আজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু
জ্বালানি সংকট মোকাবিলায় অফিসসূচিতে পরিবর্তনসহ, সরকারের একগুচ্ছ কর্মসূচির মধ্যে এবার যুক্ত হয়েছে শিক্ষাখাতও। প্রচলিত রুটিনের বাইরে এবার অনলাইন শ্রেণি-কার্যক্রম চালুর পথে নীতিনির্ধারকরা। তাই রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস।
রবিবার সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array