হজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্ত
পবিত্র হজ পালনের ক্ষেত্রে ‘হজ ভিসা’ ছাড়া অন্য কোনো ভিসা বৈধ নয় বলে জানিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম সৌদি আরবের বাইরে থেকে আগত মুসল্লিদের জন্য প্রযোজ্য। রোববার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র উপায় হলো হজ ভিসা।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, ভিজিট, ট্রানজিট, ওমরাহ বা টুরিস্ট ভিসা দিয়ে কেউ হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। এসব ভিসাধারীদের হজের অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে মন্ত্রণালয়। তবে সৌদি আরবের ভেতরে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের জন্য নিয়ম কিছুটা ভিন্ন।
তাদের ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজের জন্য সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করার জন্য কঠোর সতর্কতা জারি করা হয়েছে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array