শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন
একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীতা দিবস পালন করেছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক। এ উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক এবাদ। খবর ইউএনএ’র।
সভার শুরুতে একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল, উপদেষ্টা ছাইদুর খান ডিউক, উপদেষ্টা আজিজুর নাহার মুকুল, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ রানা, ট্রেজারার বিশ্বজিত পাল, মাহবুবুর রহমান মনু প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভায় প্রবাসী কিশোরগঞ্জবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় এবিএম ওসমান গণি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ একাত্তুরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। তা নাহলে শহীদদের আত্না শান্তি পাবে না এবং আমরা স্বাধীন দেশের স্বাদও পাবো না। তিনি বলেন, দেশের মানুষ ভালো না হলে দেশের উন্নয়ন হবে না। দু:খজনক হলেও সত্য দেশের রাজনীতিবীদরা নিজের আর দলের স্বার্থ ছাড়া কিছু বুঝে না।
মফিজুর রহমান দুলাল একাত্তুরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জের মানুষও অবদান রেখেছে। আগে আমাদের ইতিহাস জানতে হবে। সবার মনে রাখতে হবে একাত্তুরে আমাদের বিজয়, গৌরবের বিজয়। আমাদের জীবনের সকল ক্ষেত্রের প্রেরণা হচ্ছে স্বাধীনতা।
সভাপতির বক্তব্যে এবাদুল হক এবাদ তার বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কিশোরগঞ্জের কৃতি সন্তান ও দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা এবং শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array