চলমান প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে : শামসুদ্দীন বশির

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ । ৭:৫৮ অপরাহ্ণ

ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকালীন সময় ও প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্কের অন্যতম ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠান গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর এর সিইও মোহাম্মদ শামসুদ্দীন বশির । তিনি জানান, বর্তমানে তার্কিস এয়ারলাইন্সের গ্লোবাল হাব হলো ইস্তাম্বুল। এয়ারলাইন্সটি নিউইয়র্কের জেএফকে সহ যুক্তরাষ্ট্রের ১৪টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে নিয়মিত ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়াও কানাডার টরন্টো থেকে হংকং হয়ে কানাডা-ঢাকা-কানাডা রুটে তিনটি ফ্লাইট নিয়মিত চলাচল করছে। পাশাপাশি তিনি আরো জানান, গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর এর ‘মাইবেষ্টফ্লাই.কম’ ওয়েব সাইট থেকে সহজে এয়ার টিকিট বুকিং ও কনফার্ম করা ছাড়াও বিশেষ ছাড়া ও সুযেগ-সুবিধা রয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় আয়োজিত মিট দ্যা প্রেসে মোহাম্মদ শামসুদ্দীন এসব কথা বলেন। খবর ইউএনএ’র।
সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টেুরেন্টে আয়োজিত মিট দ্যা প্রেসে স্লাইড শো’র মাধ্যমেও চলমান পরিস্থিতিতে নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুবিধার ও অনলাইনে এয়ার টিকিট ক্রয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন মোহাম্মদ শামসুদ্দীন বিস্তারিত জানান। এসময় মুফতি ইসমাইল ছাড়াও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নাসির উদ্দীন, জিএম এরশাদ রফি তুহিন, অফিস ম্যানেজার মাহবুবুর রহমান রায়হান ও অফিস সহকারী আনিকা উপস্থিত ছিলেন।
মিট দ্যা প্রেসে মোহাম্মদ শামসুদ্দীন জানান, আমাদের ‘মাইবেষ্টফ্লাই.কম’ ওয়েব সাইট থেকে বিশ্বের যেকোন দেশ থেকে সে দেশের কারেন্সি দিয়ে সহজে এয়ার টিকিট বুকিং ও কনফার্ম করা যাবে এবং বিশেষ ডিসকাইন্টের সুযোগ রয়েছে। এছাড়াও নিউইয়র্ক ও ঢাকায় রয়েছে সপ্তাহের ৭দিনই ২৪ ঘন্টার ফোন কল সার্ভিস। তিনি আরো জানান প্রয়োজনে তাদের প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা পাওয়ার প্রক্রিয়ায়ও সহযোগিতা করছে। বিশ্বের যেকোন দেশ ভ্রমণে যেকোন প্রয়োজনে গ্লোবাল ট্রাভেল এন্ড ট্যুর এর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।
এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, চলমান পরিস্থিতিতে একজন এয়ার ফ্লাইটের যাত্রীকে ট্রভেল এজেন্সীর পাশাপাশি সংশ্লিস্ট এয়ারলাইন্স ও দূতাবাসের সাথে সমন্বয় থাকা জরুরী। ভ্রমনের সময় কোন দেশে গিয়ে কোন সমস্যায় পড়লে তখন এসব জায়গায় যোগাযোগ করে সমস্যার সমাধান পাওয়া যাবে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকালীন সময়ে তার ব্যবসায় ৫০% ধ্বস নেমেছে এবং এপর্যন্ত তার অন্তত ৫০ যাত্রী সমস্যায় পড়েছেন। তবে বিকল্পভাবে যাত্রীদের সমস্যার সমাধান করা হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, ব্যবসায় নয়, সেবাই আমাদের মূল মন্ত্র এই লক্ষ্যে আমরা গ্রাহদের সেবা দিয়ে চলেছি।

 

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন