গোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনাল

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ১২:৪২ পূর্বাহ্ণ

এমিরেটস স্টেডিয়ামে গোলশূন্য ড্র করেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্পোর্টিং সিপির বিপক্ষে কোনো গোল না হলেও, প্রথম লেগে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে ওঠে গানাররা।

ম্যাচে বল দখলে এগিয়ে ছিল আর্সেনাল, প্রায় ৫৫ শতাংশ সময় তারা বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। গোলের উদ্দেশ্যে তারা মোট ১৬টি শট নেয়, তবে লক্ষ্যভেদ করতে পারে মাত্র একবার। অন্যদিকে স্পোর্টিং সিপি ৪৫ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নেয়, যার মধ্যে একটি ছিল লক্ষ্যে।

লিসবনে প্রথম লেগে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় পাওয়ায় ঘরের মাঠে কিছুটা স্বস্তিতেই খেলা শুরু করেছিল আর্সেনাল। তবুও ম্যাচের শুরু থেকেই চাপ সৃষ্টি করে স্পোর্টিং। আর্সেনালও কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ম্যাচের শেষ মুহূর্তে স্পোর্টিং গোলের সুযোগ পেলেও গোলরক্ষক ডেভিড রায়া ও রক্ষণভাগের দৃঢ়তায় তা রুখে দেয় আর্সেনাল।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন