হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদল। আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি দাবি করেন, গত ৪৪ বছরে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের মধ্যে এমন উচ্চপর্যায়ের বৈঠক হতে যাচ্ছে এবং সেখানে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনাও রয়েছে।
ট্রাম্প আরও জানান, সম্প্রতি তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির তথ্য জানিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর দুই পক্ষ নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
এদিকে চলমান সংঘাত নিয়ে দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হয়। এরপর ২ মার্চ থেকে লেবাননে আলাদা করে বিমান হামলা শুরু করে ইসরায়েল।
আইডিএফের হামলায় ২ এপ্রিল থেকে এখন পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ২০০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনের বেশি। এছাড়া কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যেতে বাধ্য হয়েছেন।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array