বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক তথা উত্তর আমেরিকায় বাংলা ভাষার জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ঠিকানা’র বর্ষপূর্তী। গেলো ২১ ফেব্রুয়ারী ঠিকানা ৩৬ বছর পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করলো। পত্রিকাটির বর্ষপূর্তী উপলক্ষ্যে গত ৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিটির ফ্লাশিং-এর ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে আয়োজিত অনুষ্ঠানে ‘ঠিকানা টিভি’ সম্প্রচারের ঘোষণা দেয়া হয়। বলা হয়, ঠিকানা গ্রুপে থাকছে ঠিকানা পত্রিকা, ঠিকানা নিউজ (ডিজিটাল) আর ঠিকানা টিভি। চলছে পরীক্ষামূলক সম্প্রচার। অনুষ্ঠানে ঠিকানা গ্রপের চেয়ারম্যান, সাবেক এমপি এম এম শাহীন বলেন, আমাদের আল জাজিরার মতো মিডিয়া দরকার। ‘ঠিকানা টিভি’ হবে বাংলাদেশী কমিউনিটির ‘আল জাজিরা’। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। খবর ইউএনএ’র।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে ছিলো উদ্বোধনী সঙ্গীত, ডকুমেন্টারী প্রদর্শন, ঠিকানা পত্রিকা, ডিজিটাল আর টিভি’র দায়িত্বশীলদের বক্তব্য, সম্প্রতি অবসরগ্রহণকারী ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান ও সহ সম্পাদক মুহাম্মদ শামসুল হক-কে বিদায় সংবর্ধনা প্রদান। আরো ছিলো কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের শুভেচ্ছা বক্তব্য এবং সঙ্গীত।
অনুষ্ঠানে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা, ঠিকানা টিভি’র প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন, ঠিকানা ডিজিটালের সিইও নুশরাত শাহীন অনুভা, উপদেষ্টা রুহিন হোসেন প্রিন্স, ঠিকানা’র বার্তা সম্পাদক শহীদুল ইসলাম ও ব্যবস্থানা সম্পাদক নাশরাত আরশিয়ানা চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ঠিকানা টিভি’র অনুষ্ঠান পরিচালক আবীর আলমগীর। অনুষ্ঠানে সাপ্তাহিক ঠিকানা’র নির্বাহী সম্পাদক জাভেদ খসরু ও ঠিকানা টিভি’র সাথে কর্মরত চিত্র নায়ক জায়েদ খান-কে পরিচয় করিয়ে দেয়া হয়।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাশার, জনপ্রিয় সঙ্গীত শিল্পী শুভ্র দেব, অভিনেতা টনি ডায়েস, নৃত্য শিল্পী প্রিয়া ডায়েস, অভিনেত্রী ও মডেল মোনালিসা সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্পাদক-সাংবাদিক, ব্যবসায়ী, পোশাজীবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র অফিসের প্রতিনিধি সহ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান শাহ নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন খান দেওয়ান, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী ও গোলাম মোস্তফা মিরাজ, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)-এর সভাপতি গিয়াস আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি বদরুল হোসেন খান ও সাবেক সভাপতি মইনূল হক চৌধুরী হেলাল, মূলধারার রাজনীতিক এটর্নী মঈন চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল সরোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী চন্দন সেন ও ইয়াসীন মোহাম্মদ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট কাজী সাখাওয়াত হোসেন আযম, ফিরোজ আহমেদ, শামসুল হক, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড চেয়ার এন মজুমদার, জাকির এইচ চৌধুরী সিপিএ, রিয়াল ষ্টেট ব্যবসায়ী আশিফ চৌধুরী, সারোয়ার খান বাবু ও কামরুজ্জামান বাচ্চু প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা সাপ্তাহিক ঠিকানা’র দীর্ঘ পথ পরিক্রমায় কমিউনিটির অবদানে ভূমিকা রাখার জন্য পত্রিকাটির প্রশংসা করেন এবং ঠিকানা কমিউনিটি মুখপত্র হিসেবে উল্লেখ করেন। কোন কোন বক্তা ঠিকানা’র প্রসারে পত্রিকটির প্রতিষ্ঠাতা এম এম শাহীন ও সাবেক সম্পাদক সাঈদ-উর রব-এর অবদানের কথাও স্মরণ করেন।
আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array