আর্টেমিস-২
ঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরা
প্রায় ২ লাখ ৫২ হাজার ৭৬০ মাইল পথ অতিক্রম করে এবং চাঁদের পাশ দিয়ে ঘুরে পৃথিবীতে ফিরছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তাদের ফেরার যাত্রায় প্রায় চার দিন সময় লাগবে। আগামী ১০ এপ্রিল স্থানীয় সময় রাতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্যাসিফিক মহাসাগরে অবতরণ করবে।
এতে বলা হয়, আর্টেমিস ২-এর নভোচারীরা একটি ঐতিহাসিক চন্দ্র পরিক্রমা সম্পন্ন করেছে এবং তাঁদের মহাকাশযান থেকে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার পর পৃথিবীর উদ্দেশে ফিরে আসছেন।
নাসা জানায়, চাঁদের পেছনে থাকাকালীন নভোচারীরা নাসার সঙ্গে সংযোগ হারিয়ে ফেলেন — এই বিভ্রাটটি প্রত্যাশিত ছিল এবং প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়েছিল।
প্রায় ৪০ মিনিট পর মহাকাশযান থেকে নীরবতা ভেঙে মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কচ বলেন, ‘পৃথিবী থেকে আবার বার্তা পেয়ে খুব ভালো লাগছে।’
এ অভিযানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহাকাশচারীদের বলেছেন যে, ‘তাঁরা ইতিহাস সৃষ্টি করেছেন এবং সমগ্র আমেরিকাকে সত্যিই গর্বিত করেছেন।’ এছাড়া মার্কিন প্রেসিডেন্ট তাঁদেরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীরা প্রথমে পানিতে অবতরণ করবেন। তারপর সেখান থেকে তাদের সংগ্রহ করে কাছের মার্কিন নৌবাহিনীর জাহাজে হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হবে।
নাসা জানিয়েছে, জাহাজে অবস্থানকালে তাদের মেডিকেল চেকআপ করা হবে।
সূত্র: বিবিসি



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array