খুঁজুন
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়াseparatorআজ জাতীয় সংসদে ১২টি বিল পাসseparatorহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডseparator২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ২৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডseparatorযুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণাseparatorদেশে ফেরা বেকার প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করছিseparatorচুক্তি না মানলে আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরseparatorনিজেদের মাঠেই আতলেতিকোর কাছে হেরে পিছিয়ে থাকল বার্সাseparatorমালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটকseparatorবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিseparatorঅবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদseparatorলিভারপুলকে হারিয়ে সেমির লড়াইয়ে নিজেদের সহজে এগিয়ে নিল পিএসজিseparatorআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামিseparatorঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরাseparatorইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেনseparatorওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারতseparator৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: প্রধানমন্ত্রীseparatorইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদseparatorপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারতেseparatorলক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারseparatorশতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদনseparatorসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাসseparatorজাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইটseparatorফ্লোরিডায় গুলিবিদ্ধ মার্কিন র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীনseparatorআফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনাseparator‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশseparatorআবারও আইনি জটিলতায় সালমানseparatorহরমুজ প্রণালীতে ‘যানজট’ নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পseparatorযুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শseparatorদেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রীseparatorনিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪separatorনিউইয়র্কে রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা : স্বাধীনতা ও জুলাই বিপ্লব অর্থবহ এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপseparatorবাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচলseparatorরিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারেseparatorজ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থাseparatorবিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবালseparatorলাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব আল হাসানseparatorআজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীseparatorমালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার টন অকটেনseparatorদেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়separatorবাংলাদেশ সোসাইটির নির্বাচন  কমিশন গঠিতseparatorঠিকানা টিভি হবে বাংলাদেশী কমিউনিটির আল জাজিরা : বর্ষপূর্তী অনুষ্ঠানে এম এম শহীনseparator২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যুseparatorজাতীয় সংসদে ৭টি বিল পাস,৩ টিতে ‘নোট অব ডিসেন্ট’separatorঅমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে : মন্ত্রী আহমেদ আযম খানseparatorভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ : অভিনন্দন প্রধানমন্ত্রীরseparatorফ্লোরিডায় দূর্বত্তের হামলায় প্রবাসী বাংলাদেশী নারী নিহতseparatorনিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মেseparatorনিউইয়র্কে গারবেজ ট্রাকের ধাক্কায় নিহত বাংলাদেশী তরুণীর জানাজা ও দাফন সম্পন্নseparatorআতিকুর রহমান ও বেদারুল ইসলাম বাবলা ফোবানার বোর্ড অফ ডিরেক্টর নির্বাচিতseparatorবাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতseparatorনাগরিকত্ব আইন সহজ করল কানাডা, সুবিধা পাবেন যারাseparatorমর্মান্তিকseparatorচলমান প্রেক্ষাপটেও নিরাপদ ও সহজে বাংলাদেশ ভ্রমণের সুযোগ রয়েছে : শামসুদ্দীন বশিরseparatorশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের স্বাধীনতা দিবস পালনseparatorনতুন সাজে চালু হলো জ্যামাইকার ঘরোয়া রেষ্টুরেন্টseparatorপিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : প্রধানমন্ত্রীseparatorপ্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধারseparatorপাকিস্তানে ভালোবেসে ২২ বছরের তরুণীকে ৭০ বছরের বৃদ্ধের বিয়েseparatorবিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তাseparatorলাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে মেহজাবীন চৌধুরীর স্ট্যাটাসseparator‘গ্যাংস্টার’ লুকে কলকাতায় শাকিব খান, শুটিংয়ের ছবি প্রকাশ্যেseparatorছবি-ভিডিও এআই দিয়ে তৈরি কি না, জানবেন যেভাবেseparatorইতালিতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুseparatorডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে রোজায় কি পরিমাণ টকদই খাবেনseparatorতানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার, সবার কাছে দোয়া প্রার্থনাseparatorবিএনপি’র নিরঙ্কুস জয়ে যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের আনন্দ মিছিলseparatorবাংলাদেশে ভালোবাসা দিবস এলো যেভাবেseparatorপ্রকাশ্যে চিত্রনায়িকা বুবলীর বেবিবাম্প, আবারও বাবা হচ্ছেন শাকিব খান!separatorকলম্বোয় ভারত-পাকিস্তান জ্বর: হোটেলের কক্ষ নেই, আকাশ ছুঁয়েছে ফ্লাইটের ভাড়াseparatorবিএনপি জয়ী হওয়ায় আশায় বুক বাঁধছেন কলকাতার ব্যবসায়ীরাseparatorবিভাজন নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তিseparator১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকseparatorঅ্যাপ ব্যবহার না করলেও আপনার তথ্য সংগ্রহ করছে টিকটক, থামানোর উপায়separator‘আমাকে যারা বোরকা কিনতে বলেছিল, তাদের জন্যই এই ছবি’separatorবিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের চমকseparatorতারেক রহমানের মন্ত্রিসভায় আলোচনায় যারাseparatorমধ্যপ্রাচ্যে আরেকটি শক্তিশালী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparator২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, কোন দল কত পেলseparatorগণভোটে ‘হ্যাঁ’ জয়ী, ভোট পড়ল ৬০.২৬ শতাংশ

পাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
পাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকের

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা।
পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

 

জাতীয় সংসদ

৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টি

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা দেওয়ার কাজ শেষ করেছে জাতীয় সংসদ। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্তসহ ১১৩টি অধ্যাদেশকে ৮৭টি বিল পাসের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়েছে। চারটি পৃথক বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশকে বাতিল করা হয়েছে। এছাড়া গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশসহ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকারের জারি করা বাকি ১৩টি অধ্যাদেশে সংসদের অনুমোদন মেলেনি। ফলে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যদেশের মধ্যে ২০টি আজ থেকে কার্যকরিতা হারালো।

শুক্রবারসহ টানা ছয় দিনে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯১টি বিল পাসের মাধ্যমে ১২০টি অধ্যাদেশ নিষ্পত্তি হয়। দেশের জাতীয় সংসদের ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক বিল পাসের নজির নেই। আজ শেষ দিনে ২৪টি বিল পাস হয়। এছাড়া ৫ এপ্রিল ২টি, ৬ এপ্রিল ৭টি, ৭ এপ্রিল ১৪টি, ৮ এপ্রিল ১৩টি ও ৯ এপ্রিল ৩১টি বিল পাস হয়।

রহিতকরণ বিল পাসের মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশনসহ ৭টি অধ্যাদেশে গৃহীত কার্যক্রমের সুরক্ষা দেওয়া হলেও গণভোট, দুদক এবং গুমসহ ১৩টি অধ্যাদেশের ক্ষেত্রে কোনো সুরাহা আসেনি। ফলে এসব অধ্যদেশের অধীনে অন্তর্বর্তী সরকারের গৃহীত কার্যক্রমের সুরক্ষা কী হবে তা অস্পষ্ট থেকে যাচ্ছে। এমনটি গণভোট অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত ‘গণভোট ২০২৬’সহ অন্যান্য কার্যক্রম নিয়েও প্রশ্ন তৈরি হলো।

সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন তা সংসদের বৈঠকে উত্থাপনের এবং ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। শুক্রবার ছিল সংসদে নিষ্পত্তির শেষ সময়। ১২ মার্চ সংসদ অধিবেশনের শুরুর দিনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে এ ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করেন। পরে অধ্যাদেশগুলো যাছাই-বাছাইয়ের জন্য সংসদে গঠিত বিশেষ কমিটিতে পাঠানো হয়।

২ এপ্রিল বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন সংসদে প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনে ৯৮টি অধ্যাদেশ হুবহু ও ১৫টি সংশোধিত আকারে পাস করার সুপারিশ করা হয়। এছাড়া ৪টি বাতিল ও ১৬টি পরবর্তীতে যাচাই-বাছাইসহ অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়। বিশেষ কমিটির সুপারিশে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ভবিষ্যতে নতুন বিল আকারে উত্থাপনের সুপারিশ থাকলেও সুপারিশের বাইরে গিয়ে সংসদে বিল তুলে অধ্যাদেশটি রহিত করে আগের মানবাধিকার কমিশন আইনকে পুনর্বহাল করা হয়েছে।

অপরদিকে কমিটির প্রতিবেদনে পুলিশ কমিশন অধ্যাদেশকে সংশোধিত আকারে বিল পাসের সুপারিশ হলেও এই অধ্যাদেশটি তোলাই হয়নি। এদিকে বিশেষ কমিটিতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ হুবহু পাসের সুপারিশ হলেও শেষ দিনে তোলা এ সংক্রান্ত বিলটি সংশোধিত আকারে পাস হয়।

বিশেষ কমিটির সিদ্ধান্তের ব্যত্যয় ঘটিয়ে বিলটি সংশোধন হওয়ার কারণে বিরোধী দল এর তীব্র প্রতিবাদ করে। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে বলেন, আপনার সামনে (স্পিকারের) দিনে দুপুরে ছলচাতুরি ও জোচ্চুরির মাধ্যমে সংসদে পাস করা হয়েছে। এ বক্তব্যের জের ধরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ বাহাস হয়। এ সময়ে সমঝোতা ভঙ্গের বিষয়টি স্বীকার করেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তবে তিনি দাবি করেন, বেসরকারি সদস্যের সংশোধনী প্রস্তাবের ফলে এই সংশোধনীটি গ্রহণ করা হয়েছে। দুই পক্ষের আলোচনার এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর আগে তারা স্পিকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

এদিকে সংসদে বিল পাসের মাধ্যমে যেসব অধ্যাদেশ রহিতকরণ করা হয়েছে সেগুলো হলো- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত, জাতীয় সংসদ সচিবালয় সংক্রান্ত এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত।

সংসদে উত্থাপন হলেও আইনী সুরক্ষা না দেওয়ার কারণে অন্তর্বর্তী সরকারের যে ১৩টি অধ্যাদেশ বাতিল হয়ে আজ থেকে কার্যকারিতা হারাচ্ছে সেগুলো হলো- গণভোট অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত ২টি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ, কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, আয়কর (সংশোধন) অধ্যাদেশ, বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি অধ্যাদেশ।

শুক্রবার শেষ দিনে ২৮টি বিল পাস হয়েছে। এগুলো হলো- গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের উত্থাপিত নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল; বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল; ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল; কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর উত্থাপিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী (সংশোধন) বিল ও জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উত্থাপিত বাংলাদেশ বনশিল্প কর্পোরেশন বিল এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) বিল।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত আমানত সুরক্ষা বিল; দ্যা এক্সসাইজ এন্ড সল্ট (সংশোধন) বিল; মুল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল; গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল; বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল; ব্যাংক রেজুলেশন বিল এবং অর্থ (২০২৫-২৫) অর্থ বৎসর বিল।

শিক্ষমন্ত্রী  আ ন ম এহছানুল হক মিলনের উত্থাপিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির্টি বিল; বিশ্বদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উত্থাপিত জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল এবং সাইবার সুরক্ষা বিল;  প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উত্থাপিত মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের উত্থাপিত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল; সরদার মো. সাখাওয়াত হোসেন উত্থাপিত ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংরক্ষণ) বিল; মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উত্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল ।

পরিশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১৫ এপ্রিল (বুধবার) বেলা ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এ মুলতবি ঘোষণা করেন।

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তার

থাইল্যান্ডের চানা জেলায় এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার মালিকানাধীন সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি, মিয়ানমারের এক নাগরিকসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। থাইল্যান্ডের সংবাদমাধ্যম দ্য ব্যাংকক পোস্ট এ খবর জানিয়েছে।

পুলিশ জানায়, রিসোর্টটি বন্ধ থাকলেও ভেতর থেকে ভিনদেশি ভাষায় কথা বলার শব্দ আসছিল। একটি পরিত্যক্ত ভবনের প্রবেশপথে ত্রিপল দিয়ে ঢাকা সরু পথ দিয়ে ভেতরে ঢুকে পুলিশ ২২  বিদেশি নাগরিককে গাদাগাদি করে বসে থাকতে দেখে। আটকদের মধ্যে ২১ বাংলাদেশি পুরুষ এবং মিয়ানমারের এক নারী রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৪৬ বছরের মধ্যে।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সোংখলা ইমিগ্রেশন পুলিশ ও পর্যটন পুলিশ চানা জেলার না থাব এলাকার ওই রিসোর্টে অভিযান চালায়। অবৈধ অভিবাসীদের সেখানে লুকিয়ে রাখা হয়েছে– এমন সংবাদের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। আটক হওয়ার পর অভিবাসীরা তাদের মোবাইল ফোন ফেরত দেওয়ার দাবি জানান। তাদের দাবি, রিসোর্ট মালিক তাদের ফোনগুলো কেড়ে নিয়েছেন।

অভিযানের সময় রিসোর্টের ৬৬ বছর বয়সী মালিক কৃতিদেতকে আটক করা হয়। তিনি একজন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। তিনি সোংখলা প্রদেশের প্রশাসনিক ও নিরাপত্তা বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অবসর নিয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কৃতিদেত জড়িত থাকার কথা অস্বীকার করলেও তার ঘরের খাটের নিচ থেকে দুটি বক্সে লুকানো ১৬টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। অভিবাসীরা জানিয়েছেন, তারা মালয়েশিয়া যাওয়ার জন্য দালালদের মাথাপিছু সাত লাখ টাকা দিয়েছেন। তারা বাংলাদেশ থেকে বিমানে কম্বোডিয়া যান এবং ৪ এপ্রিল সা কায়েও সীমান্ত দিয়ে হেঁটে থাইল্যান্ডে প্রবেশ করেন। পরে কয়েক দফায় তাদের এই রিসোর্টে নিয়ে আসা হয়।

অভিযুক্ত কৃতিদেতের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, আটক বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ ও অবস্থানের অভিযোগ  করা হয়েছে। সর্বশেষ তারা খুয়ান মিদ পুলিশ স্টেশনে ছিলেন।

আন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
আন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজে
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজকে সামনে রেখে মাঠ প্রস্তুতিতে জোর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্ধারিত ভেন্যুগুলোর উইকেট ও আউটফিল্ডের মান উন্নত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

নতুন অ্যাডহক কমিটির অধীনে গ্রাউন্ডস বিভাগ আলাদা পরিকল্পনা নিয়ে মাঠ ব্যবস্থাপনায় মনোযোগ দিচ্ছে। শুক্রবার বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
তিনি জানান, সিরিজে এমন উইকেট তৈরির চেষ্টা থাকবে যেখানে স্বাগতিক দল কিছুটা সুবিধা পেতে পারে, তবে আন্তর্জাতিক মান বজায় রাখাই থাকবে প্রধান লক্ষ্য।তিনি বলেন, ‘আমরা ভালো উইকেট চাই, যেখানে দুই দলই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে। আন্তর্জাতিক মানে কোনো ঘাটতি রাখা হবে না।’

এদিকে, চলমান বৃষ্টির মৌসুমকে মাথায় রেখে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, প্রয়োজন অনুযায়ী কভার ব্যবহার এবং আউটফিল্ডের মান ঠিক রাখার বিষয়েও গুরুত্ব দিচ্ছে বোর্ড। জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এই সিরিজ।

উল্লেখিত দুই ভেন্যুর বর্তমান অবস্থা সম্পর্কে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম বাবু।

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘এগুলো নিয়ে আজকে আলোচনায় হয়েছে। আগামী দুদিনের মধ্যে প্রত্যেকটি গ্রাউন্ডের, ঘরোয়া এবং আন্তর্জাতিক জন্য যে সমস্ত মাঠগুলো বাছাই করা হয়েছে- সেগুলোর কী কন্ডিশন, সে বিষয়ে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। যদিও অল্প সময়, তবে আমাদের ইচ্ছা থাকলে আমরা ঠিক করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।’