মস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ৩:৩৩ পূর্বাহ্ণ

মস্কোর রসিয়া থিয়েটারে শুরু হয়েছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের এই মর্যাদাপূর্ণ আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

আন্তর্জাতিক এই আয়োজনে বিদেশি নামী ব্র্যান্ডের বদলে ভাবনা প্রাধান্য দিয়েছেন দেশীয় ঐতিহ্যকে। ডিজাইনার তন্বী কবিরের নকশা করা একটি ওভারকোট পরে তিনি রেড কার্পেটে উপস্থিত হন। বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পকে তুলে ধরার এই সাহসী উদ্যোগ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে।

আট দিনব্যাপী এ আসরের পর্দা নামবে ২৩ এপ্রিল। উৎসবে মনোনীত হয়েছে বাংলাদেশের যুবরাজ শামীমের ‘অতল’ ও আসিফ ইসলামের ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা দুটি। এর মধ্যে দেশের বর্তমান যাত্রাশিল্পের ভঙ্গুর বাস্তবতা ফুটিয়ে তোলা ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমায়।

ছবিটিতে প্রিন্সেস রোজি নামের এক নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন ভাবনা। এটিই ছবির প্রধান চরিত্র। আর সিনেমাটি এ রকম একটি আন্তর্জাতিক উৎসবে স্থান পাওয়ায় বেশ উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্ট সবাই।

ভাবনা বলেন, আমি আমার শিল্পকর্মের মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। মস্কোর মতো মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা নির্বাচিত হওয়ার অনুভূতি সত্যিই ভীষণ আনন্দের।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন