‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজক
বলিউড অভিনেতা রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বড় পর্দায় রাম রূপে রণবীরকে দেখতে যখন ভক্তরা প্রহর গুনছেন, ঠিক তখনই চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন সিনেমার প্রযোজক। এই দিওয়ালিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’, তবে তার আগেই এল রণবীরের আরেক ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে বড় আপডেট। বিখ্যাত ভিএফএক্স কোম্পানি ‘ডিএনইজি’ এর সিইও এবং ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘রামায়ণ’-এর কাজ শেষ হওয়ার পরপরই ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাজ শুরু হবে।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার মাধ্যমে দর্শকরা এক নতুন পৌরাণিক মহাবিশ্বের (অ্যাস্ট্রাভার্স) স্বাদ পেয়েছিলেন। সিনেমাটি বক্স অফিসে সফল হওয়ার পর এর দ্বিতীয় পার্ট নিয়ে দীর্ঘ সময় কোনো উচ্চবাচ্য না থাকায় অনেক অনুরাগীই হতাশ হয়ে পড়েছিলেন। গুঞ্জন উঠেছিল, হয়তো হিমাগারেই চলে গেছে এই প্রজেক্ট। তবে নমিত মালহোত্রার সাম্প্রতিক মন্তব্য সেই সংশয় দূর করে দিল।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিক্যুয়েলটিতে একটি দীর্ঘ ব্যাকস্টোরি তুলে ধরা হবে, যেখানে ‘দেভ’ এবং ‘অমৃতা’র অতীত লড়াই ফুটে উঠবে। এর আগে এক ভক্ত সমাবেশে রণবীর কাপুরও ইঙ্গিত দিয়েছিলেন যে, চিত্রনাট্যের কাজ চলছে এবং খুব শীঘ্রই তারা ফ্লোরে ফিরবেন। এদিকে, রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমাটি নিয়েও চলছে বিশাল তোড়জোড়। জানা গেছে, দুই পার্ট মিলিয়ে সিনেমাটির বাজেট প্রায় ৪০০০ কোটি টাকা। ভারতীয় সিনেমার ইতিহাসে যা অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হতে যাচ্ছে।
এই সিনেমায় রামের চরিত্রে রণবীর কাপুর ছাড়াও সীতা হিসেবে দেখা যাবে দক্ষিণী তারকা সাই পল্লবীকে। এছাড়া হনুমান চরিত্রে সানি দেওল, লক্ষ্মণ হিসেবে রবি দুবে এবং রাবণ চরিত্রে অভিনয় করছেন ‘কেজিএফ’ খ্যাত তারকা যশ।সব মিলিয়ে রণবীর কাপুরের হাতে এখন বড় সব প্রজেক্ট।




আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array