বোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ান

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ১১:৫৫ অপরাহ্ণ

উসাইন বোল্টের উত্তরসূরি ভাবা হচ্ছিল তাকে অনেকদিন ধরেই। কিন্তু এবার তিনি যা করলেন, তাতে কিংবদন্তি বোল্টকেও পেছনে ফেলে দিলেন ১৮ বছর বয়সী অজি স্প্রিন্টিং সেনসেশন গাউট গাউট। রবিবার সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ২০ মিটারের দৌড়ে মাত্র ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন গোট। এই টাইমিংয়ের মাধ্যমে তিনি কেবল নিজের জাতীয় রেকর্ডই ভাঙেননি বরং একই বয়সে উসাইন বোল্টের করা রেকর্ডকেও ধুলোয় মিশিয়ে দিয়েছেন।

২০০৪ সালে ১৮ বছর বয়সে উসাইন বোল্ট ১৯.৯৩ সেকেন্ড সময় নিয়েছিলেন, যা তখন ছিল অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড। রবিবার সিডনিতে গোট সেই দূরত্ব অতিক্রম করলেন ১৯.৬৭ সেকেন্ডে। মজার ব্যাপার হলো, ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে যখন উসাইন বোল্ট প্রথম সোনা জেতেন, তখন তার ব্যক্তিগত সেরা টাইমিং ছিল ১৯.৬৭ সেকেন্ড। অর্থাৎ, গোট গোট ঠিক সেই উচ্চতায় পৌঁছে গেছেন যেখানে বোল্ট তার অলিম্পিক আধিপত্য শুরুর ঠিক আগে ছিলেন।

গোট গোটের ১৯.৬৭ সেকেন্ড এখন অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে বিশ্বের দ্রুততম বৈধ টাইমিং। যদিও ২০২২ সালে এর চেয়ে কম সময়ে (১৯.৪৯ সেকেন্ড) দৌড়েছিলেন মার্কিন স্প্রিন্টার এরিয়ন নাইটন, কিন্তু ডোপিং পরীক্ষায় ব্যর্থ হওয়ায় সেই রেকর্ডটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়নি। ফলে গোট গোটই এখন এই রেকর্ডের একক মালিক।

রেকর্ড গড়ার পর উচ্ছ্বসিত গোট বলেন, আমি মাত্র ১৮ বছরে পা দিয়েছি। আমার বিশ্বাস আমি আরও দ্রুত দৌড়াতে পারব। আমার লক্ষ্য এখন নিয়মিত সাব-২০ (২০ সেকেন্ডের নিচে) টাইমিং বজায় রাখা। গোট আরও জানান, তিনি লক্ষ্য স্থির করেছিলেন ১৯.৭৫ সেকেন্ডে দৌড়ানোর, কিন্তু টাইমিং ১৯.৬৭ হওয়ায় তিনি নিজেও কিছুটা অবাক ও আনন্দিত।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন