খুঁজুন
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ : অভিনন্দন প্রধানমন্ত্রীরseparatorফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহতseparatorনিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মেseparatorনিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্নseparatorআতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিতseparatorবাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতseparatorনাগরিকত্ব আইন সহজ করল কানাডা, সুবিধা পাবেন যারাseparatorমর্মান্তিকseparatorচলমান প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে : শামসুদ্দীন বশিরseparatorশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালনseparatorনতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্টseparatorপিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রীseparatorপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধারseparatorপাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়েseparatorবিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তাseparatorলাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসseparator‘গ্যাংস্টার’ লুকে কলকাতায় শাকিব খান, শুটিংয়ের ছবি প্রকাশ্যেseparatorছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন যেভাবেseparatorইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুseparatorডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজায় কি পরিমাণ টকদই খাবেনseparatorতানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনাseparatorবিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিলseparatorবাংলাদেশে ভালোবাসা দিবস এলো যেভাবেseparatorপ্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবিবাম্প, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!separatorকলম্বোয় ভারত-পাকিস্তান জ্বর: হোটেলের কক্ষ নেই, আকাশ ছুঁয়েছে ফ্লাইটের ভাড়াseparatorবিএনপি জয়ী হওয়ায় আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাseparatorবিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তিseparator১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকseparatorঅ্যাপ ব্যবহার না করলেও আপনার তথ্য সংগ্রহ করছে টিকটক, থামানোর উপায়separator‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’separatorবিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমকseparatorতারেক রহমানের মন্ত্রিসভায় আলোচনায় যারাseparatorমধ্যপ্রাচ্যে আরেকটি শক্তিশালী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparator২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেলseparatorগণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়ল ৬০.২৬ শতাংশseparatorনিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫ সম্পন্নseparatorফিলাডেলফিয়ায় লোক উৎসব ২০২৫: প্রবাসে বাংলার লোকঐতিহ্যের রঙে এক মনোমুগ্ধকর সন্ধ্যাseparatorরাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টিই মার্কিন শান্তি পরিকল্পনার প্রধান সমস্যাseparatorদেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়াseparatorবলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেনseparatorসুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তানseparatorইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ংকর আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারিseparatorযেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেনseparatorএনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, যে আসন থেকে লড়বেনseparatorএক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১separatorলিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশseparatorটরন্টোতে শিরীন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যাseparatorবিশ্বজুড়ে বহু ওয়েবসাইট হঠাৎ অচল!separatorদীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশseparatorআ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, নেদারল্যান্ডসের উপমন্ত্রীকে জানালেন প্রধান ‍উপদেষ্টাseparator১০ বছরে ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্সseparatorশেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছেseparatorধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়াদের ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিলেন শাওনseparatorমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডseparatorঅভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিseparatorশেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানালেন মির্জা ফখরুলseparatorঅনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসিseparatorরাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণseparatorওপেনএআইয়ের বিরুদ্ধে ৭ পরিবারের মামলাseparatorকমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধseparatorঅমিতাভ রেজার নতুন যাত্রায় সঙ্গী হচ্ছেন চিত্রনাট্যকার মুশফিকা মাসুদseparatorনতুন পোশাকে নেমেছে পুলিশseparatorরাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুনseparatorভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৯separatorরাজধানীতেও শীতের আমেজseparatorঅনুমতি মেলেনি, স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্টseparatorবর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের নতুন কর্মকর্তারা অভিষিক্তseparatorনিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোয়ার-মমিন পুনর্নিবাচিতseparatorবর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী উদযাপনseparatorস্বপ্নগ্রাম লেক প্লাসিডseparatorবিপুল উৎসাহ-উদ্দীপনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparatorট্রু ইকুইটি নাউ’র ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহতseparatorবাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিতseparatorজুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে: উপদেষ্টা মাহফুজseparatorনিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫separatorবাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীseparatorআর সিনেমার গান করবেন না প্রিন্স মাহমুদseparatorনিউইয়র্ক সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদ প্রার্থীseparatorবাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডসseparatorনিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী তৃতীয় পুত্র সন্তানের মা হলেনseparatorআমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না ভিসাseparatorভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়ালseparatorএবার শাকিব খানের নায়িকা তানজিন তিশাseparatorসহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতাseparatorইতিহাস গড়ে বর্ষসেরা সালাহseparatorঢাকার বাইরে মব চলছে, কমাতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টাseparatorনিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি কমিটি ইনক্ এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparator১ ও ২ অক্টোবর নিউইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো তিথি অনুসারে দুর্গাপূজার আয়োজনseparator‘ওয়াশিংটনের সবচেয়ে কুখ্যাত অপরাধী!’ ট্রাম্পকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে মাস্কের ‘গ্রোক’separatorনতুন রঙে পাবেন আইফোন ১৭ প্রোseparatorরাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুলseparatorমাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি মিলবে স্মুদিতেseparatorসিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমseparatorএশিয়া কাপ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ হকি দলseparatorবড় ব্যবধানে হারের পর নেইমার বললেন ‘আমি লজ্জিত’separatorনায়িকাদের জীবনের বাস্তবতা নিয়ে পর্দায় আসছেন রুনা খানseparatorপাকিস্তানে বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা ৬৫০ ছাড়ালseparatorযুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হামাসseparatorইসরায়েলের তেল শোধনাগারে ইরানের হামলায় প্রাণ যায় ৩ জনেরseparatorকুয়েতে মদ্যপানে ২৩ জনের মৃত্যু, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬৭

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ : অভিনন্দন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ : অভিনন্দন প্রধানমন্ত্রীর

এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার শটেই জয়টা এল। ভারতকে পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ ব্যবধানে হারিয়ে অ-২০ সাফের চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। শটটা যে ঢঙে এল, সেটাও একটা ঢঙ বটে! ‘অরা ফার্মিং’ নামে একটা শব্দ আছে জেনজিদের অভিধানে, পেনাল্টি শ্যুট আউটের শেষ শটে রোনান যা করলেন, তাকে অরা ফার্মিংই বলা যায়।
এদিকে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আগে জানা যাক বিষয়টা কী। অরা ফার্মিং বলতে বোঝায় এমন এক ধরনের সচেতন বা অচেতন আচরণ, যেখানে কোনো ব্যক্তি নিজের উপস্থিতি, ভঙ্গি, সিদ্ধান্ত ও মুহূর্তকে এমনভাবে ব্যবহার করেন যাতে তাকে অন্যদের চোখে আলাদা, আত্মবিশ্বাসী ও প্রভাবশালী মনে হয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তিনি এই কাজটা এমনভাবে করেন, যেন তা তার কাছে একেবারেই ডালভাত।
রোনান শুক্রবারের ম্যাচের শেষ দৃশ্যে ঠিক তাই করলেন। পেনাল্টিটা নিলেন পানেনকা শটে। তা গিয়ে জালে জড়াতেই মালের ন্যাশনাল স্টেডিয়ামে আনন্দের বাধ ভেঙে গেল যেন৷ ভারতকে হারিয়ে যে চ্যাম্পিয়ন বনে গেল বাংলাদেশ!
অথচ ম্যাচের আগে ইতিহাসটা বাংলাদেশের বিপক্ষেই কথা বলছিল। ছেলেদের জুনিয়র পর্যায়ে বাংলাদেশ আজকের আগ পর্যন্ত তিন বার ফাইনালে খেলেছে ভারতের বিপক্ষে। ২০১৯, ২০২২ আর ২০২৫ সালের সেই তিন ফাইনালে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।
সব মিলিয়ে ফাইনালের আগে মানসিক চ্যালেঞ্জটাও ছিল বেশ বড়। তার ছাপ ফাইনালে দলের খেলাতে পড়েছে বেশ। গ্রুপপর্বে যে ভারতকে হেসে খেলে হারানো গিয়েছিল, সেই ভারতের বিপক্ষেই যখন ফাইনালে খেলতে হয়েছে দ্বিতীয় সেরা দল হয়ে, তখন তো মনে হবেই যে, ভারত জুজুটা বুঝি আরও একবার পেয়েই বসল বাংলাদেশকে।
রোনান সুলিভানরা সুযোগ অবশ্য তৈরি করেছিলেন বেশ। তার ভাই ডেকলান সুলিভান সুযোগ পেয়েছিলেন ম্যাচের শেষ দিকে। শেষ মুহূর্তে তার বাঁড়ানো বল রোনানকে খুঁজে পেয়েই যাচ্ছিল বক্সে, শেষমেশ তাকে ঠেকান ভারত গোলরক্ষক।
ভারতও সুযোগ তৈরি করেছে বটে, তবে সেসবও মোক্ষম কাজটা করে দিতে পারেনি। ফলে খেলাটা গিয়ে গড়ায় পেনাল্টি শ্যুট আউটে।
সেখানেও কি কম নাটকীয়তার দেখা মিলেছে? টসে জিতে ভারত প্রথমে শট নেয়, তবে বাংলাদেশ গোলরক্ষক মাহিন সেটি ঠেকিয়ে দেন। মোর্শেদ, চন্দন ও ফাহিম গোল করে বাংলাদেশের লিড ধরে রাখেন।
চতুর্থ শটে স্যামুয়েল আসার আগে ভারতের গোলরক্ষক চোটের অজুহাতে সময় নষ্ট করেন। শেষ পর্যন্ত স্যামুয়েলের শট ক্রসবারে লেগে ফেরে। চার শট শেষে স্কোর দাঁড়ায় ৩-৩। মনে হচ্ছিল ডার্ক আর্টের হাত ধরে বুঝি সাফল্যটা পেয়েই যেতে চলল ভারত, আরও একবার তীরে এসে তরি ডুবতে বসল বাংলাদেশের। পরিস্থিতি আবারও বদলে যায় পঞ্চম শটে। ভারতের সর্বোচ্চ গোলদাতা বল পাঠান পোস্টের উপর দিয়ে। এরপর আমেরিকান প্রবাসী রোনান তার জাদুর ঝাঁপি থেকে বের করে বসেন সেই অরা ফার্মিং মুহূর্তটা।
বাংলাদেশও তাতে ইতিহাস গড়ে বসে। যুব সাফের ফাইনালে প্রথমবারের মতো হারায় ভারতকে। ২০২৪ সালের পর আরও একবার দক্ষিণ এশিয়ান চ্যাম্পিয়ন বনে যায় বাংলাদেশ।

ফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১১:০৮ অপরাহ্ণ
ফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহত

ফ্লোরিডায় এক দূর্বত্তের হামলায় প্রবাসী এক বাংলাদেশী নারী নিহত হয়েছেন। নিহতের নাম ইয়াসমিন। সিঙ্গেল মাদার ইয়াসমীনের দুই কন্যা আর এক ভাই ফ্লোরিডায় বসবাস করেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স নামক শহরে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক প্রথমে নিহতের পার্ক করা গাড়ীতে হামলা চালায় এবং পরবর্তীতে ঐ নারীকে উপর্যপুরী আঘাত করে। ফলে বাংলাদেশী ইয়াসমীন মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। খবর ইউএনএ’র।
ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, স্থানীয় সময় সকাল আনুমানিক ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের দেশের বাড়ির লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নং কুশাখালী ইউনিয়নে। এই হত্যাকাণ্ডে ফ্লোরিডার গোটা বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে ঘটনার সময়ের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে দেখা যায়, হলুদ টি শার্ট আর হাফ প্যান্ট পরা কৃষ্ণাঙ্গ এক যুবক ক্ষিপ্ত হয়ে সুপার মার্কেটের পার্ককিং লটে পার্ক করা একটি গাড়ীতে হাতুরি দিয়ে পিটাতে থাকে। এঘটনা লক্ষ্য করে স্টোরটিতে কর্মরত বাংলাদেশী ইয়াসমিন মার্কেটের ভিতর থেকে গাড়ীর কাছে আসার আগেই যুবকটি ঐ নারীকে আঘাত করলে তিনি (ইয়াসমীন) মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই যুবকটি একাধিকবার আঘাত করে। সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, ঘাতক যুবককে পুলিশ আটক করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
আরো জানা যায়, ঐ স্টোরের ক্রেতা হিসেবে মাঝে মধ্যেই যুবকটি স্টোরটিতে আসতো। তার বিরুদ্ধে স্টোরের মালামাল চুড়ির অভিযোগ রয়েছে। দু’দিন আগে ঐ সুপার মার্কেটটিতে যুবকটি কেনাকাটা করতে এসে ক্রেডিট কার্ডের ইনভেলিড পিন নাম্বার দিয়ে অর্থ দাবী করে। এতে স্টোরে কর্মরত ঐ নারী অর্থ না দিলে সে ক্ষিপ্ত হয়ে চলে যায়। এবং যুবকটি বৃহস্পতিবার সকালে পুনরায় ফিরে এসে প্রথমে পার্কিং লটে থাকা গাড়ীতে হামলা চালায় এবং এ ঘটনা দেখে বাংলাদেশী নারী স্টোরের বাইরে আসলে পরবর্তীতে যুবকটি তার উপরও হামলা চালানোর পর চলে যায়। পরবর্তীতে দুজন ক্রেতা স্টোরটিতে এসে তাকে পড়ে থাকতে দেখে পুলিশে কল দেয়। হামলাকারী যুবক হেইতির লোক বলে জানা যায়।

নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে

প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ঐক্যের প্রতীক হিসেবে অতীতের মতো এবছরও নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৭ মে রোববার সিটির জ্যাকসন হাইটস এলাকায় এই প্যারেড অনুষ্ঠিত হবে। সিটির ইতিহাসে এবারের প্যারেড হবে বাংলাদেশীদের চতুর্থ প্যারেড। এবারের প্যারেডটি যৌথভাবে আয়োজন করছে নিউইয়র্কের চারটি সংগঠন যথাক্রমে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ও বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)। প্যারেডকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্যা প্রেসে আয়োজকরা এসব তথ্য জানান। এসময় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকল প্রবাসী বাংলাদেশীকে ‘বাংলাদেশ ডে প্যারেড-২০২৬’ সফল করার জন্য আহ্বান জানানো হয়। খবর ইউএনএ’র।
জনাকীর্ণ মিট দ্যা প্রেসে বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান ও বাপা’র সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম প্যারেডের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এছাড়াও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা, প্যারেড কমিটির উপদেষ্টা নাসির আলী খান পল, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট-৩০ এর আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তরিকুল ইসলাম মিঠু, নতুন প্রজন্মের প্রতিনিধি ফয়সাল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বাংলাদেশ ডে প্যারেড কমিটির চিফ কো-অর্ডিনেটর আহসান হাবীব, বিশিষ্ট শিল্পপতি ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান মঞ্চে উপবিষ্ট ছিলেন।
মিট দ্যা প্রেসে জানানো হয়, আগামী ১৭ মে রোববার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা (২:৩০ মিনিট) পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৯ স্ট্রিট পর্যন্ত এলাকায় প্যারেডটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সিটি কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ জানান, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় হবে এবং শতাধিক সংগঠন অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা আরও জানান, প্যারেডে অপর গ্র্যান্ড মার্শাল থাকবেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন। এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত ফেডারেল জজ নুশরাত জাহান এবং নিউইয়র্ক স্টেট জজ সোমা সাঈদকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
প্যারেডের সাংস্কৃতিক পর্বে যেসব সংগঠন ভালো করবে তাদের জন্য সানাই রেষ্টুরেষ্ট-এর পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি পুরষ্কার প্রদানের ঘোষণা দেন রেষ্টুরেন্টটির অন্যতম অংশীদার আব্দুস সোবহান।
মিট দ্যা প্রেসে এক প্রশ্নের উত্তরে জানানো হয় যে, ‘বাংলাদেশ ডে প্যারেড’ নামে বছরে একটি প্যারেড-ই হওয়ার নিয়ম রয়েছে। যে সংগঠন আগে আবেদন করে সাধারণত সেই সংগঠন-ই সিটি পুলিশ বিভাগের অনুমতি পায়। একটি দেশের নামে একটি প্যারেড-ই হতে সিটি কর্তৃপক্ষ অনুমতি দেয়। তবে অন্য যে কোন নামে যেকোন সংগঠন প্যারেড আয়োজন করতে পারে।
অপর এক প্রশ্নের উত্তরে কর্মকর্তারা জানান, বাংলাদেশ সোসাইটি সহ প্রবাসের শতাধিক সংগঠন প্যারেডে আংশ নেবে বলে আশা করা হচ্ছে এবং কোন রাজনৈতিক সংগঠন নীতিগতভাবেই প্যারেডে অংশ নেয়ার কথা নয়।
অপর এক প্রশ্নের উত্তরে জানানো হয়, এবারের প্যারেডে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাংলাদেশী তারকারা অংশ নেবেন। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও থাকবেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, নওশিন, প্রতীক হাসান, চিত্র নায়িকা মাহিয়া মাহি, নায়ক জায়েদ খান, অভিনেত্রী রিচি সোলাইমান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ।

ইউএস কংগ্রেস সদস্য গ্রেস মেং’র গভীর শোক ও সমবেদনা প্রকাশ

নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৫৯ অপরাহ্ণ
নিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্ন

নিউইয়র্ক সিটির কুইন্স বরোর উডসাইডে একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণী নিশাত জান্নাতের নামাজে জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) সিটির উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে তার বাবা বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমদ ইমামতি করেন। তার আগে নিহত মেয়র জন্য তিনি সবার কাছে দোয়া করেন। জানাজায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। জানাযা শেষে নিহত নিশাত জান্নাতের মরদেহ ঐদিনই নিউজার্সীর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হয়। নিশাত জান্নাতের ঘটনায় পুরো কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। নিহত নিশাত জান্নাতের পরিবার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে অভিবাসী হন। এদিকে নিশাত জান্নাতের মর্মান্তিক মৃত্যুতে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। খবর ইউএনএ’র।
পুলিশ জানায়, উডসাইডের রুজভেল্ট এভিনিউ ও ৬২তম স্ট্রিটের সংযোগস্থলে অর্থাৎ বাংলাদেশী মালিকাধীন গ্রোসারী ফুড ফেয়ার রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সে সময় নিশাত ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। পশ্চিমমুখী রুজভেল্ট এভিনিউ দিয়ে আসা ‘রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস’-এর একটি স্যানিটেশন ট্রাক ডান দিকে ঘুরে ৬২তম স্ট্রিটের উত্তরমুখী লেনে ওঠার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। পুলিশের মতে, সংযোগস্থলের উত্তর পাশে এই আঘাত লাগে। ঘটনাস্থলেই ইএমএস কর্মীরা নিশাতকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় বোন নওশিন জান্নাত জানান, নিশাত জ্যামাইকার পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতো এবং সেখানে সে কালো ইউনিফর্ম পরতো। রোববার রাত ১১টার দিকে কাজ শেষ করে ছোট বোনের জন্য কেক আনতে নিশাত উডসাইড ট্রেন স্টেশনে নামে। এরপর আর কথা না হওয়ায় এবং দীর্ঘক্ষণ ধরে বাসায় না ফেরায় বাসার সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিশাতের ফোনের লোকেশন ট্র্যাক করে রাত প্রায় ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিশাতের মর্মান্তিক ঘটনা জানতে পারেন। সে সময় সেখানে পুলিশ দেখতে পান এবং নিশাতের মরদেহ ঢাকা অবস্থায় ট্রাকের নীচেই পড়েছিলো।
নিহতের চাচা জামাল আহমদ জানান, তারা নিশাতের খবর না পেয়ে ফোন ট্যাক করে ঘটনাস্থল গিয়ে পুরো ঘটনা জানতে পারেন। পুলিশ প্রথমে কিছু জানাতে না দিলেও পরে নাম ঠিকানা, ফোন নাম্বার দিলে তারা নিশ্চত করে যে নিশাত-ই এই মর্মান্তিক ঘটনার শিকার। তিনি জানান, তখনও নিশাতের মরদেহ ট্রাকের নিচে ছিলো আর পুলিশ ঘটনাস্থল বেরিকেড দিয়ে রেখেছিলো।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় জড়িত স্যানিটেশন ট্রাকটির চালক, ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য চিকিৎসা নেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে ঐ নারীকে জিজ্ঞাবাসবাদ করা হচ্ছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।
এদিকে সোমবার (৩০ মার্চ) রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে জানিয়েছে, ‘তারা তদন্তে পুলিশকে সহযোগিতা করছে। প্রতিষ্ঠানটির মালিক প্রতিষ্ঠান ‘ওয়েস্ট কানেকশনস’-এর এক মুখপাত্র বলেন, কুইন্সে আজ সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। রয়্যাল ওয়েস্ট সার্ভিসেসের পক্ষ থেকে আমরা নিহতের পরিবার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। চলমান তদন্তের স্বার্থে এবং সংশ্লিষ্টদের গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে আমরা এ বিষয়ে আর কোনো মন্তব্য করছি না।’
জানাজা ও দাফন: উডসাইডে একটি গার্বেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণী নিশাত জান্নাতের নামাজে জানাজা মঙ্গলবার (৩১ মার্চ) বাদ জোহর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। এতে তার বাবা বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হেলাল আহমদ ইমামতি করেন। তার আগে নিহত মেয়ের জন্য তিনি সবার কাছে দোয়া করেন। জানাজায় জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদিবদন নেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। জানাযা শেষে নিহত নিশাত জান্নাতের মরদেহ অপরাহ্নে নিউজার্সীর বাংলাদেশ সোসাইটির কবরস্থানে দাফন করা হয়।

ইউএস কংগ্রেসওমেন গ্রেস মেং’র শোক: নিশাত জান্নাতের মর্মান্তিক মৃত্যুতে ইউএস কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। গ্রেস মেং তার ভেরিফাইড ফেসবুক পোষ্টে বলেন, নিশাত জান্নাতের আকস্মিক মৃত্যু ও ক্ষতিতে শোকাহত পরিবার ও প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য তিনি প্রার্থনা করছেন। একই সাথে তিনি ঘটনাস্থলে দায়িত্ব পালন করা দায়িত্বপালনকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি আরো জানান যে, দূর্ঘটনার বিষয়ে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের চলমান তদন্তের আপডেটের দিকেও নজর রাখবেন।