খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
লিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধানseparatorশাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথseparatorবিএনপি করতে হলে সকলকে দলীয় শৃঙ্খলা মানতে হবেseparatorমিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থানান্তরseparatorবিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকাseparatorসেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়াseparatorবাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবseparatorইরানের সঙ্গে আলোচনা বসতে ইসলামাবাদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলseparatorবাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথseparatorহৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআইseparatorস্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়separatorআমিই পুরো দুনিয়ার রাজা: শাহরুখ খানseparatorজুটি বাঁধছেন সালমান খান-নয়নতারাseparatorঅকটেন ১৪০-পেট্রোল ১৩৫ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি লিটারseparatorলিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারseparatorরাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রীseparatorহাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজের সিদ্ধান্তseparator১৮ দিনে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলারseparatorআরও ১৭১ খেলোয়াড় ভাতার আওতায় এলেনseparator১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্রseparatorনেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিসseparatorজ্বালানির পর এবার এক মাসেই আবারো বাড়লো এলপিজির দামseparatorজ্বালানির দাম বাড়ার সাথে আইএমএফ এর কোন সংশ্লিষ্টতা নেই : অর্থমন্ত্রীseparatorসোমালিল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগ ইসরায়েলের, ১২ দেশের নিন্দাseparatorকমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতিseparatorগুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইনseparatorমাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেনseparatorদায়িত্ব গ্রহণের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়নseparatorএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইseparatorতুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎseparatorচট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসীseparatorআইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকারseparatorবিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ডseparatorমস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনাseparator২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটিseparator১২ বছর পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতাseparatorইরানের ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: তেহরানseparatorএবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’separatorথালাপতি বিজয়ের নামে পুলিশের মামলাseparatorহজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীseparatorসোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorনিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

ঐতিহাসিক সিরাকিউস শহরে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট-২০ আর২’র কনভেনশন অনুষ্ঠিত

শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথ

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত : গভর্নর আসিফ বারীর বিদায় : নতুন গভর্নর নীনা স্মিথ

বর্ণাঢ্য আয়োজন আর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর বার্ষিক কনভেনশন। নিউইয়র্ক রাজ্যের ঐতিহাসিক সিরাকিউস শহরের ‘সিরাকুস ম্যারিয়ট হোটেল’-এ গত ১৫-১৯ এপ্রিল এই কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ ও লায়ন আসিফ বারী টুটুলের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশী লায়নগণ সহ বিপুল সংখ্যক লায়রসগণ অংশ নে। কনভেনশনে বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ও গোল্ডেন এজ হোম কেয়ারেরও প্রেসিডেন্ট ও সিইও লায়ন শাহ নেওয়াজ ক্লাবের প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। অপরদিকে বিদায়ী গভর্ণর লায়ন আসিফ বারী টুটুল ‘নাম্বার ওয়ান ডিষ্ট্রিক্ট’ হওয়ার মর্যাদা অর্জন করেন। ৫দিন ব্যাপী অনুষ্ঠিত লায়ন কনভেনশনে অংশগ্রহণকারীরা সেবামূলক কাজে নিজেদেরকে আরও সম্পৃক্ত রাখার উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র।
নিউইয়র্কের মাল্টিপাল ডিষ্ট্রিক্ট-২০’র অধীনে থাকা ১১টি লায়ন্স ডিস্ট্রিক্টের প্রায় ১২০০ সদস্য এই কনভেনশনে অংশ নেন। কনভেনশনের দ্বিতীয় দিনের মূল সেশনে অনুষ্ঠিত হয় লায়নদের বর্ণাঢ্য ফ্লাগ সিরমনি। আরো ছিলো ২০০ দেশের পতাকা উত্তোলন। তৃতীয় দিন অনুষ্ঠিত হয় ‘গ্র্যান্ড গালা ডিনার পার্টি’। এবছরের গালা ডিনারের মূল থিম ছিলো ‘আমেরিকার ২৫০ বছর পূর্তী উপলক্ষ্যে আমেরিকান ঐতিহ্যবাহী পোশাকে নিজেদের উপস্থাপন করা’। ফলে পার্টিতে অংশগ্রহনকারীরা রং বে রং-এর বর্ণিল পোষাক পরে নেচে-গেয়ে গালা সন্ধ্যা উপভোগ করেন।
কনভেনশনে লায়ন ইন্টারন্যাশনালের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন এলব্রান্ডেল, লায়ন ডগলাস, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মনোজ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন বলে সংশ্লিস্টরা বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে জানান। কনভেনশনে যোগদানকারী বাংলাদেশী লায়নদের মধ্যে আরো ছিলেন রানো নেওয়াজ, মুনমুন হাসিনা বারী, মনোয়ারুল ইসলাম, নিশান রহিম, আহসান হাবীব, রকি আলিয়ান, জেএফএম রাসেল, হাসান জিলানী, নূরুল আজিম, মাসুদ রানা তপন, এফএমডি রকি, সাইফুল ইসলাম, বদরুদ্দোজা সাগর, বেলাল আহমেদ, অরিক রাজ, আবু বকর সিদ্দিক, আব্দুর রশীদ বাবু, আফরোজা ইসলাম, আসাদুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ।
কনভেনশনে ক্লাবের ১১টি ডিষ্ট্রিক্টের প্রাক্তন ও বর্তমান গভর্নরদের নিয়ে সংগঠিত ‘কাউন্সিল অব গভর্নরস’-এর উচ্চ পর্যায়ের সভায় গভর্নরদের সারা বছরের কাজের মূল্যালয়ন এবং সম্মাননা প্রদান করা হয়। বিদায়ী গভর্নর লায়ন আসিফ বারীর নেতৃত্বে গেলো বছর ৫টি নতুন ক্লাব ও একটি লিও ক্লাব নতুন চার্টার অর্জন করায় এবং লায়ন পরিবারে আরো ২২৭জন সদস্য অন্তর্ভুক্ত করায় তাকে ‘নাম্বার ওয়ান ডিষ্ট্রিক্ট’ হওয়ার মর্যাদা প্রদান করা হয় এবং অভিনন্দন জানানো হয়।
কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ ডিস্ট্রিক্ট ২০-আর২’র প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন। এর আগে তিনি প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় ভাইস গভর্নর নির্বাচিত হয়েছিলেন। শুধুমাত্র দ্বিতীয় গভর্নর পদেই প্রত্যক্ষ নির্বাচন হয়। এরপর নিয়ম অনুযায়ী নির্বাচিত দ্বিতীয় ভাইস গভর্নর পরবর্তীতে প্রথম ভাইস গভর্নর এবং গভর্নর পদে নির্বাচিত হন। নির্বাচনে নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের ১৬জন ডেলিগেট সহ ৫৩জন ডেলিগেট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডিষ্ট্রিক্টের ৪১টি ক্লাবের ডেলিগেটদের গোপন ব্যালটে লায়ন শাহ নেওয়াজ প্রথম ভাইস গভর্নর নির্বাচিত হন।
অপরদিকে নির্বাচনে ডিস্ট্রিক্ট-২০ আর২-এর গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন নীনা স্মিথ। তিনি বর্তমান গভর্নর আসেফ বারীর স্থলাভিষিক্ত হবেন।
এদিকে প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় লায়ন শাহ নেওয়াজকে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়ে তারা শাহ নেওয়াজের আরো সফলতা কামনা করেন। উল্লেখ্য, লায়ন শাহ নেওয়াজ নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি। উল্লেখ্য, নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-২০ আর২-এর পরবর্তী কনভেনশন ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। ক্লাবের নিয়ম অনুযায়ী এই কনভেনশনে লায়ন শাহ নেওয়াজ গভর্নর নির্বাচিত হওয়ার কথা।

ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ রহস্যের জট খুলছে

লিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
লিমনের মরদেহ উদ্ধার : রুমমেট হিশাম গ্রেফতার : চলছে বৃষ্টির সন্ধান

ফ্লোরিডার টাম্পায় দুই বাংলাদেশী শিক্ষার্থীর নিখোঁজ রহস্যের জট খুলতে শুরু করেছে। জামিল লিমন ও নাহিদা বৃষ্টি দুইজন ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। শুক্রবার (২৪ এপ্রিল) লিমনের মরদেহ মিলেছে। এ ঘটনায় নাটকীয়ভাবে আটক হয় লিমনের রুমমেট হিশাম আবুঘারবিহ। অপরদিকে নাহিদা বৃষ্টির সন্ধান মিলেনি এখনো।
শেরিফ অফিসের তদন্ত অনুযায়ী, হিশাম আবুঘারবিহ এই হত্যাকাণ্ডের প্রধান কারিগর বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো ‘আনলফুল মুভিং অফ এ ডেড বডি’ বা অবৈধভাবে মরদেহ স্থানান্তর। গোয়েন্দারা তথ্য পেয়েছেন যে, জামিল লিমনকে হত্যার পর বা তার মৃত্যুর পর হিশাম নিজে সেই মরদেহটি বহন করে নিয়ে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিচে ফেলে দিয়ে আসেন। এছাড়া সে লিমনের ব্যক্তিগত জিনিসপত্র বা ঘটনাস্থলের তথ্য-প্রমাণ নষ্ট করার  চেষ্টা করেছে যাতে পুলিশ তাকে শনাক্ত করতে না পারে।
গ্রেফতার হওয়া হিশাম এবং নিহত জামিল লিমন একই অ্যাপার্টমেন্টে বসবাস করতেন। তারা টাম্পার লেক ফরেস্ট এলাকার একটি ফ্ল্যাটে রুমমেট হিসেবে ছিলেন। শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানিয়েছেন, রুমমেট হওয়ার সুবাদে হিশাম লিমনের দৈনন্দিন জীবন এবং নাহিদা বৃষ্টির সাথে তার সম্পর্কের বিষয়ে জানতেন। নিখোঁজ নাহিদা বৃষ্টিকে জোরপূর্বক আটকে রাখার অভিযোগও হিশামের বিরুদ্ধে আনা হয়েছে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার পেছনে হিশামের সরাসরি হাত রয়েছে।
হিশাম আবুঘারবিহ জন্মসূত্রে ফ্লোরিডার স্থানীয় বাসিন্দা। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, তার জন্ম আমেরিকায়। সে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার ছাত্র ছিল না, তবে ক্যাম্পাসের নিকটবর্তী এলাকাতেই বসবাস করত। পুলিশ রেকর্ড অনুযায়ী, হিশামের পূর্ব অপরাধমূলক রেকর্ড রয়েছে এবং তার বিরুদ্ধে আগে থেকেই একটি ডোমেস্টিক ভায়োলেন্স বা ঘরোয়া সহিংসতার অভিযোগ ছিল। সে মূলত: টাম্পা এলাকাতেই বেকার বা খণ্ডকালীন কাজ করত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেফতারের সময় হিশাম যে পুলিশি বাধা তৈরি করেছিল এবং যেভাবে ড্রোন ও সোয়াট টিম ব্যবহার করে তাকে ধরতে হয়েছে, তা থেকে স্পষ্ট যে সে পালানোর চেষ্টা করছিল। হিলসবরো শেরিফ অফিস নিশ্চিত করেছে যে, হিশাম এখন কারাগারে আটক আছে এবং তাকে জেরা করে নাহিদা বৃষ্টির বর্তমান অবস্থান জানার চেষ্টা চলছে।
এদিকে শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডা থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার’ দুই বাংলাদেশী পিএইচডি শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম জামিল লিমন। এই ঘটনা সন্দেহভাজন লিমনের রুমমেট হাসিম-কে (২৬) গ্রেফতার করা হয়েছে। তবে অপর বাংলাদেশী শিক্ষার্থী বৃষ্টির কোন সন্ধান এখনো জানা যায়নি। বৃষ্টির পরিণতি নিয়ে সবাই উদ্বেগ উৎকন্ঠা এখন চরম সময় অতিবাহিত করছে।
একটি ফোন কলের সূত্র ধরে পুলিশ সন্দেহজনক ব্যক্তির বাসায় পৌছায়। তাকে আত্মসমর্পণের আহ্বান জানালে, সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। ফলে আইন-শৃঙ্খলা বাহিনী সোয়াট দলের সহযোগিতায় তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করছে। খবরটি স্থানীয় মূলধারার মিডিয়া নিয়মিত আপডেট দিচ্ছে। ব্যাপক আলোচনা শুরু হয়েছে আসল ঘটনা জানার জন্য। ঘাতকের মোটিভসহ অন্যান্য বিষয়ে আপডেট জানারও চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজনকে পুলিশ এখন জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।
শুক্রবার সকাল ১০:৩৬ মিনিটে সোয়াট টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল ১১:৫৫ মিনিটে সন্দেহভাজন ব্যক্তিকে কৌশলে আহট কওে হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি ইউএসএফের কোনো শিক্ষার্থী নন।
এর আগে সকালের আপডেটে বলা হয়েছিল, নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি জানিয়েছে বলে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা মিডিয়াকে জানিয়েছেন।
গোলাম মোর্তোজা জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস স্টেট ডিপার্টমেন্ট ও এফবিআইয়ের সঙ্গে এবং মিয়ামি কনস্যুলেট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তদন্তকারী পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কনস্যুলেটের কর্মকর্তারা বৃহস্পতিবার সকালে বিশ্ববিম্যালয় ক্যাম্পস সফর এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিস্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করে বিস্তরিত জানার চেষ্টা করেন। নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন জামিল লিমন (২৭) এবং নাহিদা বৃষ্টি (২৭)। উভয়েরই পরিবার বাংলাদেশে রয়েছে।
উল্লেখ্য, নিখোঁজ জামিল লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি উভয়কেই সর্বশেষ ১৬ এপ্রিল সকালে দেখা গিয়েছিল। লিমনকে সকাল ৯টায় ট্যাম্পায় তার বাসস্থান অ্যাভালন হাইটসে এবং বৃষ্টিকে সকাল ১০টায় ইউএসএফ ক্যাম্পাসের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিল্ডিংয়ে শেষবার দেখা গিয়েছিল। লিমন ‘ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার’-এর ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণা করছিলেন। পুলিশের ধারণা দুটি নিখোঁজের ঘটনা পরস্পর সম্পর্কিত।

নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মী সম্মেলনে কেন্দ্রীয় নেতা খোকন

বিএনপি করতে হলে সকলকে দলীয় শৃঙ্খলা মানতে হবে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ণ
বিএনপি করতে হলে সকলকে দলীয় শৃঙ্খলা মানতে হবে

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও বিএনপি’র বহির্বিশ্বের সাংগঠনিক সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন বলেছেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন আর জুলাই বিপ্লব সহ নানা ঘাত-প্রতিঘাত আর ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশের ২০ কোটি মানুষকে নেতৃত্ব দিতে হচ্ছে। তাই বিএনপি’র উপর দেশ ও জাতির অনেক দায়িত্ব ও কর্তব্য। তিনি বলেন, আমাদেও মনে রাখতে হবে দলের চেয়ে দেশ বড় আর দেশের চেয়ে দল বড়। দলীয় নেতা-কর্মীদের সফলতার উপর দলের আর দলের সফলতার উপর সরকার ও দেশের সফলতা নির্ভর করছে। তাই বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে স্ব স্ব অবস্থানে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা নাহলে সকলকেই খেসারত দিতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র রাজনীতি করতে হলে দলের সাংগঠনিক নীতিমালার পাশাপাশি সকলকে সবার আগে দলীয় শৃঙ্খলা বজার রাখতে হবে এবং তা মানতে হবে। তিনি বলেন, পরবর্তীতে সবার সাথে আলোচনা করেই বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন উপরোক্ত কথা বলেন। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা এবং সম্মেলন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। খবর ইউএনএ’র।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মোনাজাত করেন বিএনপি নেতা মওলানা আবুল কালাম। মোনাজাতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া ও মরহুর আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করা হয়। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দীন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সভাপতি আহবাব চোধুরী খোকন, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, নিউইয়র্ক স্টেট বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন ভিপি, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক মহিলা সম্পাদিকা ⁠সৈয়দা মাহমুদা শিরিন।
সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের মধ্যে আরও বক্তব্য রাখেন এমলাক হোসেন ফয়সাল, রুহল আমিন নাসির, খলকুর রহমান, জিয়াউল হক মিশন, নাসির উদ্দিন, শাহাদাৎ হোসেন রাজু, মোহাম্মদ রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, মিসেস জোহরা বেগম, সাইদুর খান ডিউক, ফারদিন রেজা রনি, নুরে আলম, এডভোকেট আরিফ চৌধুরী, মোহাম্মদ হাসান মাহমুদ, এনাম চৌধুরী প্রমুখ।
এসময় বক্তারা কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার সমন্বয়ে শুধু যুক্তরাষ্ট্রে নয়, বহির্বিশ্বে বিএনপি শক্তিশালী হচ্ছে, কমিটি হচ্ছে। বক্তারা যোগ্য ও ত্যাগী নেতাদের নিয়ে অবিলম্বে ষ্টেট, ও দুই সিটি কমিটি গঠনের দাবী জানান।
সম্মেলনে জসিম উদ্দীন ভূঁইয়া তার বক্তব্যে দেশ, জাতি ও দলের দু:সময়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন এবং ষ্টেট ও মহানগর বিএনপি’র পূর্নাঙ্গ কমিটি সহ যুক্তরাষ্ট্র বিএনপি’র কমিটি দাবী করেন এবং কোনকোন বক্তা নিজের পরিচয় ও দলীয় কর্মকান্ড সংক্ষেপে তুলে ধরেন।
গোলাম ফারুক শাহীন বলেন, শহীদ জিয়ার দল বিএনপি করতে হলে সবাইকে দলের ‘ডেকোরাম’ মানতে হবে, চেইন অব কমান্ড মানতে হবে। সকলকে ঐক্যবব্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থান ও জাতীয় নির্বাচর সহ নানা কারনেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। এখন সময় এসেছে সবাইকে নিয়ে কমিটি করা হবে ইনশাল্লাহ। তিনি সুষ্ঠুভাবে, সুন্দর পরিবেশে কর্মী সম্মেলন সফল করায় সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সুরুজ্জামান, বিএনপি নেতা এম এ বাসেত ও যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাকসুদুল হক চৌধুরী সহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ছবি: ইউএনএ

মিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থানান্তর

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ণ
মিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি : রিহ্যাব সেন্টারে স্থানান্তর

নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তাকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুইন্স জেনারেল হাসপাতাল থেকে ব্রঙ্কসের একটি রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা হয়েছে। আকস্মিক স্ট্রোকের শিকার হয়ে তিনি গত ১৪ এপ্রিল থেকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ শারীরিক নানা রোগে ভুগছেন। খবর ইউএনএ’র।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, এএফএম মিসবাহউজ্জামান কথা বলতে পাড়ছেন। তবে তাকে কিছুদিন রিহ্যাব সেন্টারে চিকিৎসাধীন থাকতে হবে। বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুইন্স জেনারেল হাসপাতাল থেকে ব্রঙ্কসের একটি বিশেষ রিহ্যাব সেন্টারে মিসবাহউজ্জামান-কে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাকে প্রয়োজনীয় থেরাপী সেবা দেয়া হবে। তিনি আশা করছেন সঠিকভাবে থেরাপী পেলে অসুস্থ্য মিসবাহউজ্জামান সুস্থ্য হয়ে উঠবেন।
এদিকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জামান-কে দেখতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন। তারা এবং তার পরিবারের পক্ষ থেকে মিসবাহউজ্জানের রোগমুক্তি জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার কর্ণধার নজরুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বিলাল চৌধুরী, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র (একাংশ) সভাপতি মঈনুল ইসলাম ও কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট নওশাদ হায়দার প্রমুখ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক খোঁজখবর নিয়েছেন।