জুটি বাঁধছেন সালমান খান-নয়নতারা
সব বেড়াজাল কাটিয়ে আবারও স্বমহিমায় ফিরছেন বলিউড ‘ভাইজান’। একদিকে ‘মাতৃভূমি’ সিনেমার শেষ মুহূর্তের ব্যস্ততা, অন্যদিকে নতুন প্রজেক্টের ঘোষণা—সব মিলিয়ে সালমানের ঝুলিতে এখন বড় সব পরিকল্পনা। তবে এবারের চমকটা একটু ভিন্ন। ২০২৭ সালের ঈদে বড় পর্দায় আবারও এক বিধ্বংসী অ্যাকশন অবতারে হাজির হতে যাচ্ছেন তিনি।
অস্থায়ীভাবে এই সিনেমার নাম রাখা হয়েছে ‘এসভিসি ৬৩’। এই প্রজেক্টের সবচাইতে আলোচিত দিক এর কাস্টিং। শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’-এ অভিনয়ের পর এবার সালমানের বিপরীতে জুটি বাঁধছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা।
বলিউড বাদশার পর ভাইজানের সঙ্গে নয়নতারার অনস্ক্রিন রসায়ন দেখতে এখন থেকেই মুখিয়ে আছেন সিনেপ্রেমীরা। সিনেমার তোড়জোড় ইতিমধেই শুরু হয়ে গিয়েছে। মুম্বাইয়ের গোরেগাঁও এসআরপিএফ গ্রাউন্ডে প্রথম শিডিউলের শুটিংয়ের পরিকল্পনা রয়েছে।
টানা তিন মাস মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে চলবে দৃশ্যধারণের কাজ। চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরের মধ্যেই মূল অংশের শুটিং শেষ করতে চায় টিম, যাতে ২০২৭-এর ঈদকে লক্ষ্য করে পোস্ট-প্রোডাকশনের কাজ গুছিয়ে নেওয়া যায়।
তেলুগু ও তামিল ইন্ডাস্ট্রির পর বলিউডে ভামশি পেডপাল্লি কতটা সফল হন, তা সময়ই বলে দেবে। তবে ঈদ মানেই যে সালমান খানের সিনেমা আর প্রেক্ষাগৃহে উপচে পড়া ভিড়, সেই সমীকরণ মাথায় রেখেই এগোচ্ছে পুরো টিম।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array