ফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬ । ১১:০৮ অপরাহ্ণ

ফ্লোরিডায় এক দূর্বত্তের হামলায় প্রবাসী এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। নিহতের নাম ইয়াসমিন। সিঙ্গেল মাদার ইয়াসমীনের দুই কন্যা আর এক ভাই ফ্লোরিডায় বসবাস করেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স নামক শহরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক প্রথমে নিহতের পার্ক করা গাড়ীতে হামলা চালায় এবং পরবর্তীতে ঐ নারীকে উপর্যপুরী আঘাত করে। ফলে বাংলাদেশী ইয়াসমীন মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। খবর ইউএনএ’র।
ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ির লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। এই হত্যাকাণ্ডে ফ্লোরিডার গোটা বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, হলুদ টি শার্ট আর হাফ প্যান্ট পরা কৃষ্ণাঙ্গ এক যুবক ক্ষিপ্ত হয়ে সুপার মার্কেটের পার্ককিং লটে পার্ক করা একটি গাড়ীতে হাতুরি দিয়ে পিটাতে থাকে। এঘটনা লক্ষ্য করে স্টোরটিতে কর্মরত বাংলাদেশী ইয়াসমিন মার্কেটের ভিতর থেকে গাড়ীর কাছে আসার আগেই যুবকটি ঐ নারীকে আঘাত করলে তিনি (ইয়াসমীন) মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই যুবকটি একাধিকবার আঘাত করে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, ঘাতক যুবককে পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
আরো জানা যায়, ঐ স্টোরের ক্রেতা হিসেবে মাঝে মধ্যেই যুবকটি স্টোরটিতে আসতো। তার বিরুদ্ধে স্টোরের মালামাল চুড়ির অভিযোগ রয়েছে। দু’দিন আগে ঐ সুপার মার্কেটটিতে যুবকটি কেনাকাটা করতে এসে ক্রেডিট কার্ডের ইনভেলিড পিন নাম্বার দিয়ে অর্থ দাবী করে। এতে স্টোরে কর্মরত ঐ নারী অর্থ না দিলে সে ক্ষিপ্ত হয়ে চলে যায়। এবং যুবকটি বৃহস্পতিবার সকালে পুনরায় ফিরে এসে প্রথমে পার্কিং লটে থাকা গাড়ীতে হামলা চালায় এবং এ ঘটনা দেখে বাংলাদেশী নারী স্টোরের বাইরে আসলে পরবর্তীতে যুবকটি তার উপরও হামলা চালানোর পর চলে যায়। পরবর্তীতে দুজন ক্রেতা স্টোরটিতে এসে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে কল দেয়। হামলাকারী যুবক হেইতির লোক বলে জানা যায়।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন