খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
বাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথseparatorহৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআইseparatorস্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়separatorআমিই পুরো দুনিয়ার রাজা: শাহরুখ খানseparatorজুটি বাঁধছেন সালমান খান-নয়নতারাseparatorঅকটেন ১৪০-পেট্রোল ১৩৫ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি লিটারseparatorলিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারseparatorরাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রীseparatorহাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজের সিদ্ধান্তseparator১৮ দিনে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলারseparatorআরও ১৭১ খেলোয়াড় ভাতার আওতায় এলেনseparator১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্রseparatorনেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিসseparatorজ্বালানির পর এবার এক মাসেই আবারো বাড়লো এলপিজির দামseparatorজ্বালানির দাম বাড়ার সাথে আইএমএফ এর কোন সংশ্লিষ্টতা নেই : অর্থমন্ত্রীseparatorসোমালিল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগ ইসরায়েলের, ১২ দেশের নিন্দাseparatorকমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতিseparatorগুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইনseparatorমাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেনseparatorদায়িত্ব গ্রহণের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়নseparatorএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইseparatorতুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎseparatorচট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসীseparatorআইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকারseparatorবিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ডseparatorমস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনাseparator২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটিseparator১২ বছর পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতাseparatorইরানের ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: তেহরানseparatorএবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’separatorথালাপতি বিজয়ের নামে পুলিশের মামলাseparatorহজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীseparatorসোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorনিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা

১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ণ
১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্র

ইরানের বন্দরগুলোতে কঠোর সামরিক অবরোধ কার্যকর করতে শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তেহরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখার এই অভিযানে ১২টির বেশি যুদ্ধজাহাজ সরাসরি অংশ নিচ্ছে। এই বিশাল নৌ-বহরকে সহায়তা দিচ্ছে ১০ হাজারের বেশি অভিজ্ঞ কর্মী এবং অত্যাধুনিক যুদ্ধবিমান।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন সেন্টকমের কড়াকড়ির মুখে ইতিমধ্যেই ইরান-সংশ্লিষ্ট ২৩টি জাহাজকে মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে হরমুজ প্রণালির দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে।

মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, তারা সমুদ্রপথে নিয়মিত তল্লাশি ও সন্দেহভাজন জাহাজগুলোর গতিপথ পরিবর্তনের মতো কার্যক্রম সক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছেন। এই অবরোধের পরিধি কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না; বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এটি বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে যেতে পারে।

এর আগে ভেনেজুয়েলার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একই ধরনের পদক্ষেপ নিয়েছিল, যেখানে আন্তর্জাতিক জলসীমায় নৌবাহিনী ও বিশেষ কমান্ডো দল পাঠিয়ে জাহাজ আটক বা তল্লাশি করা হয়েছিল। সেই একই কৌশলে এখন ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের আমদানি-রপ্তানি বাণিজ্যকে থমকে দেওয়ার চেষ্টা করছে।

এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার কঠোর ঘোষণা দিয়েছে।

তেহরান জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করবে, ততক্ষণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এর আগে বিশেষ ফি প্রদান এবং ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে জাহাজ চলাচলের যে বিশেষ করিডোর বা পথ খোলা রাখা হয়েছিল, সেটিও এখন থেকে আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।

বিপ্লবী গার্ডের নৌবাহিনী শাখা এক বিবৃতিতে সতর্ক করে দিয়েছে যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে সেটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নৌ-অবরোধ দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির একটি চরম লঙ্ঘন।

 

বাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ণ
বাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথ

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয়ের পর এখন তাদের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। কিউই পেসার নাথান স্মিথ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয় তাদের জন্য হবে বিশাল ব্যাপার।

সাধারণ হিসেবে নিউজিল্যান্ডের সিরিজ জয়কে বড় কিছু মনে না হলেও বাস্তবতা ভিন্ন। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা দুই নম্বরে থাকলেও এবারের সফরে তারা এসেছে অনেকটা অনভিজ্ঞ দল নিয়ে। মূল স্কোয়াডের ১৬-১৭ জন ক্রিকেটার ছাড়াই এই সফর করছে কিউইরা। তার সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের তীব্র গরম ও কঠিন কন্ডিশন।

বাংলাদেশে শেষবার তারা সিরিজ জিতেছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, তখন আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক ছিল। এর আগে ২০০৮ ও ২০০৪ সালে যথাক্রমে অক্টোবর ও নভেম্বরে সিরিজ জিতেছিল তারা। ফলে এপ্রিলের এই কঠিন গরমে সিরিজ জয় তাদের জন্য আলাদা গুরুত্ব বহন করছে।

দ্বিতীয় ম্যাচের আগে স্মিথ বলেন,‘এটা আমাদের জন্য বিশাল ব্যাপার হবে। বাংলাদেশ খুব শক্তিশালী দল নিয়ে খেলছে। আমরা সবসময় ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে গর্ববোধ করি। এই সফর আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াতে সাহায্য করছে এবং নতুন খেলোয়াড়দের অভিজ্ঞতা দিচ্ছে।’

তিনি আরও যোগ করেন,‘এ ধরনের অপরিচিত কন্ডিশনে খেলতে পারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা শিখছি কীভাবে এমন উইকেটে কার্যকর হওয়া যায় যেখানে আমরা অভ্যস্ত নই। প্রথম ম্যাচে যেভাবে আমরা বাংলাদেশকে চাপে ফেলেছি, তা ছিল সন্তোষজনক। সিরিজ জিততে পারলে সেটা আমাদের জন্য বড় অর্জন হবে।’

সোমবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে নিউজিল্যান্ড।

হৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:২৫ পূর্বাহ্ণ
হৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআই

হৃদযন্ত্র বিকল হওয়ার ঝুঁকি রোগটি দেখা দেওয়ার ৫ বছর আগেই শনাক্ত করতে সক্ষম একটি নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে ৬ কোটিরও বেশি মানুষ হার্ট ফেইলিউরে আক্রান্ত। এটি এমন একটি অবস্থা, যখন হৃদযন্ত্র শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করতে পারে না। বিশেষজ্ঞদের মতে, রোগটি পূর্ণমাত্রায় দেখা দেওয়ার আগেই ঝুঁকি শনাক্ত করা গেলে চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি সম্ভব হবে। এতে চিকিৎসকেরা রোগীকে আগেভাগেই নিবিড় পর্যবেক্ষণে রাখতে পারবেন, দ্রুত চিকিৎসা শুরু করতে পারবেন, এমনকি অনেক ক্ষেত্রে রোগ প্রতিরোধও করা সম্ভব হতে পারে।

অক্সফোর্ডের গবেষক দলের তৈরি এই এআই টুলটি হৃদযন্ত্রের চারপাশে থাকা চর্বি বা ফ্যাট টিস্যুর সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করে। বিশেষ করে সেখানে প্রদাহ বা অস্বাস্থ্যকর অবস্থার যেসব লক্ষণ মানুষের চোখে ধরা পড়ে না, সেগুলো এআই শনাক্ত করতে পারে। গবেষকদের ভাষ্য, এতদিন নিয়মিত কার্ডিয়াক সিটি স্ক্যান ব্যবহার করে নির্ভুলভাবে হার্ট ফেইলিউরের ভবিষ্যৎ ঝুঁকি নির্ধারণের কোনো কার্যকর পদ্ধতি ছিল না। নতুন এই প্রযুক্তি রোগীর জন্য একটি ঝুঁকি স্কোর তৈরি করে, যা চিকিৎসকদের রোগীকে কতটা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে হবে বা কী ধরনের চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

গবেষণায় দেখা গেছে, সর্বোচ্চ ঝুঁকির রোগীরা সর্বনিম্ন ঝুঁকির রোগীদের তুলনায় ২০ গুণ বেশি হার্ট ফেইলিউরে আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ছিলেন। তাদের মধ্যে পাঁচ বছরের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ছিল প্রায় চারজনের মধ্যে একজনের। রাজনৈতিক দল গঠন

ইংল্যান্ডের এনএইচএসের (ন্যাশনাল হেলথ সার্ভিস) অধীন নয়টি ট্রাস্টের ৭২ হাজার রোগীর তথ্য ব্যবহার করে এই এআই টুলটি প্রশিক্ষণ ও যাচাই করা হয়। রোগীদের সিটি স্ক্যানের পর এক দশক ধরে পর্যবেক্ষণ করা হয়। গবেষণায় দেখা গেছে, এটি পরবর্তী পাঁচ বছরে হার্ট ফেইলিউরের ঝুঁকি ৮৬ শতাংশ নির্ভুলতায় পূর্বাভাস দিতে সক্ষম হয়েছে। গবেষণার ফলাফল এ মাসেই প্রকাশিত হয়েছে জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজিতে।

গবেষণার নেতৃত্বদানকারী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার মেডিসিনের অধ্যাপক চারালাম্বোস আন্তোনিয়াডেস বলেন, জীববিজ্ঞান ও কম্পিউটিং প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে আমরা হার্ট ফেইলিউর চিকিৎসায় একটি বড় পদক্ষেপ নিয়েছি। আমাদের নতুন এআই টুল কার্ডিয়াক সিটি স্ক্যানের তথ্য বিশ্লেষণ করে কোনো মানবীয় হস্তক্ষেপ ছাড়াই প্রতিটি রোগীর জন্য একটি নির্দিষ্ট ঝুঁকি স্কোর তৈরি করতে পারে। যদিও এই গবেষণায় কার্ডিয়াক সিটি স্ক্যান ব্যবহার করা হয়েছে, আমরা এখন এমন পর্যায়ে কাজ করছি যাতে বুকের যেকোনো সিটি স্ক্যান থেকেই এই পদ্ধতি প্রয়োগ করা যায়, যে কারণেই স্ক্যানটি করা হোক না কেন। এর ফলে চিকিৎসকেরা আরও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং যাদের ঝুঁকি বেশি, তাদের জন্য আরও নিবিড় চিকিৎসা নিশ্চিত করতে পারবেন।

অক্সফোর্ডের গবেষক দল ইতোমধ্যে এই প্রযুক্তি এনএইচএসসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চালুর জন্য নিয়ন্ত্রক অনুমোদন পাওয়ার চেষ্টা করছে। তাদের আশা, ভবিষ্যতে হাসপাতালের রেডিওলজি বিভাগে নিয়মিত কার্ডিয়াক সিটি স্ক্যান বিশ্লেষণের অংশ হিসেবেই এটি যুক্ত হবে।

এই গবেষণায় অর্থায়নকারী ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সোনিয়া বাবু-নারায়ণ বলেন, হার্ট ফেইলিউর প্রায়ই খুব দেরিতে শনাক্ত হয়, অনেক সময় রোগী হাসপাতালে ভর্তি হওয়ার পরই তা ধরা পড়ে। এতে হৃদপেশিতে গুরুতর ক্ষতি হয়ে যেতে পারে, যা আগেভাগে ধরা পড়লে এড়ানো সম্ভব ছিল। এই টুল চিকিৎসকদের উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের আগে থেকেই শনাক্ত করতে এবং আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করবে। দ্রুত রোগ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে রোগীর জীবনকাল ও জীবনমান— উভয়ই উন্নত হতে পারে। এই গবেষণা দেখিয়েছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে হৃদরোগ চিকিৎসায় কীভাবে বড় উন্নতি আনা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, হৃদস্বাস্থ্য ভালো রাখতে প্রচুর ফল ও শাকসবজি খাওয়া, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ, মদ্যপান কমানো এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

স্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৭ পূর্বাহ্ণ
স্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়

ডিজিটাল যুগে স্মার্টফোন যেন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ হোক বা বিনোদন—দিনের বড় একটি সময় কেটে যায় স্ক্রিনে চোখ রেখে। সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, ভিডিও দেখা, চ্যাটিং কিংবা পডকাস্ট শোনা—সব মিলিয়ে অজান্তেই বাড়ছে স্ক্রিন টাইম। তবে এই অভ্যাসের পেছনে লুকিয়ে আছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে শুধু চোখ নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপের এলইডি স্ক্রিন থেকে নির্গত নীল আলো শরীরের ঘুম-নিয়ন্ত্রক হরমোন মেলাটোনিনের উৎপাদনে বাধা দেয়। এতে ঘুমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়।

এছাড়া এই নীল আলো মস্তিষ্কের নিউরনের ডেনড্রাইটিক স্পাইন—যেখানে স্মৃতি সংরক্ষিত হয়—তাকে ক্ষতিগ্রস্ত করে। ফলে শেখা ও মনে রাখার ক্ষমতা কমে যেতে পারে। রাতে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের কারণে শরীরে প্রদাহ (ইনফ্লামেশন) বাড়ে, যা বিষণ্নতা, উদ্বেগ ও খিটখিটে মেজাজের সঙ্গে জড়িত।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের গবেষক আরন হার্ট ম্যান এবং আয়ারল্যান্ডের কর্ক বিশ্ববিদ্যালয়-এর পৃথক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত ফোন ব্যবহারের কারণে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম ক্ষতিগ্রস্ত হয়। অথচ শরীরের প্রায় ৯০ শতাংশ ‘হ্যাপি হরমোন’ সেরোটোনিন তৈরি হয় এই অন্ত্রেই।

ঘুমের ঘাটতি বাড়তে থাকলে এই মাইক্রোবায়োমের ভারসাম্য নষ্ট হয়, যা সরাসরি মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলে। বিজ্ঞানী জন লা পুমা এ অবস্থাকে ‘ডিজিটাল ওবেসিটি’ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, অতিরিক্ত তথ্যের চাপে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ছে, অথচ পর্যাপ্ত বিশ্রাম বা পুষ্টি পাচ্ছে না। ফলে তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি প্রদাহ, যা ‘প্রদাহজনিত বার্ধক্য’-এর ঝুঁকি বাড়ায়।

এছাড়া কৃত্রিম আলো অন্ত্রের দেয়ালকে দুর্বল করে তোলে, ফলে ক্ষতিকর প্রোটিন রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে ডিমেনশিয়া ও আলঝেইমারসের ঝুঁকি বাড়াতে পারে। অন্যদিকে, ফোনের নোটিফিকেশন মস্তিষ্কে ডোপামিনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্দীপনা সৃষ্টি করে, যা ধীরে ধীরে আসক্তিতে রূপ নিতে পারে—মাদকের নেশার মতোই।

তবে বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনলেই এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। নিয়মিত ঘুমের অন্তত এক ঘণ্টা আগে সব ধরনের স্ক্রিন থেকে দূরে থাকা, বিকাল তিনটার পর ক্যাফেইন এড়িয়ে চলা এবং নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা—এসব পদক্ষেপ শরীরের জৈবিক ঘড়ি (সার্কাডিয়ান রিদম) স্বাভাবিক রাখতে সাহায্য করে।

সব মিলিয়ে, প্রযুক্তির সুবিধা গ্রহণের পাশাপাশি এর ব্যবহারেও সংযম জরুরি—নইলে অল্প বয়সেই শরীরে দেখা দিতে পারে বার্ধক্যের ছাপ।