খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগseparatorবৈসাবি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনseparatorইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্সseparatorইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে প্রথমদিনের আলোচনা শেষseparatorমুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্টseparatorইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুseparatorইতিহাস গড়ে ঘরে ফিরলেন ৪ নভোচারীseparatorভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেলseparatorভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপseparatorমোবাইলে যেসব অ্যাপ ইন্সটলে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়separatorলন্ডনে যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’separatorমোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’separatorবিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটিseparatorজুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণাseparatorআর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলseparatorটানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানseparatorহজযাত্রা নিয়ে জরুরি বার্তাseparatorনিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশseparatorনিউইয়র্কে আনন্দধ্বনি উদযাপন করবে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবseparatorইসলামাবাদে আজ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাseparatorবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের ঘোষণাseparator৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়াseparatorআজ জাতীয় সংসদে ১২টি বিল পাসseparatorহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডseparator২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ২৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডseparatorযুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণাseparatorদেশে ফেরা বেকার প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করছিseparatorচুক্তি না মানলে আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরseparatorনিজেদের মাঠেই আতলেতিকোর কাছে হেরে পিছিয়ে থাকল বার্সাseparatorমালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটকseparatorবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিseparatorঅবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদseparatorলিভারপুলকে হারিয়ে সেমির লড়াইয়ে নিজেদের সহজে এগিয়ে নিল পিএসজিseparatorআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামিseparatorঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরাseparatorইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেনseparatorওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারতseparator৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: প্রধানমন্ত্রীseparatorইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদseparatorপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারতেseparatorলক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারseparatorশতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদনseparatorসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাসseparatorজাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইটseparatorফ্লোরিডায় গুলিবিদ্ধ মার্কিন র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীনseparatorআফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনাseparator‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশseparatorআবারও আইনি জটিলতায় সালমানseparatorহরমুজ প্রণালীতে ‘যানজট’ নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পseparatorযুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শseparatorদেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রীseparatorনিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪separatorনিউইয়র্কে রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা : স্বাধীনতা ও জুলাই বিপ্লব অর্থবহ এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপseparatorবাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচলseparatorরিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারেseparatorজ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থাseparatorবিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবালseparatorলাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব আল হাসানseparatorআজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীseparatorমালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার টন অকটেনseparatorদেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়separatorবাংলাদেশ সোসাইটির নির্বাচন  কমিশন গঠিতseparatorঠিকানা টিভি হবে বাংলাদেশী কমিউনিটির আল জাজিরা : বর্ষপূর্তী অনুষ্ঠানে এম এম শহীনseparator২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল

সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে এবং দেশের সাধারণ জনগণ সব সময় আস্থায় রাখবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করে সশস্ত্র বাহিনীকে সব সময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।

রোববার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনীর বিশেষ দরবারে কর্মকর্তা ও বাহিনীর সদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে দেশপ্রেমের যে উজ্জ্বল অগ্নিশিখা জ্বালিয়েছিলেন, তা যেন কখনো নিভে না যায়।

তিনি বিশ্বাস করেন যে, একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে কোনো অপশক্তিই বাংলাদেশকে পরাজিত করতে পারবে না। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর সময়োপযোগী ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী চরম অস্থিরতা এবং দৃশ্যমান প্রশাসনিক অচলাবস্থার মধ্যেও এই বাহিনী অসাধারণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে শিল্পাঞ্চল, নগর-বন্দর এবং দেশের স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবদান ছিল অত্যন্ত ইতিবাচক।

প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন যে, সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এটি একটি স্বাধীন রাষ্ট্রের জাতীয় শক্তি এবং মর্যাদার প্রধান প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি পূর্ণ দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে এই বাহিনীর পথ চলার প্রধান চালিকাশক্তি। তিনি মনে করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্রতম চূড়ান্ত দায়িত্ব।

গত ১২ই নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি সশস্ত্র বাহিনীর যে সহায়তা ছিল, তাকে তিনি দেশ ও গণতন্ত্রের প্রতি বাহিনীর গভীর বিশ্বাসের প্রতিফলন বলে অভিহিত করেন।অতীতের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মতো বর্বরোচিত ঘটনার মাধ্যমে এক সময় সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল ও বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছিল।

ওই নির্মম ঘটনার মাধ্যমে বাহিনীর যে অপূরণীয় ক্ষতি করা হয়েছে, তা জাতীয় ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। তিনি অভিযোগ করেন যে, পরবর্তী সময়েও নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাহিনীকে সাধারণ মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস দেখা গেছে। তাঁর মতে, সশস্ত্র বাহিনীকে সব সময় বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে এবং জাতীয় সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে এর পেশাদারিত্ব বজায় রাখতে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে। বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি দরবারে উল্লেখ করেন।

চলছে ২৪ ঘন্টার প্রস্তুতিমূলক সম্প্রচার

নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’

‘বাংলার টান, প্রবাসের প্রাণ’ শ্লোগান নিয়ে নিউইয়র্ক থেকে শীঘ্রই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে ‘কমিউনিটি টেলিভিশন-সিটিভি’। চলছে চ্যানেলটির ২৪ ঘন্টার পরীক্ষামূলক সম্প্রচার। চ্যানেলটির অ্যাপস সহ বিভিন্ন ক্যাবলে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা সিটিভি দেখা যাবে। ইতিমধ্যেই সিটিভি অ্যান্ড্রয়েড ফোন অ্যাপসে দেখা যাচ্ছে এবং আইফোনের অ্যাপস তৈরীর কাজ চলছে। খবর ইউএনএ’র।
‘কমিউনিটি টেলিভিশন’-এর চীফ অপারেটিং অফিসার (সিওও) সমিউল ইসলাম উপরোক্ত তথ্য জানিয়ে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে আরো জানান, অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির পরিধি বাড়ছে। তাই কমিউনিটি-কে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির খবরাখবর এবং কমিউনিটি বিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার কারাই হবে ‘সিটিভি’র মূল লক্ষ্য। আরো থাকবে মূলধারার খবরাখবর সহ দেশ বিদেশের খবরাখবর ও বিনোদনমূলক অনুষ্ঠান। তিনি বলেন, ‘কমিউনিটির মানুষের কথা, ইতিহাস-সংগ্রামের কথা তুলে ধরবে সিটিভি। তিনি ‘সিটিভি’র স্বপ্ন বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিটিভি’র সিইও এবং প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন প্রবাসের সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ।

নিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
নিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলা

নিউইয়র্ক সিটির জ্যামাইকার মাহিন কালেকশনে চলছে দু’দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় বাংলাদেশী পোশাক ছাড়াও পাকিস্তানী ও ইন্ডিয়ান পোষাকের সমাহার ঘটনানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এবং উদ্যোক্তা মমতাজ মিতুল মাহিন। ৮৭-৪৭ ১৬৮ স্ট্রীট, নিউইয়র্ক ১১৪৩২ ঠিকানায় প্রতিষ্ঠিত স্টোরটির উদ্যোগে শনিবার ও রোববার (১১-১২ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে।
নারী উদ্যোক্তা মমতাজ মিতুল মাহিন আরো জানান, বাংলা নববর্ষ ঘিরে মাহিন কালেকশন এই মেলার আয়োজন করেছে। মেলায় চলছে দেশী-বিদেশী আকর্ষনীয় পোষাক ক্রয়ে বিশেষ ছাড়। আরো রয়েছে ইমিটেশনের আকর্ষনীয় গহণার সমাবেশ। তিনি জানান, বিগত দুই বছর ধরে জ্যামাইকার হিলসাইড এভিনিউ আর ১৬৮ স্ট্রীট লোকেশনে মাহিন কালেকশন পরিচালিত হলেও সম্প্রতি নতুন ঠিকানায় এটি পরিচালিত হচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে মেলায় যোগ দেয়ার এবং পছন্দের পোষাক ক্রয়ের অনুরোধ জানান।

 

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সা

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম বেড়েছে। ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে লিটারে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। রবিবার নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।