খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
সিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলseparatorটাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’separatorদ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবর্ণিল আয়োজনে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণseparatorবাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজseparatorদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরseparatorপ্রধানমন্ত্রীর নতুন বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে টানেল ও বাংকারseparatorইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্পseparatorবিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজseparatorমালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী ফেরতseparatorআগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারতseparatorঅস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েলseparatorনববর্ষ পালনে নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও প্রস্তুত ‌‘স্পেশাল কমান্ডো ফোর্স’separatorপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসর

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) বিনিয়োগকারীদের নিয়ে ‘সিএনবিসি ইনভেস্ট ইন অ্যামেরিকা’ শীর্ষক এক সামিটে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।

এসময় ফিফা প্রেসিডেন্ট বলেছেন, যদিও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরেইলের বিমান হামলার পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত, তবুও বিশ্বকাপে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই খেলতে আসবে, হ্যাঁ।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করছি, ওই সময় পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। যেমনটি আমি বলেছিলাম, এটা অবশ্যই ভালো হতো, ইরানের আসতেই হবে। অবশ্যই তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। তারা কোয়ালিফাই করেছে। খেলোয়াড়রা খেলতে চায়।’

ইনফান্তিনো জানান, তিনি দুই সপ্তাহ আগে ইরান জাতীয় দলের খেলা দেখতে তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন এবং তিনি মুগ্ধ।তিনি বলেন, ‘আমি তাদের দেখতে গিয়েছিলাম। তারা আসলেই একটা বেশ ভালো দল। তারা আসলেই খেলতে চায় এবং তাদের খেলা উচিতও। খেলোধুলাকে রাজনীতির বাইরেই রাখা উচিত।’

অবশ্য ইনফান্তিনো স্বীকার করেন যে, সবসময় খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখা সম্ভব হয় না।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। ইরান বিশ্বকাপে খেললে সূচি অনুযায়ী তাদের গ্রুপ স্টেজের দুটি ম্যাচ খেলতে হবে ক্যালফর্নিয়ায় এবং আরেকটি সিটেলে।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এ অনিশ্বয়তা তৈরি করেছে। এ নিয়ে ইরান সরকার এবং দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সরাসরি কিছু মন্তব্য দ্বন্দ্ব তৈরি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে অংশ নিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অভয় দিয়েছেন।

সিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
সিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন

সিলেটে বর্ণিল উৎসব ও জাঁকজমকপূর্ণ সাজে ভরপুরে ১২৬ জন হতদরিদ্র ও অসহায় তরুণ-তরুণীদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। এ যেন কোনো সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠক ‘সিডস অব ব্লেসিংস’ এর আয়োজনে ও যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’র অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল তাদের জীবনকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলা। হতদরিদ্র, এতিম ও অসহায় ১২৬ জন তরুণ-তরুণী, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তাদের জন্যই গণবিবাহের এই আয়োজন।

এছাড়া নবদম্পতির নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।

ভিন্নধর্মী এই বিয়ের আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের এমপি হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর।

‘সিডস অব সাদাকাহ’র সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল উদাহরণ।’

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে ‘সিডস অব সাদাকাহ’র অন্যতম আয়োজক ওরাকাতুল জান্নাত বলেন, ‘নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।’

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।

নতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ
নতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটি

সরকার নতুন দুটি জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালিত হবে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হলেও এদিন সরকারি ছুটি থাকবে না। তবে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সরকারি ছুটি থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়েও আলোচনা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

এ সময় তিনি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব বিবেচনায় জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
অংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউ

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তির (পিসিএ) ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট বা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সই হতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল বেলজিয়ামের ব্রাসেলসে উভয় পক্ষের সম্মতিতে এ চুক্তি সই হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আর ইইউর পক্ষে ইউরোপীয় কমিশনের হাই রিপ্রেজেন্টেটিভ কালা কালাস সই করবেন।

তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের সেপ্টেম্বরে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রথম দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পিসিএ চুক্তির আলোচনা স্থগিত করেছিল ইইউ। পরবর্তী সময়ে ইইউ বিগত অন্তর্বর্তী সরকারের সঙ্গে পিসিএ সই করার সিদ্ধান্ত নিলে নভেম্বরে ঢাকায় অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল। এরপর ব্রাসেলসে গত বছরের এপ্রিলে (২০২৫) পিসিএ নিয়ে বাংলাদেশ ও ইইউর উচ্চপর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয়। সবশেষ, পিসিএ নিয়ে চলতি বছরের জানুয়ারিতে (২০২৬) আরেক দফা ঢাকা ও সিলেটে আলোচনা হয়। সেসময় আলোচনার মাধ্যমে উভয় পক্ষ চুক্তিটির খসড়া চূড়ান্ত করেছে।

সরকারের এক জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, সম্পর্কের শুরুতে ইইউ ছিল বাংলাদেশের কাছে দাতাগোষ্ঠী (উন্নয়ন অংশীদার), যা পরবর্তী সময়ে রাজনৈতিক পর্যায়ে উন্নীত হয়। ২০০১ সালে ইইউর সঙ্গে সহযোগিতা চুক্তি করে বাংলাদেশ। সেই চুক্তিতে অর্থনীতি, উন্নয়ন, সুশাসন কিংবা মানবাধিকারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে ইইউ–বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। কয়েক দাফে আলোচনা ও দরকষাকষির পরে উভয় পক্ষ একটা অবস্থানে এসেছে। এখন আমরা ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট করব। পরবর্তী সময়ে আমরা চূড়ান্ত চুক্তির লক্ষ্যে কাজ করব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশ নি‌তে তুর‌স্কের উদ্দে‌শে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। তিন দিনব্যাপী ফোরা‌মে অংশ নেওয়ার পর তিনি ব্রা‌সেলস যা‌বেন। সেখা‌নে বাংলা‌দেশ ও ইইউর অংশীদারিত্ব ও সহযোগিতাবিষয়ক ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সই অনুষ্ঠা‌নে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী।

পিসিএ হলো-আইনগত বাধ্যতামূলক চুক্তি, যা ইইউ ও একটি অংশীদার দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে একটি রূপরেখা প্রতিষ্ঠা করে। অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির মাধ্যমে ইইউ অংশীদার দেশগুলোতে রাজনৈতিক সংলাপ, শান্তি ও নিরাপত্তা, সুশাসন ও মানবাধিকার, বাণিজ্য, অর্থনীতি, আর্থিক সহযোগিতাসহ নানা বিষয় এর মধ্যে থাকে।

ঢাকা-ব্রাসেলসের কূটনীতিকরা বলছেন, ইউরোপের ২৭ দেশের জোট ইইউর সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট সইয়ের মধ্য দিয়ে চূড়ান্ত চুক্তি করার ক্ষেত্রে আরেক দফা অগ্রসর হবে ঢাকা। সব কিছু ঠিক থাকলে ২০২৬ সালের মধ্যে পিসিএ চুক্তি চূড়ান্ত হতে পারে। সেক্ষেত্রে উভয় পক্ষের সম্মতিতে ঢাকা কিংবা ব্রাসেলসে শীর্ষ নেতাদের সফরে চূড়ান্ত চুক্তি সইয়ের উপলক্ষ্য নির্ধারণ হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ব্রাসেলস সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বেরজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ভিনসেন্ট ভ্যান পিটগিম, ইউরোপীয়ান কমিশনের কমিশনার ফর রিসার্চ একেতেরিনা জাহারিয়েভা ও ইউরোপীয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ডেভিড ম্যাকালিস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।