খুঁজুন
রবিবার, ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগseparatorবৈসাবি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনseparatorইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্সseparatorইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে প্রথমদিনের আলোচনা শেষseparatorমুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্টseparatorইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুseparatorইতিহাস গড়ে ঘরে ফিরলেন ৪ নভোচারীseparatorভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেলseparatorভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপseparatorমোবাইলে যেসব অ্যাপ ইন্সটলে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়separatorলন্ডনে যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’separatorমোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’separatorবিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটিseparatorজুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণাseparatorআর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলseparatorটানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানseparatorহজযাত্রা নিয়ে জরুরি বার্তাseparatorনিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশseparatorনিউইয়র্কে আনন্দধ্বনি উদযাপন করবে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবseparatorইসলামাবাদে আজ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাseparatorবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের ঘোষণাseparator৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়াseparatorআজ জাতীয় সংসদে ১২টি বিল পাসseparatorহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডseparator২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ২৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডseparatorযুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণাseparatorদেশে ফেরা বেকার প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করছিseparatorচুক্তি না মানলে আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরseparatorনিজেদের মাঠেই আতলেতিকোর কাছে হেরে পিছিয়ে থাকল বার্সাseparatorমালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটকseparatorবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিseparatorঅবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদseparatorলিভারপুলকে হারিয়ে সেমির লড়াইয়ে নিজেদের সহজে এগিয়ে নিল পিএসজিseparatorআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামিseparatorঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরাseparatorইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেনseparatorওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারতseparator৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: প্রধানমন্ত্রীseparatorইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদseparatorপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারতেseparatorলক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারseparatorশতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদনseparatorসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাসseparatorজাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইটseparatorফ্লোরিডায় গুলিবিদ্ধ মার্কিন র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীনseparatorআফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনাseparator‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশseparatorআবারও আইনি জটিলতায় সালমানseparatorহরমুজ প্রণালীতে ‘যানজট’ নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পseparatorযুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শseparatorদেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রীseparatorনিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪separatorনিউইয়র্কে রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা : স্বাধীনতা ও জুলাই বিপ্লব অর্থবহ এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপseparatorবাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচলseparatorরিমান্ড-জামিন নামঞ্জুর, শিরীন শারমিন কারাগারেseparatorজ্বালানি তেল কিনতে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ ব্যবস্থাseparatorবিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিত

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ণ
নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিত

নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ গঠিত হয়েছে। বাংলাদেশের লোক সঙ্গীত সম্রাট খ্যাত মরহুম আব্দুল আলীম-কে প্রবাসীদের মাঝে তুলে ধরার পাশাপাশি তার গানের প্রচার-প্রসারাই নবগঠিত স্মৃতি পরিষদের মূল লক্ষ্য ও উদেশ্যে। এজন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে মরহুম শিল্পীকে তুলে ধরা হবে। সম্প্রতি এই পরিষদ গঠিত হয়েছে। পরিষদে সাংবাদিক বেলাল আহমেদ-কে সভাপতি ও সঙ্গীত শিল্পী জোহরা আলীম-কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিাট গঠন করা হয়েছে। নিউইয়র্ক প্রবাসী শিল্পী জোহরা আলীম মরহুম শিল্পী আব্দুল আলীম-এর কন্যা। খবর ইউএনএ’র।
সভাপতি বেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জোহরা আলীম 

এদিকে আগামাী ১৭ মে রোববার বেলা দু’টায় আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ’র উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজিত হবে পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, মরমী শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই বৃটিশ ইন্ডিয়ার পশ্চিম বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে ঢাকা চলে আসেন এবং মাত্র ১৪ বছর বয়সে ঢাকা বেতারের শিল্পী হিসেবে যোগ দেন। তিনি ৪৩ বছর বয়সে ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদালয়) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার স্ত্রীর নাম বেগম জামিলা খাতুন।
শিল্পী আব্দুল আলীম প্লেব্যাক শিল্পী হিসেবে ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরষ্কার লাভ করেন।

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’। এবারের আয়োজনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিচ্ছেন বিবার। সে সময় তিনি ভক্তদের জানিয়েছিলেন, র্যা মসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তাঁর মুখের এক পাশ অবশ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর দেন তিনি। গত বছর থেকে আবার মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন এই তারকা।

কোচেলার এবারের আসরে বিবারকে সরাসরি গান গাইতে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। উৎসবের প্রথম ধাপ শুরু হয়েছে ১০ এপ্রিল। শেষ হবে আজ। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শো-তে অংশ নিতে পারেন তিনি। শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা বন্ধ রাখেননি বিবার। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর অল্প সময় পরই ভক্তদের জন্য চমক হিসেবে নিয়ে আসেন ‘সোয়্যাগ টু’। নতুন এই কাজগুলো তাঁকে আবারও আলোচনায় নিয়ে আসে এবং লাইভ পারফরম্যান্সে ফেরার পথ তৈরি করে।

বিবার ছাড়াও এবারের কোচেলা উৎসবে আরও অনেক আন্তর্জাতিক তারকার উপস্থিতি থাকছে। সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ নানা ঘরানার শিল্পীরা পারফর্ম করবেন। ফলে সংগীতপ্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে বহুল প্রতীক্ষিত এক আয়োজন। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বসংগীতের অন্যতম বড় মিলনমেলায় পরিণত করবে।

ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটি

বিশ্বখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে যে তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে। তবে এই ঘটনায় কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত বা ফাঁস হয়নি বলে প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে। গত শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, ওপেনএআইয়ের নিজস্ব সিস্টেম বা সফটওয়্যারে কোনো পরিবর্তন ঘটেনি এবং কোম্পানির সকল মেধাস্বত্ব সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।

তদন্ত অনুযায়ী, বহুল ব্যবহৃত ডেভেলপার লাইব্রেরি ‘অ্যাক্সিওস’-এ এই ত্রুটি পাওয়া যায়, যা গত ৩১ মার্চ একটি বৃহত্তর ‘সাপ্লাই চেইন’ সাইবার হামলার শিকার হয়েছিল। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে উত্তর কোরিয়া সংশ্লিষ্ট হ্যাকারদের সম্পৃক্ততা থাকতে পারে। হামলার ফলে লাইব্রেরিটির একটি ক্ষতিকর সংস্করণ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যায়, যা মূলত চ্যাটজিপিটি ডেস্কটপ অ্যাপসহ অন্যান্য টুলের ম্যাকওএস সার্টিফিকেট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল।

ওপেনএআই জোর দিয়ে বলেছে যে গুরুত্বপূর্ণ কোনো সার্টিফিকেট হ্যাকারদের হাতে পৌঁছাতে পারেনি। ফলে ব্যবহারকারীদের পাসওয়ার্ড বা এপিআই কী (API Key) চুরির কোনো ঝুঁকি তৈরি হয়নি। গিটহাব অ্যাকশনসের একটি ভুল কনফিগারেশনের কারণে এই সমস্যাটি তৈরি হয়েছিল, যা এরই মধ্যে সংশোধন করা হয়েছে। ওপেনএআই তাদের সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাকওএস ব্যবহারকারীদের অতিদ্রুত চ্যাটজিপিটি অ্যাপের সর্বশেষ সংস্করণে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে যে আগামী ৮ মে থেকে পুরোনো ম্যাকওএস অ্যাপগুলো আর কোনো আপডেট পাবে না এবং কিছু ক্ষেত্রে সেগুলো কাজ করা বন্ধ করে দিতে পারে। এই পদক্ষেপের মাধ্যমে ভুয়া অ্যাপ ছড়িয়ে পড়ার ঝুঁকি কমিয়ে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে চায় ওপেনএআই।

হোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
হোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্ক

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে টক্কর দিতে নতুন একটি প্রাইভেট কমিউনিকেশন প্ল্যাটফর্ম এনেছেন ইলন মাস্ক। ‘এক্সচ্যাট’ নামের এই অ্যাপটি ‘এক্স’ প্ল্যাটফর্মের মধ্যেই সংযুক্ত থাকবে এবং এটি ব্যবহারকারীদের জন্য একটি সম্পূর্ণ নতুন নিরাপদ ও নম্বরবিহীন যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে।

ইলন মাস্ক জানিয়েছেন, তাঁর লক্ষ্য এক্স-কে একটি ‘সবকিছু এক জায়গায়’ বা অল-ইন-ওয়ান অ্যাপে পরিণত করা, এবং এক্সচ্যাট সেই বৃহৎ পরিকল্পনারই একটি অংশ। নতুন এই চ্যাট অ্যাপে রয়েছে বিটকয়েন প্রোটোকলের আদলে তৈরি এনক্রিপশন প্রযুক্তি, স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া মেসেজ, এবং নম্বর ছাড়াই ক্রস-প্ল্যাটফর্ম অডিও ও ভিডিও কল করার সুবিধা। এই ফিচারগুলো ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

বর্তমানে এক্সচ্যাট পরীক্ষামূলক (বেটা) সংস্করণে নির্দিষ্ট কিছু পেইড সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হয়েছে। অ্যাপটিতে রয়েছে চার সংখ্যার পাসকোডে সুরক্ষিত এন্ড-টু-এন্ড এনক্রিপটেড চ্যাট সেবা। ইলন মাস্ক একে “পুরোপুরি নতুন” অ্যাপ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন, এটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও সিগন্যালের মতো মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করবে।

তবে এখনো এই চ্যাট অ্যাপে ব্যবহৃত এনক্রিপশন প্রযুক্তির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। এটি এমন এক সময় চালু হলো, যখন মেটা কর্তৃক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম তাদের এনক্রিপশন সুবিধা ধাপে ধাপে উন্নত করছে। যদিও হোয়াটসঅ্যাপে ডিফল্টভাবে এই সুবিধা চালু রয়েছে, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে তা এখনো পুরোপুরি চালু হয়নি।

ইলন মাস্ক ভবিষ্যতে এক্স অ্যাপকে উইচ্যাট-এর মতো একটি মাল্টিফাংশনাল প্ল্যাটফর্মে রূপান্তর করতে চান, যেখানে থাকবে বার্তা পাঠানো, অর্থ লেনদেন, মিডিয়া শেয়ারিং এমনকি ডেটিংয়ের সুবিধাও। এক্সচ্যাট সেই ভবিষ্যত অ্যাপ কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেই আত্মপ্রকাশ করল।