অবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ
দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ ৪০ দিন পর মুসল্লিদের জন্য খুলে দিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে মসজিদটি পুনরায় খুলে দেওয়া হয় বলে জানিয়েছে আনাদোলু।
স্থানীয় সূত্র জানায়, পুরনো শহর (ওল্ড সিটি) এলাকায় অবস্থিত ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ মসজিদের দরজা ফজরের আজানের সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়, এরপর শত শত ফিলিস্তিনি মুসল্লি আল-হারাম আল-শরিফ প্রাঙ্গণে প্রবেশ করেন।
মসজিদ খুলে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই বিপুল সংখ্যক মুসল্লি সেখানে ছুটে আসেন। অনেককে কান্নায় ভেঙে পড়তে এবং সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।
৪০ দিন পর প্রথমবারের মতো আল-আকসায় জামাতে নামাজ আদায় করা হয়, যেখানে শত শত মুসল্লি অংশ নেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল আল-আকসা মসজিদ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, কেবল মসজিদের কর্মী ও জেরুজালেম ইসলামিক ওয়াকফ কর্মকর্তাদের সীমিত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। এ সময় সাধারণ ফিলিস্তিনিদের ছোট ছোট স্থানীয় মসজিদে নামাজ আদায় করতে বাধ্য করা হয়।
ইসরাইল বলেছিল, ইরানকে কেন্দ্র করে চলমান আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর মধ্যেই গত ৬ এপ্রিল ইসরাইলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন-গভির বন্ধ থাকা অবস্থায় আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন, যা নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array