খুঁজুন
রবিবার, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালনseparatorনতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্টseparatorপিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রীseparatorপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধারseparatorপাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়েseparatorবিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তাseparatorলাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসseparator‘গ্যাংস্টার’ লুকে কলকাতায় শাকিব খান, শুটিংয়ের ছবি প্রকাশ্যেseparatorছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন যেভাবেseparatorইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুseparatorডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজায় কি পরিমাণ টকদই খাবেনseparatorতানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনাseparatorবিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিলseparatorবাংলাদেশে ভালোবাসা দিবস এলো যেভাবেseparatorপ্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবিবাম্প, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!separatorকলম্বোয় ভারত-পাকিস্তান জ্বর: হোটেলের কক্ষ নেই, আকাশ ছুঁয়েছে ফ্লাইটের ভাড়াseparatorবিএনপি জয়ী হওয়ায় আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাseparatorবিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তিseparator১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকseparatorঅ্যাপ ব্যবহার না করলেও আপনার তথ্য সংগ্রহ করছে টিকটক, থামানোর উপায়separator‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’separatorবিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমকseparatorতারেক রহমানের মন্ত্রিসভায় আলোচনায় যারাseparatorমধ্যপ্রাচ্যে আরেকটি শক্তিশালী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparator২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেলseparatorগণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়ল ৬০.২৬ শতাংশseparatorনিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫ সম্পন্নseparatorফিলাডেলফিয়ায় লোক উৎসব ২০২৫: প্রবাসে বাংলার লোকঐতিহ্যের রঙে এক মনোমুগ্ধকর সন্ধ্যাseparatorরাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টিই মার্কিন শান্তি পরিকল্পনার প্রধান সমস্যাseparatorদেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়াseparatorবলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেনseparatorসুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তানseparatorইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ংকর আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারিseparatorযেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেনseparatorএনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, যে আসন থেকে লড়বেনseparatorএক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১separatorলিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশseparatorটরন্টোতে শিরীন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যাseparatorবিশ্বজুড়ে বহু ওয়েবসাইট হঠাৎ অচল!separatorদীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশseparatorআ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, নেদারল্যান্ডসের উপমন্ত্রীকে জানালেন প্রধান ‍উপদেষ্টাseparator১০ বছরে ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্সseparatorশেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছেseparatorধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়াদের ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিলেন শাওনseparatorমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডseparatorঅভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিseparatorশেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানালেন মির্জা ফখরুলseparatorঅনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসিseparatorরাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণseparatorওপেনএআইয়ের বিরুদ্ধে ৭ পরিবারের মামলাseparatorকমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধseparatorঅমিতাভ রেজার নতুন যাত্রায় সঙ্গী হচ্ছেন চিত্রনাট্যকার মুশফিকা মাসুদseparatorনতুন পোশাকে নেমেছে পুলিশseparatorরাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুনseparatorভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৯separatorরাজধানীতেও শীতের আমেজseparatorঅনুমতি মেলেনি, স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্টseparatorবর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের নতুন কর্মকর্তারা অভিষিক্তseparatorনিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোয়ার-মমিন পুনর্নিবাচিতseparatorবর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী উদযাপনseparatorস্বপ্নগ্রাম লেক প্লাসিডseparatorবিপুল উৎসাহ-উদ্দীপনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparatorট্রু ইকুইটি নাউ’র ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহতseparatorবাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিতseparatorজুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে: উপদেষ্টা মাহফুজseparatorনিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫separatorবাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীseparatorআর সিনেমার গান করবেন না প্রিন্স মাহমুদseparatorনিউইয়র্ক সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদ প্রার্থীseparatorবাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডসseparatorনিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী তৃতীয় পুত্র সন্তানের মা হলেনseparatorআমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না ভিসাseparatorভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়ালseparatorএবার শাকিব খানের নায়িকা তানজিন তিশাseparatorসহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতাseparatorইতিহাস গড়ে বর্ষসেরা সালাহseparatorঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টাseparatorনিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparator১ ও ২ অক্টোবর নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজার আয়োজনseparator‘ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী!’ ট্রাম্পকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে মাস্কের ‘গ্রোক’separatorনতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রোseparatorরাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুলseparatorমাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতেseparatorসিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমseparatorএশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দলseparatorবড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’separatorনায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খানseparatorপাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়ালseparatorযুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাসseparatorইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনেরseparatorকুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭separatorডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬টিseparatorনিউইয়র্ক সিটিতে ‘ট্রু ইকুইটি নাউ’র ভোটার নিবন্ধন অভিযান শুরুseparatorকবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?separatorকে দিয়েছে আপনাকে মানুষের পছন্দ নিয়ন্ত্রণ করার অধিকার?separatorমালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকেseparatorদ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালন

একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার মধ্যদিয়ে বাংলাদেশের ৫৫তম মহান স্বাধীতা দিবস পালন করেছে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক। এ উপলক্ষ্যে ২৬ মার্চ সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক এবাদ। খবর ইউএনএ’র।
সভার শুরুতে একাত্তুরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় অংশ নেন এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল, উপদেষ্টা ছাইদুর খান ডিউক, উপদেষ্টা আজিজুর নাহার মুকুল, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান জুবায়ের আহম্মেদ রানা, ট্রেজারার বিশ্বজিত পাল, মাহবুবুর রহমান মনু প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান মনির। সভায় প্রবাসী কিশোরগঞ্জবাসীরা উপস্থিত ছিলেন।
সভায় এবিএম ওসমান গণি স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ একাত্তুরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। তা নাহলে শহীদদের আত্না শান্তি পাবে না এবং আমরা স্বাধীন দেশের স্বাদও পাবো না। তিনি বলেন, দেশের মানুষ ভালো না হলে দেশের উন্নয়ন হবে না। দু:খজনক হলেও সত্য দেশের রাজনীতিবীদরা নিজের আর দলের স্বার্থ ছাড়া কিছু বুঝে না।
মফিজুর রহমান দুলাল একাত্তুরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জের মানুষও অবদান রেখেছে। আগে আমাদের ইতিহাস জানতে হবে। সবার মনে রাখতে হবে একাত্তুরে আমাদের বিজয়, গৌরবের বিজয়। আমাদের জীবনের সকল ক্ষেত্রের প্রেরণা হচ্ছে স্বাধীনতা।
সভাপতির বক্তব্যে এবাদুল হক এবাদ তার বক্তব্যে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ কিশোরগঞ্জের কৃতি সন্তান ও দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, জাতীয় চার নেতা এবং শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান।

নতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্ট

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
নতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্ট

নিউইয়র্ক সিটির কুইন্সের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকার সুপরিচিত ‘ঘরোয়া’ রেষ্টুরেন্ট নতুন সাজে চালু হলো। ১৬৮-৪১ হিলাসাইড এভিনিউতে প্রতিষ্ঠিত জ্যামাইকার পুরো রেষ্টুরেন্ট ঘরোয়া। দীর্ঘ প্রায় সাড়ে চার মাস পর নতুন আঙ্গীকে নতুন সাজে রেষ্টুরেন্টটি গেলো ঈদুল ফিতরের চাঁদ রাতের আগের দিন ১৮ মার্চ, বুধবার চালু হয়। এদিন সন্ধ্যায় রেষ্টুরেন্টটির ক্রেতা আর শুভাকাঙ্খীদের মিষ্টি মুখ করিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটির নতুন যাত্রা শুরু হয়। সাথে ছিলো চা। খবর ইউএনএ’র।
‘ঘরোয়া’ রেষ্টুরেন্টের স্বত্তাধিকারী আব্দুল কদ্দুস জানান, জ্যমাইকা তথা নিউইয়র্ক সিটির অন্যতম পুরনো রেষ্টুরেন্ট ‘ঘরোয়া’ রেষ্টুরেন্ট। মুখরোচক খবার আর সেবা দিয়ে রেষ্টুরেন্ট তার সুনাম অর্জন করেছে। অতি সম্প্রতি ক্রেতাদের চাহিদার পাশাপাশি পরিবেশ আর রুচির কলা ভেবে আমরা নতুন সাজে রেষ্টুরেন্ট সাজানোর সিদ্ধান্ত নেই। এজন্য প্রায় সাড়ে চার মাস রেষ্টুরেন্টটি বন্ধ রেখে আধুনিক সাজে ‘ডেকোরেশন’ করা হয়েছে। তিনি বলেন, আশা করি আমাদের ক্রেতারা নতুন সাজে রেষ্টুরেন্টটি পছন্দ করবেন এবং মনোরম পরিবেশে পরিবার-পরিজন আর বন্ধু-বান্ধবদের নিয়ে পছন্দের মুখরোচক খাবার উপভোগ করতে পারবেন।
আব্দুল কদ্দুস জানান, জানান, চা-সিঙ্গারা-সমচা থেকে শুরু করে ভাত-মাছ, পোলাও-বিরিয়ানী-মাংস সহ যেকোন ধরনের খবার পাওয়া যাবে ‘ঘরোয়া’ রেষ্টুরেন্টে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। আগের মতোই থাকছে ‘টু গো’। ইতিমধ্যেই পিকনিক-এর অর্ডও নেয়া শুরু হয়েছে। নিজস্ব পরিবহনে গরম গরম খাবার পরিবেশনের ব্যবস্থা থাকবে। আর পুরো গ্রীস্মকালে সকাল ৯টা থেকে মধ্যরাত ২টা পর্যন্ত খোলা রাখা হবে বলেও জানান তিনি।

পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। আগামীকাল বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল।

হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিলেন। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি।

তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।”

প্রধানমন্ত্রী বলেন, ‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল—নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি।

এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব—এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে ‍পুলিশ।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। ওই স্কুলছাত্রের বাবা খন্দকার শামীম তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী।

পুলিশ সূত্র জানায়, আজ বিকেলে খন্দকার শামীম সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে ছিলেন। ছেলে অপহৃত হওয়ার খবর শুনে তিনি কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। এ সময় প্রধানমন্ত্রী বের হচ্ছিলেন। তিনি প্রধানমন্ত্রীকে ছেলে অপহৃত হওয়ার বিষয়টি জানান। খবরটি শুনেই পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে শিশুটিকে উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া উপকমিশনার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করেন। ছাত্রটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলে নবম শ্রেণিতে পড়ে। বেলা আড়াইটার সময় স্কুল থেকে বের হওয়ার পর চার-পাঁচজন তাকে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে চড়থাপ্পড় দেওয়া হয় এবং নির্যাতন করা হয়। এরপর তার বাবার নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। না হলে মেরে ফেলার হুমকি দেয় তারা। পুলিশ প্রথমে টাকা পাঠানোর আশ্বাস দিয়ে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে। কোন নম্বরে টাকা পাঠানো হবে, তাদের কাছে সেই নম্বর চাওয়া হয়। তারা প্রথমে নম্বর দিতে দেরি করছিল, দর-কষাকষিও চলে।

পুলিশ কর্মকর্তা মাসুদ আলম বলেন, মুক্তিপণের টাকা নিয়ে দর-কষাকষির মধ্যে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে ফেলে এবং ছাত্রটিকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়। টের পেয়ে অপহরণকীরা ছাত্রকে রেখে পালিয়ে যায়। এরপর বিকেল পাঁচটার দিকে নির্মাণাধীন ওই ভবনে অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা হয়।