জ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থা
জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং স্টেশনে শৃঙ্খলা ফেরাতে গ্রাহকদের মধ্যে অনলাইনে রেজিস্ট্রিশনের মাধ্যমে ‘ফুয়েল পাস’ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে ইতোমধ্যে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা-সহ কয়েকটি জেলায় ফুয়েলকার্ড বিতরণ করছে স্থানীয় প্রশাসন।
‘ফুয়েল পাস’ বিতরণের মাধ্যমে দেশের কয়েকটি জেলায় জ্বালানি তেল সরবরাহের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানী ঢাকায়ও যেন এ কার্যক্রম বাস্তবায়ন করা যায়―এমন উদ্যোগ নিচ্ছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এদিকে ‘ফুয়েল পাস’ কার্ড প্রদানে সরকারের পক্ষ থেকে এরইমধ্যে একটি ওয়েবসাইট খোলা হয়েছে। বাংলাদেশ সরকারের ফুয়েল পাসের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে চারটি ধাপে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গ্রাহককে।
গ্রাহককে প্রথমে fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক রেজিস্ট্রিশনকৃত গাড়ি ও মালিকের তথ্য প্রদান করতে হবে। বিআরটিএ থেকে যাচাই-বাছাইয়ের পর ফোনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) আসবে এবং সেটি সাবমিট করে যাচাইয়ের পর অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে।
ফুয়েল পাস কার্ডের জন্য একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), গাড়ির ব্লু-বুক, ড্রাইভিং লাইসেন্স, সচল ফোন নম্বর এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হতে পারে।
জানা গেছে, শিগগিরই রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস চালু হবে। শুরুর দিকে মোটরসাইকেল চালকরা এই পাস কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এর মাধ্যমে কে কতটা তেল উত্তোলন করলেন, সেটির হিসাব পাওয়া যাবে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array