খুঁজুন
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগseparatorবৈসাবি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনseparatorইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্সseparatorইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে প্রথমদিনের আলোচনা শেষseparatorমুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্টseparatorইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুseparatorইতিহাস গড়ে ঘরে ফিরলেন ৪ নভোচারীseparatorভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেলseparatorভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপseparatorমোবাইলে যেসব অ্যাপ ইন্সটলে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়separatorলন্ডনে যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’separatorমোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’separatorবিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটিseparatorজুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণাseparatorআর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলseparatorটানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানseparatorহজযাত্রা নিয়ে জরুরি বার্তাseparatorনিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশseparatorনিউইয়র্কে আনন্দধ্বনি উদযাপন করবে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবseparatorইসলামাবাদে আজ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাseparatorবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের ঘোষণাseparator৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়াseparatorআজ জাতীয় সংসদে ১২টি বিল পাসseparatorহাদি হত্যায় অভিযুক্ত ফয়সালের অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ডseparator২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ২৪ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ডseparatorযুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতিতে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে দুই দিনের ছুটি ঘোষণাseparatorদেশে ফেরা বেকার প্রবাসীদের কর্মসংস্থানের চেষ্টা করছিseparatorচুক্তি না মানলে আরও শক্তিশালী ও ভয়ংকর হামলার হুমকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরseparatorনিজেদের মাঠেই আতলেতিকোর কাছে হেরে পিছিয়ে থাকল বার্সাseparatorমালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটকseparatorবগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতিseparatorঅবশেষে মুসল্লিদের জন্যে খুলে দেয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদseparatorলিভারপুলকে হারিয়ে সেমির লড়াইয়ে নিজেদের সহজে এগিয়ে নিল পিএসজিseparatorআবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামিseparatorঐতিহাসিক সফর শেষে পৃথিবীর পথে নভোচারীরাseparatorইসরায়েলের ‘নির্বিচার’ বোমা হামলা বন্ধের আহ্বান জানাল স্পেনseparatorওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত দিতে সম্মত ভারতseparator৬ মাসের মধ্যে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে: প্রধানমন্ত্রীseparatorইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদseparatorপ্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর হতে যাচ্ছে ভারতেseparatorলক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ নিয়েছে সরকারseparatorশতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদনseparatorসংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাসseparatorজাতীয় তথ্য বাতায়নের নতুন সংস্করণ চালু, যুক্ত হলো ৩৫ হাজারের বেশি ওয়েবসাইটseparatorফ্লোরিডায় গুলিবিদ্ধ মার্কিন র‍্যাপার অফসেট, হাসপাতালে চিকিৎসাধীনseparatorআফ্রিকায় এশিয়া কাপের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনাseparator‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশseparatorআবারও আইনি জটিলতায় সালমানseparatorহরমুজ প্রণালীতে ‘যানজট’ নিরসনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্পseparatorযুক্তরাষ্ট্রের নাগরিকদের হজে না যাওয়ার পরামর্শseparatorদেশের ২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই : শিক্ষামন্ত্রীseparatorনিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশিসহ নিহত ৪separatorনিউইয়র্কে রাউন্ড টেবিল আলোচনায় বক্তারা : স্বাধীনতা ও জুলাই বিপ্লব অর্থবহ এবং মানবাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্তারোপseparatorবাহরাইনে মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে থাকার জরুরি নির্দেশseparatorঅন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাসseparatorমধ্যরাত থেকে যেসব এলাকায় বন্ধ হচ্ছে মোটরসাইকেল চলাচল

দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভ মিউজিক উৎসব ‘কোচেলা ২০২৬’। এবারের আয়োজনের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, যিনি দীর্ঘ বিরতির পর আবারও বড় মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, ২০২২ সালে অসুস্থতার কারণে নির্ধারিত কনসার্টগুলো বাতিল করার পর এই প্রথম বড় কোনো লাইভ ইভেন্টে অংশ নিচ্ছেন বিবার। সে সময় তিনি ভক্তদের জানিয়েছিলেন, র্যা মসে হান্ট সিনড্রোমে আক্রান্ত হওয়ায় তাঁর মুখের এক পাশ অবশ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় চিকিৎসা ও বিশ্রামের মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার খবর দেন তিনি। গত বছর থেকে আবার মঞ্চে ফেরার প্রস্তুতি শুরু করেন এই তারকা।

কোচেলার এবারের আসরে বিবারকে সরাসরি গান গাইতে দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। উৎসবের প্রথম ধাপ শুরু হয়েছে ১০ এপ্রিল। শেষ হবে আজ। দ্বিতীয় ধাপ ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, ১৮ এপ্রিলের শো-তে অংশ নিতে পারেন তিনি। শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা বন্ধ রাখেননি বিবার। চার বছরের বিরতির পর ২০২৫ সালের জুলাইয়ে তিনি প্রকাশ করেন তাঁর সপ্তম স্টুডিও অ্যালবাম ‘সোয়্যাগ’। এর অল্প সময় পরই ভক্তদের জন্য চমক হিসেবে নিয়ে আসেন ‘সোয়্যাগ টু’। নতুন এই কাজগুলো তাঁকে আবারও আলোচনায় নিয়ে আসে এবং লাইভ পারফরম্যান্সে ফেরার পথ তৈরি করে।

বিবার ছাড়াও এবারের কোচেলা উৎসবে আরও অনেক আন্তর্জাতিক তারকার উপস্থিতি থাকছে। সাবরিনা কার্পেন্টার, ক্যারল জি, মোবি, দ্য স্ট্রোকস, ফ্যাটবয় স্লিমসহ নানা ঘরানার শিল্পীরা পারফর্ম করবেন। ফলে সংগীতপ্রেমীদের জন্য এটি হয়ে উঠেছে বহুল প্রতীক্ষিত এক আয়োজন। প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা থাকা সত্ত্বেও দর্শকদের আগ্রহে কোনো ভাটা পড়েনি। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, উৎসবের সব টিকিট মাত্র তিন দিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে। এবারের আসরে এক লাখ ২৬ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যা কোচেলাকে আবারও বিশ্বসংগীতের অন্যতম বড় মিলনমেলায় পরিণত করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
টেলিনর সিইও বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও উন্নত করতে এবং নতুন প্রযুক্তি (৫জি) বিস্তারে কাজ করতে আগ্রহী। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ণ
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধ

হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলের সুবিধা পেতে ইরা‌নকে অনুরোধ জানানো হয়েছে। রোববার (১২ এ‌প্রিল) ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাতে এলে এই অনুরোধ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র বলছে, রোববার রাষ্ট্রীয় অ‌তি‌থি ভবন পদ্মায় অনুষ্ঠিত সাক্ষাতে দ্বিপাক্ষিক ইস্যু এবং মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। উভয়পক্ষ এই অঞ্চল এবং এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর জোর দেন। প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশগামী নৌযানগুলোর নিরাপদে যাতায়াতের বিষয়টি বিবেচনার জন্য ইরানি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

এ‌দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের শহীদ শিক্ষার্থীদের স্মরণ: মার্কিন-ইসরায়েলি যুদ্ধাপরাধের বিচার ও জবাবদিহিতা দাবি’ শীর্ষক শোক সমাবেশ ও যুদ্ধাপরাধবিরোধী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন ইরানি রাষ্ট্রদূত।

সেখানে দেওয়া বক্তব্যে জলিল রহিমি জাহানাবাদী বলেন, যুদ্ধাবস্থার জন্য অনেক জাহাজ হরমুজ প্রণালিতে অপেক্ষায় আছে। বাংলাদেশের কিছু জাহাজও হরমুজ প্রণালিতে আটকা পড়েছে। আমরা বাংলাদেশকে সহযোগিতা করবো। বাংলাদেশের জাহাজ ছাড়ার ব্যবস্থা করবো। অতি দ্রুত জাহাজগুলো হরমুজ প্রণালি পাড়ি দিতে পারবে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে আমরা ব্যবস্থা নেবো।

উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালির ভেতরে পারস্য উপসাগরে আটকা পড়েছিল বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বাংলার জয়যাত্রা। গত বুধবার (৮ এপ্রিল) ভোরে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর আটকে থাকা জাহাজটি হরমুজ পার হওয়ার জন্য যাত্রা শুরু করে। তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জাহাজটির নাবিকরা ইরানের বাহিনীর কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চেয়ে পাননি।

হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত

পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য প্রযোজ্য। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে মন্ত্রণালয়। তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন।

তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের জন্য সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে।