তদন্ত প্রতিবেদন খতিয়ে দেখে ব্যবস্থা নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের নিয়ন্ত্রক সংস্থা। বোর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি মঙ্গলবার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটিও ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গত নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয় এই কমিটিকে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে সেই কমিটি তাদের প্রতিবেদন জমা দেন গত রোববার। এর দুই দিন পর ব্যবস্থা নিল জাতীয় ক্রীড়া পরিষদ
১১ সদস্যের মধ্যে রয়েছেন- বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ । ৮:৫৫ পূর্বাহ্ণ