বিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
দীর্ঘ বিরতি ভেঙে আবারো রুপালি পর্দায় সরব হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। মূলত ব্যবসায়ীক কাজে ব্যস্ত থাকার কারণে গত দুই বছর কোনো সিনেমা মুক্তি দিতে না পারলেও চলতি বছরে বড় ধামাকা নিয়ে ফিরছেন তারা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দীর্ঘ বিরতি নিয়ে বিস্তারিত তথ্য জানান ঢাকাই সিনেমার আলোচিত নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। ‘দিন দ্য ডে’ এবং ‘কিলহিম’ সিনেমার সাফল্যের পর পর্দায় অনন্ত-বর্ষার অনুপস্থিতি নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতুহল ছিল।
সংবাদ সম্মেলনে নীরবতা ভেঙে অনন্ত জলিল বলেন, “২০২২ ও ২০২৩ সালে আমাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর আমরা নতুন কোনো সিনেমা রিলিজ করতে পারিনি। এর প্রধান কারণ ছিল আমাদের ব্যবসায়ীক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা করে সময় বের করা সম্ভব হয়নি।”
এদিকে তাদের আরেকটি বড় বাজেটের ছবি ‘নেত্রী : দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্ত জলিল জানান, ছবিটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে। অনুমোদন পাওয়ার পর কোনো একটি বিশেষ উৎসবে এটি মুক্তি দেওয়া হবে। অন্যদিকে মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর প্রায় ৭০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে ছবিটির মুক্তি ও পরবর্তী অগ্রগতি পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array