খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকাseparatorসেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়াseparatorবাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাবseparatorইরানের সঙ্গে আলোচনা বসতে ইসলামাবাদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলseparatorবাংলাদেশে সিরিজ জয় নিউজিল্যান্ডের জন্য হবে বড় অর্জন : স্মিথseparatorহৃদরোগের ঝুঁকি ৫ বছর আগেই শনাক্ত করবে এআইseparatorস্মার্টফোন আসক্তি অকালবার্ধক্যের ঝুঁকি বাড়ায়separatorআমিই পুরো দুনিয়ার রাজা: শাহরুখ খানseparatorজুটি বাঁধছেন সালমান খান-নয়নতারাseparatorঅকটেন ১৪০-পেট্রোল ১৩৫ টাকায় বিক্রয় হচ্ছে প্রতি লিটারseparatorলিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারseparatorরাতারাতি জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রীseparatorহাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারকাজের সিদ্ধান্তseparator১৮ দিনে প্রবাসী আয় ১৯৭ কোটি ডলারseparatorআরও ১৭১ খেলোয়াড় ভাতার আওতায় এলেনseparator১২টি যুদ্ধজাহাজ, ১০ হাজার কর্মী ও যুদ্ধবিমান নিয়ে হরমুজ অবরোধ করেছে যুক্তরাষ্ট্রseparatorনেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিসseparatorজ্বালানির পর এবার এক মাসেই আবারো বাড়লো এলপিজির দামseparatorজ্বালানির দাম বাড়ার সাথে আইএমএফ এর কোন সংশ্লিষ্টতা নেই : অর্থমন্ত্রীseparatorসোমালিল্যান্ডে রাষ্ট্রদূত নিয়োগ ইসরায়েলের, ১২ দেশের নিন্দাseparatorকমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতিseparatorগুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইনseparatorমাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেনseparatorদায়িত্ব গ্রহণের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়নseparatorএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইseparatorতুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎseparatorচট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসীseparatorআইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকারseparatorবিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ডseparatorমস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনাseparator২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটিseparator১২ বছর পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতাseparatorইরানের ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: তেহরানseparatorএবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’separatorথালাপতি বিজয়ের নামে পুলিশের মামলাseparatorহজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীseparatorসোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorনিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
বিদ্যুৎ খাতে বকেয়া ৫২,৩০০ কোটি, ব্যাংক ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

দেশের বিদ্যুৎ খাতের সামগ্রিক আর্থিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত ৯ এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহকারীদের কাছে সরকারের বকেয়া পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকারও বেশি। এর বাইরেও ব্যাংকিং খাতে বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঋণের বোঝা রয়েছে প্রায় দেড় লক্ষ কোটি টাকা।

আজ রোববার (১৯ এপ্রিল) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী বিদ্যুৎ খাতের এই সংকটাপন্ন চিত্র তুলে ধরেন।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র এবং আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে বকেয়া বিলের পরিমাণ দাঁড়িয়েছে ৫২ হাজার ৩০০ কোটি টাকার বেশি। মন্ত্রী জানান, এই বিশাল বকেয়ার মধ্যে গ্যাস ও জ্বালানি তেল ভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ১৭,৩৫৭.৬৮ কোটি টাকা।

এছাড়া জয়েন্ট ভেঞ্চার ও কয়লাভিত্তিক আইপিপি বিদ্যুৎ কেন্দ্রের কয়লার মূল্য ও ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বকেয়া রয়েছে ১৫ হাজার ৪৫২.৯১ কোটি টাকা। পেট্রোবাংলার নিকট সরকারি ও বেসরকারি কোম্পানির গ্যাস বিল বাবদ পাওনা ১১ হাজার ৬৩৪.০৬ কোটি টাকা। সরকারি কোম্পানিগুলোর নিজস্ব ক্যাপাসিটি ও ফুয়েল পেমেন্ট বাবদ বকেয়া ৫ হাজার ৬২৩.০৩ কোটি টাকা এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিপরীতে বকেয়ার পরিমাণ ৩ হাজার ৮৯১.৫৫ কোটি টাকা। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালনের হুইলিং চার্জ বাবদ বকেয়া রয়েছে আরও ১৯৮.৯৪ কোটি টাকা।

বিদ্যুৎমন্ত্রী জানান, বিশাল অঙ্কের এই বকেয়া বিলের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রগুলোর আর্থিক সক্ষমতা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে তাদের ব্যাংক ঋণ। বর্তমানে দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের বিপরীতে ব্যাংকিং খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩১১.২৬ কোটি টাকা।

বিশাল পরিমাণ বকেয়া এবং ঋণের এই বোঝার কারণে বিদ্যুৎ খাতের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেন। সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর এই আর্থিক পরিস্থিতি মোকাবিলা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
সেনা ও যুদ্ধবিমান মোতায়েনে সম্মত ভারত-রাশিয়া

ভারত ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে সেনা মোতায়েনের পথে আরেক ধাপ এগোল। এজন্য একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করেছে যেটির অধীনে সর্বোচ্চ তিন হাজার সেনা সদস্য মোতায়েন করতে পারবে বন্ধুপ্রতীম দেশ দুটি।

একে অপরের দেশে সেনা পাঠানোর পাশাপাশি এ চুক্তি অনুযায়ী জাহাজ ও যুদ্ধবিমানও একে অপরের ভূখণ্ডে মোতায়েন করা যাবে বলে রাশিয়া টুডের বরাতে খবর দিয়েছে ভারতের ইংরেজি দৈনিক স্টেটসম্যান পত্রিকা।

দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গভীর প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন ঘটাতে দেশ দুটি এমন পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে।

উভয় দেশের মধ্যে সামরিক সরঞ্জাম সরবরাহ ও লজিস্টিক সহায়তার আইনি কাঠামো ‘পারস্পরিক লজিস্টিক সহায়তা বিনিময় চুক্তি’ (আরইএলওএস) এর আওতায় যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ ও মানবিক মিশন পরিচালনার সুযোগও রাখা হয়েছে।

স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ডিসেম্বরে ভারত সফরের সময় মস্কো ও নয়াদিল্লির মধ্যে একটি আন্তঃসরকারি চুক্তি অনুমোদন করে একটি আইনে সই করেন, যেটির লক্ষ্য ছিল সামরিক বাহিনী মোতায়েন, বন্দরগুলোতে যুদ্ধজাহাজের নোঙর করা এবং দুই দেশের সামরিক বিমানের জন্য আকাশসীমা ও বিমানঘাঁটির অবকাঠামো ব্যবহারের একটি কাঠামো প্রতিষ্ঠা করা।

এ আইনি কাঠামোর আওতায় পারস্পরিক সম্মত যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং অন্যান্য কার্যক্রমের সময় সামরিক বাহিনীর জন্য লজিস্টিক সহায়তাও অন্তর্ভুক্ত করে।

রাশিয়ার আইন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত একটি সরকারি নথি অনুযায়ী, এ চুক্তি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যেকার ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ককে আরও জোরদার করবে। একই সঙ্গে অপারেশনাল সহযোগিতার বিষয়কে আরও সহজ করবে।

বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ
বাসে ৬৪, লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব
দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে বাস মালিক সমিতি। বাস মালিক সমিতির দেওয়া একটি খসড়া প্রস্তাবের ভিত্তিতে রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ভাড়া নির্ধারণ কমিটির বৈঠক হওয়ার কথা।

বাস মালিক সমিতি ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেয় বাস মালিক সমিতি।

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।

এ ছাড়া নৌপথে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা বসতে ইসলামাবাদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
ইরানের সঙ্গে আলোচনা বসতে ইসলামাবাদে পৌঁছাল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দ্যেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে।

আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আলোচনার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি।

বিদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের আগমনে ফেডারেল রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের রেড জোন এবং বর্ধিত রেড জোন এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

যাতায়াতের জন্য নাগরিকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদ ও রাওয়ালপিণ্ডির জেলা প্রশাসন দুই শহরে সব ধরনের গণপরিবহণ ও পণ্যবাহী যান চলাচল স্থগিত ঘোষণা করেছে। কোনো সুনির্দিষ্ট কারণ না দর্শিয়েই জেলা প্রশাসকরা এই নির্দেশ জারি করেছেন এবং নাগরিকদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

রাওয়ালপিণ্ডি পুলিশের সিটি অফিসার সৈয়দ খালিদ মাহমুদ হামদানির নির্দেশে পুরো শহরকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং শহরের প্রবেশ ও বহির্গমন পথগুলোতে ৬০০-এর বেশি বিশেষ পিকেট স্থাপন করা হয়েছে। এলিট কমান্ডো ও স্নাইপাররা গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন এবং ডলফিন ফোর্সসহ কুইক রেসপন্স ইউনিটগুলো সার্বক্ষণিক টহল দিচ্ছে। স্পর্শকাতর স্থাপনা ও আবাসন এলাকায় নজরদারির জন্য ‘সেফ সিটি’র সিসিটিভি ক্যামেরা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

এর আগে গত ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ১০ ও ১১ এপ্রিল ইসলামাবাদে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করে। এরপর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের তেহরান সফরের মধ্য দিয়ে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে আলোচনায় কিছুটা ‘অগ্রগতি’ হয়েছে, তবে এখনো অনেক মৌলিক বিষয়ে বড় ধরনের দূরত্ব রয়ে গেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরানের সঙ্গে বর্তমানে ‘খুবই ফলপ্রসূ’ কথাবার্তা চলছে, তবে তিনি তেহরানকে কোনো ধরনের ‘ব্ল্যাকমেইল’ করার চেষ্টা থেকে বিরত থাকতে সতর্ক করেছেন। দ্বিতীয় দফার এই আলোচনার মাধ্যমে সংঘাতের একটি স্থায়ী সমাধানের পথ খুঁজছেন বিশ্বনেতারা।