলে অংশ নেন। মিছিলকারীরা ‘এই মুহুর্তে খবর এলো, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো’, ‘জিতিলো রে জিতিলো, বিএনপি জিতিলো’, ‘বিএনপি’র আলো ঘরে ঘরে জালো’ প্রভৃতি শ্লোগান দেয়।
আনন্দ ও বিজয় মিছিল শেষে দলীয় নেতা-কর্মীরা নবান্ন পার্টি সেন্টারে এক সমাবেশে মিলিত হন। সমাবেশ থেকে কেন্দ্রীয় বিএনপির নির্দেশের আলোকে বিজয় সমাবেশ না করে শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বাদ জুমা বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিল করার কর্মসূচী ঘোষণা করা হয়।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন