পাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়ে
পাকিস্তানের ৭০ বছর বয়সী হাকিম বাবর ভালোবেসে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণীকে। আর এ বিয়ে নিয়ে পাকিস্তানে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রেমের সম্পর্কের পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালায়।
অসম বয়সের এই বিয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ দম্পতিকে ঘিরে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা।
অনেকে বৃদ্ধ হাকিম বাবরের সমালোচনা করলেও তিনি সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। এক কনটেন্ট ক্রিয়েটরের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা।
মানুষের মনটাই আসল—সবার মনের দিক দিয়ে তরুণ হওয়া উচিত। আমার সদ্য বিবাহিত স্ত্রী একজন ডিভোর্সি ছিলেন। ডিভোর্সিকে বিয়ে করা আল্লাহর নির্দেশ ও নবীর সুন্নাহ। সে অনুযায়ীই আমি বিয়ে করেছি।
তাহলে আমি ভুল কী করেছি?’
তিনি আরো বলেন, ‘আমি কোনো অনৈতিক কাজ করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা আমাদের সমালোচনা করছে, তাদের অনেকেরই মেয়ে বন্ধু বা বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। কিন্তু তারা বিয়ে করে না। বরং প্রেমের ভান করে প্রতারণা করে।’
তরুণী স্ত্রীও স্বামীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে বয়স কোনো বাধা হতে পারে না।
কারো মধ্যে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেলে বিয়ে করতে দেরি করা উচিত নয়।
হাকিম বাবর জানিয়েছেন, আগামী ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে প্রথমে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাবেন। এরপর তারা নেদারল্যান্ডসে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছেন।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array