ইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠি

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ৯:০৫ পূর্বাহ্ণ

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে ইরানকে অস্ত্র সরবরাহ না করতে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আমি শুনেছিলাম চীন ইরানকে অস্ত্র দিচ্ছে—অর্থাৎ, আপনারা সব জায়গাতেই এমনটা দেখতে পাচ্ছেন।

ট্রাম্প আরও বলেন, আমি তাকে (শি জিন পিং) চিঠি লিখে এমনটা না করতে বলেছিলাম। তিনি আমাকে ফিরতি চিঠিতে এমন কিছু করছেন না বলে নিশ্চিত করেছেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে চীন ইরানকে উন্নত অস্ত্রশস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন