ফ্লোরিডা: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৯ মার্চ) দুপুরে ফ্লোরিডার বেলে গ্লেইঠ শহরের এক মিলনায়তনে এই জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ১৯৯৬ সাল থেকে সংগঠনটি নিয়মিত এই পূনর্মিলনী আয়োজন করে আসছে।
সম্প্রীতি আর সৌহাদ্রপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের এই পূনর্মিলনীর সূত্রপাত ঘটে সকল ধর্মীয় বিশ্বের অমেয় বানী পাঠের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এসোসিয়েশনের সভাপতি এবিএম গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের সেক্রেটারী রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শাহেদ। একটি মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই ঈদ পুনর্মিলনীতে। সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা হলেন- লাভলু, বাবু, রুশো, শিশুশিল্পী প্রিদীব, দুলাল প্রমুখ। শিল্পীদের মনমাতানো সঙ্গীতে ঈদের আনন্দে মাতোয়ারা হয় সবাই।
এই আনন্দকে আর একটু প্রাণবন্ত করে তোলে ছোটবেলার ঈদের স্মৃতিচারণ বিষয়ে গাল-গল্পে। এই পর্বে অংশ গ্রহন করেন এসোসিয়েশনের সিনিয়র ডাইরেক্টর মোহাম্মদ হারুন, সাংগঠনিক সম্পাদক আওয়াল দয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, নির্বাহী পরিচালক অসীম রয়, নির্বাহী পরিচালক বুলবুল প্রমুখ। অনুষ্ঠানের সামগ্রিক সাজসজ্জা ছিলেন নির্বাহী পরিচালক টিটু এবং নির্বাহী পরিচালক তানভীর। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন তানভীর ও বাবু। এই আয়োজনে বিশেষ অবদান রাখেন এসোসিয়েশনের সিনিয়র এডভাইজার আবদুল ওয়াহেদ মাহফুজ ও নাজমুন মাহফুজ।
আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ৩১ তম এশিয়ান খাদ্য মেলা ও সাংস্কৃতিক শো-২০২৬ এর নবনির্বাচিত কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান নাঈম খান দাউদ, সেক্রেটারী এম কে আলম, ঢাকা ক্লাবের সাধারণ সম্পাদক পবন, একতারা ফ্লাইডার সিইও ইমরান জনি, সভাপতি রুবাইয়া মামুন, বাংলাদেশ ক্লাবের সভাপতি লিটন মজুমদার, মায়ামী বৈশাখী মেলার প্রধান উপদেষ্টা জামান, ডক্টর সালাউদ্দিন, ফোবানার চেয়ারম্যান আতিকুর রহমান, বাংলাদেশ এসোসিয়নের প্রতিষ্ঠাতা সদস্য জুনায়েদ আক্তার, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্জুর শাহীন, ফ্লোরিডার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহীন মাহমুদ, আলিনুর মঞ্জু, শাহেদ নুর আজাদ প্রমুখ।
ব্যক্তিগত ঈদ স্মৃতিচারনের পাশাপাশি আলোচকরা বলেন বাংলাদেশের মত এখানে হয়তো ঈদ আনন্দ করা হয় না। তবে এখানেও ঈদের নামাজ আদায়ের পর সবাই একে অপরের বাড়িতে যায়, শুভেচ্ছা বিনিময় করে, সবাই খুব মিস করে শৈশবের সেই ঈদের আনন্দ। বলেন সে দিনের আনন্দ আর কখনই ফিরে পাওয়া যাবে না। এদিকে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ইমরান। তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।
মধ্যাহ্নভোজের পর মঞ্চে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাদের সম্মান জানানো হয়। উল্লেখযোগ্য সংগঠনের মধ্যে ছিল একতারা ফ্লোরিডা, বাংলাদেশ ক্লাব, মায়ামী বৈশাখী মেলা, কারিগর, ঢাকা ক্লাব। এই সময় মঞ্চে উপস্থিত ছিলেন ফ্লোরিডার জনপ্রিয় ব্যক্তিত্ব নাঈম খান দাদন ও একতারা ফ্লোরিডার সভাপতি রুবাইয়া মামুন।
এরপর মঞ্চে আগামী ৩১ তম এশিয়ান খাদ্য মেলাও সাংস্কৃতিক শোর কনভেনার আওয়ালে দয়ান, চেয়ারম্যান আবু নাঈম দাউদ ও সেক্রেটারি এম কে আলম-কে পরিচয় করিয়ে দেয়া হয়।
সমাপনী বক্তব্য রাখেন এসোসিয়েশনের সভাপতি এবিএম মোস্তফা বলেন, গতানুগতিকতার বাইরে বেরিয়ে দেশে এবং আমেরিকার মুলধারায় সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এসোসিয়েশন। তিনি এসোসিয়েশনের কার্যক্রম এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংগঠনের বোর্ড কর্মকর্তা, উপদেষ্ঠাবৃন্দ সহ সকল সব সদস্য এবং শুভাকাঙ্খীদের ঐকান্তিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এরপর মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল ব্যক্তিত্ব ফ্লোরিডার জননন্দিত দম্পতি মাহফুজ ও নাজমুন মাহফুজ। তারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি টানেন।
এই আয়োজনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তারা হলেন- যথাক্রমে এসোসিয়েশনের নির্বাহী পরিচালক হাবিব, উত্তম, হাকিম, রাশেদ, মোরশেদ, জিতু, সোহেল, কামাল, ফয়সাল, টিটু, নাসের, লেবু, মোস্তাফিজ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি।
আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array