খুঁজুন
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্নseparatorআতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিতseparatorবাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতseparatorনাগরিকত্ব আইন সহজ করল কানাডা, সুবিধা পাবেন যারাseparatorমর্মান্তিকseparatorচলমান প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে : শামসুদ্দীন বশিরseparatorশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালনseparatorনতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্টseparatorপিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রীseparatorপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধারseparatorপাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়েseparatorবিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তাseparatorলাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসseparator‘গ্যাংস্টার’ লুকে কলকাতায় শাকিব খান, শুটিংয়ের ছবি প্রকাশ্যেseparatorছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন যেভাবেseparatorইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুseparatorডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজায় কি পরিমাণ টকদই খাবেনseparatorতানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনাseparatorবিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিলseparatorবাংলাদেশে ভালোবাসা দিবস এলো যেভাবেseparatorপ্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবিবাম্প, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!separatorকলম্বোয় ভারত-পাকিস্তান জ্বর: হোটেলের কক্ষ নেই, আকাশ ছুঁয়েছে ফ্লাইটের ভাড়াseparatorবিএনপি জয়ী হওয়ায় আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাseparatorবিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তিseparator১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকseparatorঅ্যাপ ব্যবহার না করলেও আপনার তথ্য সংগ্রহ করছে টিকটক, থামানোর উপায়separator‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’separatorবিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমকseparatorতারেক রহমানের মন্ত্রিসভায় আলোচনায় যারাseparatorমধ্যপ্রাচ্যে আরেকটি শক্তিশালী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparator২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেলseparatorগণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়ল ৬০.২৬ শতাংশseparatorনিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫ সম্পন্নseparatorফিলাডেলফিয়ায় লোক উৎসব ২০২৫: প্রবাসে বাংলার লোকঐতিহ্যের রঙে এক মনোমুগ্ধকর সন্ধ্যাseparatorরাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টিই মার্কিন শান্তি পরিকল্পনার প্রধান সমস্যাseparatorদেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়াseparatorবলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেনseparatorসুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তানseparatorইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ংকর আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারিseparatorযেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেনseparatorএনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, যে আসন থেকে লড়বেনseparatorএক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১separatorলিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশseparatorটরন্টোতে শিরীন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যাseparatorবিশ্বজুড়ে বহু ওয়েবসাইট হঠাৎ অচল!separatorদীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশseparatorআ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, নেদারল্যান্ডসের উপমন্ত্রীকে জানালেন প্রধান ‍উপদেষ্টাseparator১০ বছরে ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্সseparatorশেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছেseparatorধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়াদের ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিলেন শাওনseparatorমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডseparatorঅভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিseparatorশেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানালেন মির্জা ফখরুলseparatorঅনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসিseparatorরাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণseparatorওপেনএআইয়ের বিরুদ্ধে ৭ পরিবারের মামলাseparatorকমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধseparatorঅমিতাভ রেজার নতুন যাত্রায় সঙ্গী হচ্ছেন চিত্রনাট্যকার মুশফিকা মাসুদseparatorনতুন পোশাকে নেমেছে পুলিশseparatorরাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুনseparatorভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৯separatorরাজধানীতেও শীতের আমেজseparatorঅনুমতি মেলেনি, স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্টseparatorবর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের নতুন কর্মকর্তারা অভিষিক্তseparatorনিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোয়ার-মমিন পুনর্নিবাচিতseparatorবর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী উদযাপনseparatorস্বপ্নগ্রাম লেক প্লাসিডseparatorবিপুল উৎসাহ-উদ্দীপনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparatorট্রু ইকুইটি নাউ’র ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহতseparatorবাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিতseparatorজুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে: উপদেষ্টা মাহফুজseparatorনিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫separatorবাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীseparatorআর সিনেমার গান করবেন না প্রিন্স মাহমুদseparatorনিউইয়র্ক সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদ প্রার্থীseparatorবাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডসseparatorনিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী তৃতীয় পুত্র সন্তানের মা হলেনseparatorআমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না ভিসাseparatorভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়ালseparatorএবার শাকিব খানের নায়িকা তানজিন তিশাseparatorসহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতাseparatorইতিহাস গড়ে বর্ষসেরা সালাহseparatorঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টাseparatorনিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparator১ ও ২ অক্টোবর নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজার আয়োজনseparator‘ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী!’ ট্রাম্পকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে মাস্কের ‘গ্রোক’separatorনতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রোseparatorরাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুলseparatorমাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতেseparatorসিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমseparatorএশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দলseparatorবড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’separatorনায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খানseparatorপাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়ালseparatorযুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাসseparatorইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনেরseparatorকুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭separatorডাকসুতে ২৮ পদে ৫৬৫ ফরম বিক্রি, হল সংসদে ১২২৬টিseparatorনিউইয়র্ক সিটিতে ‘ট্রু ইকুইটি নাউ’র ভোটার নিবন্ধন অভিযান শুরুseparatorকবে-কোথায় বিয়ে করবেন রোনালদো-জর্জিনা?

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৩:১১ অপরাহ্ণ
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারে শনিবার দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে “একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” আখ্যা দিয়েছে। এটিই ঢাকায় গত ১৩ বছরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সরকারি সফর।

দুই দিনের সফরের প্রথম দিনই তিনি সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে।

সরকারি সূচি অনুসারে রবিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা এসকে বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ–এই খাতে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) সইয়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও তাঁর সাক্ষাতের কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ঢাকা সফর করছেন। বিশেষ ফ্লাইটে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছার পর ইসহাক দারকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে শনিবার সন্ধ্যায় বৈঠক করেছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। এরপর তাঁরা নৈশভোজেও অংশ নেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এ ছাড়া বৈঠকে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে তাঁর বাসভবনে যাবেন সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে অবস্থিত খালেদা জিয়ার বাসায় যাবেন তিনি। শনিবার সন্ধ্যায় এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে হাইকমিশনের সামনে উপস্থিত সাংবাদিকদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আমরা পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পাকিস্তানের মন্ত্রীর আমন্ত্রণে এখানে এসেছি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আঞ্চলিক বাণিজ্য, পারস্পরিক সম্পর্ক আরো কীভাবে জোরদার করা যায় এবং দুটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের মধ্যে বিনিময় কিভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এ ছাড়া সার্ককে কিভাবে আরো কার্যকর ও শক্তিশালী করা যায় তা নিয়েও আলাপ হয়েছে।’

এদিকে, শনিবার বিকেলে পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপি নেতারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একাত্তরের ইস্যু পাকিস্তানের ‘ডিল’ করা উচিত বলে বলেছে দলটি। সাংবাদিকদের এসব কথা জানান এনসিপি সদস্যসচিব আখতার হোসেন।

রবিবার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র উপদেষ্টা-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

সম্ভাব্য চুক্তিটি হলো দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ বিষয়ে। স্বাক্ষরের জন্য সম্ভাব্য এমওইউগুলো হচ্ছে—দুই দেশের বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতিবিনিময়, দুই দেশের মধ্যে ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই রাষ্ট্রীয় বার্তা সংস্থার মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা।

ইসহাক দারের সম্মানে পররাষ্ট্র উপদেষ্টা মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সংযুক্তি, কৃষি, নানা পর্যায়ে চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনায় থাকবে। পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের ধারাবাহিকতায় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছে। এ বৈঠকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, বোঝাপড়া ও অভিন্ন স্বার্থের বিষয়ে জোর দেবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ের যোগাযোগের সম্পর্ক যেখানে এসেছে, তা এগিয়ে নিতে হলে অমীমাংসিত বিষয়গুলোর সুরাহার কথা বলা হবে। বিশেষ করে একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া, আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন ও অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যা প্রদান—ঐতিহাসিক এ তিন ইস্যুর সুরাহা চাইবে বাংলাদেশ। সফর শেষে রাতেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে ঢাকা–ইসলামাবাদে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। ইসহাক দারের চলতি সফরটি গত দুই মাসের মধ্যে বাংলাদেশে পাকিস্তান থেকে মন্ত্রী পর্যায়ের তৃতীয় সফর। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান গত বুধবার ঢাকায় এসেছেন। এর আগে গত জুলাইয়ে বাংলাদেশ সফর করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

দীর্ঘ ১৫ বছর বিরতির পর গত এপ্রিলে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পরপরই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের কথা থাকলেও কাশ্মীর সংকটের কারণে সফরটি স্থগিত হয়েছিল।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারসহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টানাপড়েন দেখা দেয়। পরবর্তী সময়ে পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও আওয়ামী লীগ সরকার দৃশ্যমান সাড়া দেয়নি। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে। অন্তর্বর্তী সরকারও পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখার নীতি অনুসরণ করছে।

ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেং’র গভীর শোক ও সমবেদনা প্রকাশ

নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউইয়র্ক সিটির কুইন্স বরোর উডসাইডে একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণী নিশাত জান্নাতের নামাজে জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) সিটির উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে তার বাবা বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমদ ইমামতি করেন। তার আগে নিহত মেয়র জন্য তিনি সবার কাছে দোয়া করেন। জানাজায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। জানাযা শেষে নিহত নিশাত জান্নাতের মরদেহ ঐদিনই নিউজার্সীর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হয়। নিশাত জান্নাতের ঘটনায় পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। নিহত নিশাত জান্নাতের পরিবার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। এদিকে নিশাত জান্নাতের মর্মান্তিক মৃত্যুতে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।
পুলিশ জানায়, উডসাইডের রুজভেল্ট এভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে অর্থাৎ বাংলাদেশী মালিকাধীন গ্রোসারী ফুড ফেয়ার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিশাত ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পশ্চিমমুখী রুজভেল্ট এভিনিউ দিয়ে আসা ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’-এর একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। পুলিশের মতে, সংযোগস্থলের উত্তর পাশে এই আঘাত লাগে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন নওশিন জান্নাত জানান, নিশাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতো এবং সেখানে সে কালো ইউনিফর্ম পরতো। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে ছোট বোনের জন্য কেক আনতে নিশাত উডসাইড ট্রেন স্টেশনে নামে। এরপর আর কথা না হওয়ায় এবং দীর্ঘক্ষণ ধরে বাসায় না ফেরায় বাসার সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিশাতের ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিশাতের মর্মান্তিক ঘটনা জানতে পারেন। সে সময় সেখানে পুলিশ দেখতে পান এবং নিশাতের মরদেহ ঢাকা অবস্থায় ট্রাকের নীচেই পড়েছিলো।
নিহতের চাচা জামাল আহমদ জানান, তারা নিশাতের খবর না পেয়ে ফোন ট্যাক করে ঘটনাস্থল গিয়ে পুরো ঘটনা জানতে পারেন। পুলিশ প্রথমে কিছু জানাতে না দিলেও পরে নাম ঠিকানা, ফোন নাম্বার দিলে তারা নিশ্চত করে যে নিশাত-ই এই মর্মান্তিক ঘটনার শিকার। তিনি জানান, তখনও নিশাতের মরদেহ ট্রাকের নিচে ছিলো আর পুলিশ ঘটনাস্থল বেরিকেড দিয়ে রেখেছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঐ নারীকে জিজ্ঞাবাসবাদ করা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।
এদিকে সোমবার (৩০ মার্চ) রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মালিক প্রতিষ্ঠান ‘ওয়েস্ট কানেকশনস’-এর এক মুখপাত্র বলেন, কুইন্সে আজ সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের পক্ষ থেকে আমরা নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্টদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করছি না।’
জানাজা ও দাফন: উডসাইডে একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণী নিশাত জান্নাতের নামাজে জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) বাদ জোহর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে তার বাবা বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমদ ইমামতি করেন। তার আগে নিহত মেয়ের জন্য তিনি সবার কাছে দোয়া করেন। জানাজায় জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদিবদন নেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। জানাযা শেষে নিহত নিশাত জান্নাতের মরদেহ অপরাহ্নে নিউজার্সীর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হয়।

ইউএস কংগ্রেসওমেন গ্রেস মেং’র শোক: নিশাত জান্নাতের মর্মান্তিক মৃত্যুতে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। গ্রেস মেং তার ভেরিফাইড ফেসবুক পোষ্টে বলেন, নিশাত জান্নাতের আকস্মিক মৃত্যু ও ক্ষতিতে শোকাহত পরিবার ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য তিনি প্রার্থনা করছেন। একই সাথে তিনি ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দায়িত্বপালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি আরো জানান যে, দূর্ঘটনার বিষয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের চলমান তদন্তের আপডেটের দিকেও নজর রাখবেন।

আতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:১৫ পূর্বাহ্ণ
আতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিত

ফ্লোরিডা: ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা-ফোবানা’র কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত ২৯ মার্চ রোববার অনুষ্ঠিত হয়। সভায় ফোবানার চেয়ারম্যান জাহিদ হোসেন সভাপতিত্ব করেন এবং এক্সিকিউটিভ সেক্রেটারী নিহাল রহিম সভাটি পরিচালনা করেন। অধিকাংশ নির্বাহী কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন এবং সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মোতাবেক ফোবানার সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান এবং সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা বোর্ড অফ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন।
কার্যনির্বাহী কমিটির সভায় ৪০তম ফোবানা’র হোস্ট কমিটির কনভেনার আনোয়ার হোসেন সেন্টু, এবং চিফ কো-অর্ডিনেটর নাজিম উল্লাহ লিটন কনভেনশনের বিস্তারিত পরিকল্পনা এবং আগামী ৩ এপ্রিল, হলিডে ইন রিসোর্ট, কিসিমি ফ্লোরিডায়, সন্ধ্যা ৭টায় ৪০তম ফোবানা’র কিক-অফ মিটিংয়ের ঘোষণা দেন। সকল প্রবাসীকে ফোবানার কিক-অফে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং ৪, ৫, ৬ সেপ্টেম্বর ২০২৬ লেবার ডে উইকেন্ডে কনভেনশনের সার্বিক প্রস্তুতির পরিকল্পনাও উপস্থাপন করেন।
আগামী ৪০তম ফোবানা কনভেনশন ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে। এবছর ফোবানার আয়োজক সংগঠন বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডা। এতে সহকারী আয়োজক সংগঠন হিসেবে থাকছে বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা, ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক এবং সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাব ইনক।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে ফোবানা’র বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি গঠন, সদস্য সংগ্রহ অভিযান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এজেন্ডাভিক্তিক বিস্তারিত আলোচনা হয়। যা সকল সদস্যের আলোচনা সাপেক্ষে অনুমোদিত হয়। -প্রেস বিজ্ঞপ্তি।

বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফ্লোরিডা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৯ মার্চ) দুপুরে ফ্লোরিডার বেলে গ্লেইঠ শহরের এক মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সাল থেকে সংগঠনটি নিয়মিত এই পূনর্মিলনী আয়োজন করে আসছে।
সম্প্রীতি আর সৌহাদ্রপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের এই পূনর্মিলনীর সূত্রপাত ঘটে সকল ধর্মীয় বিশ্বের অমেয় বানী পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসোসিয়েশনের সভাপতি এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারী রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ। একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ঈদ পুনর্মিলনীতে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা হলেন- লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রিদীব, দুলাল প্রমুখ। শিল্পীদের মনমাতানো সঙ্গীতে ঈদের আনন্দে মাতোয়ারা হয় সবাই।
এই আনন্দকে আর একটু প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ বিষয়ে গাল-গল্পে। এই পর্বে অংশ গ্রহন করেন এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রয়, নির্বাহী পরিচালক বুলবুল প্রমুখ। অনুষ্ঠানের সামগ্রিক সাজসজ্জা ছিলেন নির্বাহী পরিচালক টিটু এবং নির্বাহী পরিচালক তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রাখেন এসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ৩১ তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শো-২০২৬ এর নবনির্বাচিত কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারী এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লাইডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামী বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ডক্টর সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ এসোসিয়নের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদ প্রমুখ।
ব্যক্তিগত ঈদ স্মৃতিচারনের পাশাপাশি আলোচকরা বলেন বাংলাদেশের মত এখানে হয়তো ঈদ আনন্দ করা হয় না। তবে এখানেও ঈদের নামাজ আদায়ের পর সবাই একে অপরের বাড়িতে যায়, শুভেচ্ছা বিনিময় করে, সবাই খুব মিস করে শৈশবের সেই ঈদের আনন্দ। বলেন সে দিনের আনন্দ আর কখনই ফিরে পাওয়া যাবে না। এদিকে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইমরান। তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।
মধ্যাহ্নভোজের পর মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সম্মান জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামী বৈশাখী মেলা, কারিগর, ঢাকা ক্লাব। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন।
এরপর মঞ্চে আগামী ৩১ তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শোর কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ ও সেক্রেটারি এম কে আলম-কে পরিচয় করিয়ে দেয়া হয়।
সমাপনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এবিএম মোস্তফা বলেন, গতানুগতিকতার বাইরে বেরিয়ে দেশে এবং আমেরিকার মুলধারায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন। তিনি এসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংগঠনের বোর্ড কর্মকর্তা, উপদেষ্ঠাবৃন্দ সহ সকল সব সদস্য এবং শুভাকাঙ্খীদের ঐকান্তিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল ব্যক্তিত্ব ফ্লোরিডার জননন্দিত দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।
এই আয়োজনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা হলেন- যথাক্রমে এসোসিয়েশনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু, মোস্তাফিজ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।