খুঁজুন
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচলseparatorরিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারেseparatorজ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থাseparatorবিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবালseparatorলাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব আল হাসানseparatorআজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীseparatorমালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার টন অকটেনseparatorদেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়separatorবাংলাদেশ সোসাইটির নির্বাচন  কমিশন গঠিতseparatorঠিকানা টিভি হবে বাংলাদেশী কমিউনিটির আল জাজিরা : বর্ষপূর্তী অনুষ্ঠানে এম এম শহীনseparator২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যুseparatorজাতীয় সংসদে ৭টি বিল পাস,৩ টিতে ‘নোট অব ডিসেন্ট’separatorঅমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : মন্ত্রী আহমেদ আযম খানseparatorভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ : অভিনন্দন প্রধানমন্ত্রীরseparatorফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহতseparatorনিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মেseparatorনিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্নseparatorআতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিতseparatorবাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতseparatorনাগরিকত্ব আইন সহজ করল কানাডা, সুবিধা পাবেন যারাseparatorমর্মান্তিকseparatorচলমান প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে : শামসুদ্দীন বশিরseparatorশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালনseparatorনতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্টseparatorপিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রীseparatorপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধারseparatorপাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়েseparatorবিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তাseparatorলাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসseparator‘গ্যাংস্টার’ লুকে কলকাতায় শাকিব খান, শুটিংয়ের ছবি প্রকাশ্যেseparatorছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন যেভাবেseparatorইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুseparatorডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজায় কি পরিমাণ টকদই খাবেনseparatorতানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনাseparatorবিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিলseparatorবাংলাদেশে ভালোবাসা দিবস এলো যেভাবেseparatorপ্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবিবাম্প, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!separatorকলম্বোয় ভারত-পাকিস্তান জ্বর: হোটেলের কক্ষ নেই, আকাশ ছুঁয়েছে ফ্লাইটের ভাড়াseparatorবিএনপি জয়ী হওয়ায় আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাseparatorবিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তিseparator১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকseparatorঅ্যাপ ব্যবহার না করলেও আপনার তথ্য সংগ্রহ করছে টিকটক, থামানোর উপায়separator‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’separatorবিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমকseparatorতারেক রহমানের মন্ত্রিসভায় আলোচনায় যারাseparatorমধ্যপ্রাচ্যে আরেকটি শক্তিশালী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparator২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেলseparatorগণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়ল ৬০.২৬ শতাংশseparatorনিউইয়র্কে দুই দিনব্যাপী ৪র্থ ইউএসবিসিসিআই বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫ সম্পন্নseparatorফিলাডেলফিয়ায় লোক উৎসব ২০২৫: প্রবাসে বাংলার লোকঐতিহ্যের রঙে এক মনোমুগ্ধকর সন্ধ্যাseparatorরাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেয়ার বিষয়টিই মার্কিন শান্তি পরিকল্পনার প্রধান সমস্যাseparatorদেশবাসীর কাছে দোয়া চাইলেন বেগম খালেদা জিয়াseparatorবলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেনseparatorসুপার ওভারে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, রেকর্ড তৃতীয়বার চ্যাম্পিয়ন পাকিস্তানseparatorইন্দোনেশিয়ায় জেগে উঠল ভয়ংকর আগ্নেয়গিরি, সর্বোচ্চ সতর্কতা জারিseparatorযেভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে সন্দেহ দূরে রাখবেনseparatorএনসিপির মনোনয়ন কিনলেন সেই রিকশাচালক, যে আসন থেকে লড়বেনseparatorএক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়লো প্রাইভেটকার, নিহত ১separatorলিটন ও মুশফিকের জোড়া সেঞ্চুরিতে চারশ রানের পথে বাংলাদেশseparatorটরন্টোতে শিরীন চৌধুরীর একক সঙ্গীত সন্ধ্যাseparatorবিশ্বজুড়ে বহু ওয়েবসাইট হঠাৎ অচল!separatorদীর্ঘ ২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশseparatorআ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, নেদারল্যান্ডসের উপমন্ত্রীকে জানালেন প্রধান ‍উপদেষ্টাseparator১০ বছরে ইউক্রেনকে ১০০টিরও বেশি রাফাল যুদ্ধবিমান দেবে ফ্রান্সseparatorশেখ হাসিনা-কামালকে ফেরাতে ভারতের কাছে পাঠানোর চিঠি প্রস্তুত হচ্ছেseparatorধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়াদের ‘রাজাকার বাহিনী’ আখ্যা দিলেন শাওনseparatorমানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডseparatorঅভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিseparatorশেখ হাসিনার রায়ে স্বচ্ছতা ও পূর্ণ ন্যায়বিচারের দাবি জানালেন মির্জা ফখরুলseparatorঅনিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো বিটিআরসিseparatorরাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণseparatorওপেনএআইয়ের বিরুদ্ধে ৭ পরিবারের মামলাseparatorকমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম রাউন্ড শেষে তৃতীয় স্থানে মুগ্ধseparatorঅমিতাভ রেজার নতুন যাত্রায় সঙ্গী হচ্ছেন চিত্রনাট্যকার মুশফিকা মাসুদseparatorনতুন পোশাকে নেমেছে পুলিশseparatorরাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুনseparatorভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৯separatorরাজধানীতেও শীতের আমেজseparatorঅনুমতি মেলেনি, স্থগিত জেমস ও আলী আজমতের কনসার্টseparatorবর্ণাঢ্য আয়োজনে নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের নতুন কর্মকর্তারা অভিষিক্তseparatorনিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচনে মনোয়ার-মমিন পুনর্নিবাচিতseparatorবর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ সোসাইটি’র সুবর্ণ জয়ন্তী উদযাপনseparatorস্বপ্নগ্রাম লেক প্লাসিডseparatorবিপুল উৎসাহ-উদ্দীপনায় নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিতseparatorট্রু ইকুইটি নাউ’র ভোটার রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহতseparatorবাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা অনুষ্ঠিতseparatorজুলাই সনদে প্রবাসীদের অবদান উল্লেখ থাকবে: উপদেষ্টা মাহফুজseparatorনিউ ইয়র্কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ৫separatorবাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীseparatorআর সিনেমার গান করবেন না প্রিন্স মাহমুদseparatorনিউইয়র্ক সিটির সুপ্রীম কোর্ট জাস্টিস পদে সোমা সাঈদ প্রার্থীseparatorবাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নেদারল্যান্ডসseparatorনিউইয়র্কে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের স্ত্রী তৃতীয় পুত্র সন্তানের মা হলেনseparatorআমেরিকা-বিরোধী মনোভাব থাকলে মিলবে না ভিসাseparatorভারতের মাটিতে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়ালseparatorএবার শাকিব খানের নায়িকা তানজিন তিশাseparatorসহায়তার জন্য ব্রিটিশ চিকিৎসকদলের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতাseparatorইতিহাস গড়ে বর্ষসেরা সালাহ

মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
মধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকেই এসব নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভোটের দিন সীমিত থাকবে অন্যান্য যান চলাচলও।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার (৬ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আল-আমীন মো. নুরুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের প্রস্তুতি এবং নিরাপত্তার কারণে ৭ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ১০ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

সর্বসাধারণের অন্যান্য যানবাহনের জন্যও সময়সীমা অনুযায়ী সীমিত চলাচল থাকবে। ৮ এপ্রিল মধ্যরাত ১২টা থেকে ৯ এপ্রিল মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি, প্রাইভেট কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারা অনুযায়ী করা হয়েছে।

প্রজ্ঞাপনে বেশ কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার কথা জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে– আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষকদের যানবাহন। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য-চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যাদি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টের জন্য একটি করে যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে ব্যবহৃত যানবাহন নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদনে চলাচল করতে পারবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি এবং এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর যানবাহন চলাচল করতে পারবে। জাতীয় মহাসড়ক, বন্দর এবং আন্তজেলা সংযোগ সড়কে বিশেষ প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা শিথিল বা কার্যকর করার ক্ষমতা রাখবেন।

নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অনুমোদনপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি প্রয়োজন অনুযায়ী মোটরসাইকেল ব্যবহার করতে পারবে।

বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ণ
বাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশ

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির মুখে বাহরাইনে অবস্থানরত সকল মার্কিন নাগরিকের জন্য ‘শেল্টার-ইন-প্লেস’ বা নিরাপদ স্থানে অবস্থানের জরুরি নির্দেশ জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিশেষ বার্তায় বলা হয়েছে, বাহরাইনে বসবাসরত বা ভ্রমণে থাকা সকল আমেরিকান নাগরিককে যেন তাদের বর্তমান অবস্থান বা কোনো নিরাপদ ভবনের ভেতরে অবস্থান করেন।

বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং স্থানীয় পরিস্থিতির ওপর কড়া নজর রাখতে অনুরোধ করা হয়েছে। মূলত অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতা।

এর আগে বাহরাইন ও কাতারের মার্কিন দূতাবাসগুলো তাদের কর্মীদের জন্য একই ধরনের নির্দেশনা জারি করেছিল। বর্তমান পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের চলাফেরা সীমিত করার পাশাপাশি ভিড় এড়িয়ে চলতে এবং দূতাবাসের জরুরি অ্যালার্টের সঙ্গে যুক্ত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে ১৪ অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস করেছে জাতীয় সংসদ। এছাড়া দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিন ৭ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় সংসদে পাস হওয়া ১৪টিসহ মোট ১৬টি বিল উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

বিকালের অধিবেশনে পাস হওয়া বিলগুলো হচ্ছে– ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ আইন, ২০২৬’, ‘বিদ্যুৎ ও জ্বালানী দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) ( রহিতকরণ) আইন, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) আইন২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমীর রংপুর (সংশোধন), ২০২৬’, এবং বাণিজ্যিক আদালত আইন, ২০২৬’।

এছাড়া ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৬’ উত্থাপন করা হয়েছে।

এদিকে ৭ এপ্রিল (মঙ্গলবার) সকালে অন্তর্বর্তী সরকারের ৮টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়। আর একটি বিল উত্থাপন করা হয়।

সকালের অধিবেশনে পাস হওয়া বিগুলো হচ্ছে- ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল ও রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন), ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।

আর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন), আইনের বিলটি উত্থাপন করা হয়, বিলটি সংশোধনসহ পরে পাস হবে।

রিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ণ
রিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারে

জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর লালবাগ থানা এলাকায় আশরাফুল ওরফে ফাহিমকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৭ এপ্রিল) তার দুই দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

এর আগে, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে তাকে সিএমএম আদালতে হাজির করা হয়। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ৩টা ১০ মিনিটের দিকে পুলিশি বেষ্টনীতে তাকে এজলাসে তোলা হয়।

মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহসীন উদ্দীন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে এই মামলার ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে মর্মে জানান। মামলার পলাতক আসামিসহ মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্ন এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলার তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য আসামি শিরীন শারমিন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড একান্ত প্রয়োজন।

আদালতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন—উভয় আবেদনই নামঞ্জুর করে শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনে গতি সঞ্চার হয়। ছাত্র জনতার এই শান্তিপূর্ণ  আন্দোলন দমানোর জন্য গ্রেফতার আসামিসহ তৎকালীন আওয়ামী লীগ সরকার দমন পীড়ন শুরু করে। গত ১৮ই জুলাই লালবাগ থানাধীন আজিমপুর সরকারী কলোনীর ভেতরে নিরস্ত্র ছাত্র জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ মিছিল করা কালে শেখ হাসিনার নির্দেশে মামলার এজাহারনামীয় আসামি, পুলিশ ও অজ্ঞাতনামা আওয়ামী সন্ত্রাসীরা ও অন্যান্য আসামিরা বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার ওপর দেশী ও বিদেশি আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে হত্যাযজ্ঞ চালায়।

এজাহারে আরও বলা হয়, একই দিনে ঘটনাস্থলে বাদী মো. আশরাফুল ওরফে ফাহিম শান্তিপূর্ণ নিরস্ত্র আন্দোলনরত অবস্থায় বাম চোখ ভেদ করে চোখের রেটিনার পিছনে, মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ঢলে পড়েন। আরও অনেকে গুলিবিদ্ধ হয়ে আহত ও নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন বাদীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং ভর্তি করে ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ হাসপাতালে অপারেশন করেন এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করেন। বাদী বাম চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন।

উল্লেখ্য, গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী আশরাফুল। আজ ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।