খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগseparatorবৈসাবি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনseparatorইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্সseparatorইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে প্রথমদিনের আলোচনা শেষseparatorমুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্টseparatorইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুseparatorইতিহাস গড়ে ঘরে ফিরলেন ৪ নভোচারীseparatorভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেলseparatorভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপseparatorমোবাইলে যেসব অ্যাপ ইন্সটলে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়separatorলন্ডনে যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’separatorমোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’separatorবিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটিseparatorজুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণাseparatorআর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলseparatorটানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানseparatorহজযাত্রা নিয়ে জরুরি বার্তাseparatorনিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশseparatorনিউইয়র্কে আনন্দধ্বনি উদযাপন করবে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবseparatorইসলামাবাদে আজ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাseparatorবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের ঘোষণাseparator৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়াseparatorআজ জাতীয় সংসদে ১২টি বিল পাসseparatorহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডseparator২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ২৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডseparatorযুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণাseparatorদেশে ফেরা বেকার প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করছিseparatorচুক্তি না মানলে আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরseparatorনিজেদের মাঠেই আতলেতিকোর কাছে হেরে পিছিয়ে থাকল বার্সাseparatorমালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটকseparatorবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিseparatorঅবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদseparatorলিভারপুলকে হারিয়ে সেমির লড়াইয়ে নিজেদের সহজে এগিয়ে নিল পিএসজিseparatorআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামিseparatorঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরাseparatorইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেনseparatorওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারতseparator৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: প্রধানমন্ত্রীseparatorইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদseparatorপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারতেseparatorলক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারseparatorশতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদনseparatorসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাসseparatorজাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইটseparatorফ্লোরিডায় গুলিবিদ্ধ মার্কিন র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীনseparatorআফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনাseparator‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশseparatorআবারও আইনি জটিলতায় সালমানseparatorহরমুজ প্রণালীতে ‘যানজট’ নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পseparatorযুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শseparatorদেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রীseparatorনিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪separatorনিউইয়র্কে রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা : স্বাধীনতা ও জুলাই বিপ্লব অর্থবহ এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপseparatorবাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচলseparatorরিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারেseparatorজ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থাseparatorবিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবালseparatorলাল-সবুজের জার্সিতে হাসিমুখে ক্যারিয়ার শেষ করতে চাই : সাকিব আল হাসানseparatorআজ দিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রীseparatorমালয়েশিয়া থেকে আসছে ৫১ হাজার টন অকটেনseparatorদেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়separatorবাংলাদেশ সোসাইটির নির্বাচন  কমিশন গঠিতseparatorঠিকানা টিভি হবে বাংলাদেশী কমিউনিটির আল জাজিরা : বর্ষপূর্তী অনুষ্ঠানে এম এম শহীনseparator২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচি

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ৫ দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামীকাল ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে এই বর্ণাঢ্য উৎসব চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। বর্ষবরণকে কেন্দ্র করে একাডেমির প্রাঙ্গণে সাংস্কৃতিক উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা এবং বৈচিত্র্যপূর্ণ বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, এই উৎসবের সকল আয়োজন সাধারণ দর্শনার্থী ও সংস্কৃতিপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। গ্রামীণ ঐতিহ্য ও লোক সাহিত্যের বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠানমালা। এতে ঢাকঢোল, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো এবং লাটিম খেলার মতো লোকজ অনুষঙ্গ থাকছে।

একই সাথে জারিগান, সারিগান, পটগান, পুঁথিপাঠ ও যাত্রাপালার মতো শিকড়সন্ধানী শিল্পগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। সাংস্কৃতিক পর্বে আরও থাকছে কবিগান, গাজির গান, গম্ভীরা, ভাওয়াইয়া এবং পুতুলনাট্য পরিবেশনা। উৎসবকে আরও প্রাণবন্ত করতে চলচ্চিত্র প্রদর্শনী ও মেলার বাড়তি আকর্ষণ যুক্ত করা হয়েছে।

কর্মসূচির প্রথম দিন অর্থাৎ ১৩ এপ্রিল বিকেল ৩টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির উপস্থিত থাকার কথা রয়েছে। সংস্কৃতি সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই উদ্বোধনী পর্বে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। এদিন জাতীয় চিত্রশালা ভবনের ৪ নম্বর গ্যালারিতে লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে এরপর ৫০ জন যন্ত্রশিল্পীর অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’ এবং ৩০ জন নৃত্যশিল্পীর ধামাইল নৃত্যের মধ্য দিয়ে শুরু হবে মূল সাংস্কৃতিক পর্ব। রাতে পরিবেশিত হবে বিখ্যাত যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’।পহেলা বৈশাখের দিন তথা ১৪ এপ্রিল বিকেল ৪টায় একাডেমি প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এরপর শতকণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হবে।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত থাকবেন। এদিন গাজীর গান, গম্ভীরা ও বাউল গানের মতো লোকজ পরিবেশনা দর্শকদের মাতাবে।উৎসবের তৃতীয় দিন ১৫ এপ্রিল জাসাসের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির অ্যাক্রোব্যাটিক দলের চমৎকার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এদিন প্রধান অতিথি হিসেবে পুনরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন। ১৬ এপ্রিল চতুর্থ দিনের আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এই পর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ পরিবেশনা ‘জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব’ এবং সন্ধ্যা ৭টায় পুতুলনাট্য ‘বাছেরের বিয়ে’ প্রদর্শিত হবে।সমাপনী দিন ১৭ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শেষ দিনের বিশেষ আকর্ষণের মধ্যে থাকছে ৫০ জন নৃত্যশিল্পীর কোরিওগ্রাফি এবং দেশের তারকা শিল্পীদের নিয়ে ব্যান্ড সংগীতের আসর।

উৎসবের পর্দা নামবে তোজাম্মেল হক বকুল পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’ প্রদর্শনীর মাধ্যমে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ ৫ দিনের এই আয়োজন রাজধানীসহ দেশের মানুষের মধ্যে নববর্ষের আনন্দ ও অসাম্প্রদায়িক চেতনার সঞ্চার করবে। একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠান সফল করতে নিরলস কাজ করে যাচ্ছেন। আকাশ সংস্কৃতি ও পশ্চিমা প্রভাবের ভিড়ে আমাদের দেশজ লোকজ সংস্কৃতিকে টিকিয়ে রাখতেই এই বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

চলছে ২৪ ঘন্টার প্রস্তুতিমূলক সম্প্রচার

নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
নিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’

‘বাংলার টান, প্রবাসের প্রাণ’ শ্লোগান নিয়ে নিউইয়র্ক থেকে শীঘ্রই পূর্ণাঙ্গ সম্প্রচারে আসছে ‘কমিউনিটি টেলিভিশন-সিটিভি’। চলছে চ্যানেলটির ২৪ ঘন্টার পরীক্ষামূলক সম্প্রচার। চ্যানেলটির অ্যাপস সহ বিভিন্ন ক্যাবলে সপ্তাহের ৭ দিনই ২৪ ঘন্টা সিটিভি দেখা যাবে। ইতিমধ্যেই সিটিভি অ্যান্ড্রয়েড ফোন অ্যাপসে দেখা যাচ্ছে এবং আইফোনের অ্যাপস তৈরীর কাজ চলছে। খবর ইউএনএ’র।
‘কমিউনিটি টেলিভিশন’-এর চীফ অপারেটিং অফিসার (সিওও) সমিউল ইসলাম উপরোক্ত তথ্য জানিয়ে বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধি-কে আরো জানান, অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটির পাশাপাশি অন্যান্য কমিউনিটির পরিধি বাড়ছে। তাই কমিউনিটি-কে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির খবরাখবর এবং কমিউনিটি বিষয়ক নানা অনুষ্ঠান সম্প্রচার কারাই হবে ‘সিটিভি’র মূল লক্ষ্য। আরো থাকবে মূলধারার খবরাখবর সহ দেশ বিদেশের খবরাখবর ও বিনোদনমূলক অনুষ্ঠান। তিনি বলেন, ‘কমিউনিটির মানুষের কথা, ইতিহাস-সংগ্রামের কথা তুলে ধরবে সিটিভি। তিনি ‘সিটিভি’র স্বপ্ন বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিটিভি’র সিইও এবং প্রধান সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন প্রবাসের সিনিয়র সাংবাদিক এবিএম সালাহউদ্দিন আহমেদ।

নিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
নিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলা

নিউইয়র্ক সিটির জ্যামাইকার মাহিন কালেকশনে চলছে দু’দিনব্যাপী বৈশাখী মেলা। মেলায় বাংলাদেশী পোশাক ছাড়াও পাকিস্তানী ও ইন্ডিয়ান পোষাকের সমাহার ঘটনানো হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও এবং উদ্যোক্তা মমতাজ মিতুল মাহিন। ৮৭-৪৭ ১৬৮ স্ট্রীট, নিউইয়র্ক ১১৪৩২ ঠিকানায় প্রতিষ্ঠিত স্টোরটির উদ্যোগে শনিবার ও রোববার (১১-১২ এপ্রিল) বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে।
নারী উদ্যোক্তা মমতাজ মিতুল মাহিন আরো জানান, বাংলা নববর্ষ ঘিরে মাহিন কালেকশন এই মেলার আয়োজন করেছে। মেলায় চলছে দেশী-বিদেশী আকর্ষনীয় পোষাক ক্রয়ে বিশেষ ছাড়। আরো রয়েছে ইমিটেশনের আকর্ষনীয় গহণার সমাবেশ। তিনি জানান, বিগত দুই বছর ধরে জ্যামাইকার হিলসাইড এভিনিউ আর ১৬৮ স্ট্রীট লোকেশনে মাহিন কালেকশন পরিচালিত হলেও সম্প্রতি নতুন ঠিকানায় এটি পরিচালিত হচ্ছে। তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে মেলায় যোগ দেয়ার এবং পছন্দের পোষাক ক্রয়ের অনুরোধ জানান।

 

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সা

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম বেড়েছে। ৭০ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়ে লিটারে ৯৪ টাকা ৬৯ পয়সা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। রবিবার নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন আইন, ২০০৩-এর ধারা ৩৪(৪) ও ৩৪(৬) অনুসারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবের ভিত্তিতে গণশুনানি শেষে বিস্তারিত পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশ অনুযায়ী ফার্নেস অয়েলের মূল্য প্রতি তিন মাস অন্তর বা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চ মাসে অপরিশোধিত তেল আমদানি না হওয়ায় আন্তর্জাতিক বাজারে পরিশোধিত ফার্নেস অয়েলের গড় দর এবং মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে।