রাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ । ৮:৫৮ পূর্বাহ্ণ

দেশের সব জলাবদ্ধতা তাৎক্ষণিকভাবে নিরসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তবে এ সমস্যা মোকাবিলায় সরকারের আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রস্তুতি নেওয়া হলেও অল্প সময়ে সব সমস্যা সমাধান করা কঠিন।

তিনি আরও জানান, খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পানিসম্পদমন্ত্রী বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা এবং এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

আগামী বর্ষা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, নদীভাঙনপ্রবণ এলাকাগুলোতে দ্রুত করণীয় নির্ধারণ করে কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

সম্পাদক : এবিএম সালাহউদ্দিন আহমেদ , নির্বাহী সম্পাদক : সামিউল ইসলাম ।  কপিরাইট © কমিউনিটি টিভি সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন