খুঁজুন
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলseparatorটাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’separatorদ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবর্ণিল আয়োজনে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণseparatorবাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজseparatorদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরseparatorপ্রধানমন্ত্রীর নতুন বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে টানেল ও বাংকারseparatorইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্পseparatorবিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজseparatorমালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী ফেরতseparatorআগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারতseparatorঅস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েলseparatorনববর্ষ পালনে নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও প্রস্তুত ‌‘স্পেশাল কমান্ডো ফোর্স’separatorপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগseparatorবৈসাবি উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও অভিনন্দনseparatorইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, কোনো চুক্তি ছাড়াই ফিরছেন জেডি ভ্যান্সseparatorইরান-যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে প্রথমদিনের আলোচনা শেষseparatorমুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্টseparatorইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুseparatorইতিহাস গড়ে ঘরে ফিরলেন ৪ নভোচারীseparatorভারত থেকে পাইপলাইনে এলো আরও ৮ হাজার টন জ্বালানি তেলseparatorভূমিকম্পের ৯০ সেকেন্ড আগে সতর্ক করবে ইব্রাহিম মোল্লার ‘ভুবন’ অ্যাপseparatorমোবাইলে যেসব অ্যাপ ইন্সটলে ফাঁসতে পারেন সাইবার প্রতারণায়separatorলন্ডনে যাচ্ছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’separatorমোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’separatorবিরতি ভেঙে বড় পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটিseparatorজুয়েল আইচের জন্মদিনকে ‘জাদু দিবস’ ঘোষণাseparatorআর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলseparatorটানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানseparatorহজযাত্রা নিয়ে জরুরি বার্তাseparatorনিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশseparatorনিউইয়র্কে আনন্দধ্বনি উদযাপন করবে বর্ণাঢ্য বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসবseparatorইসলামাবাদে আজ শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবিশ্বকাপের আগে ইউরোপিয়ান দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনাseparatorবঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের ঘোষণাseparator৯১টি বিল পাসের মাধ্যমে ১২০ অধ্যাদেশের নিষ্পত্তি, কার্যকারিতা হারাচ্ছে ২০টিseparatorথাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেপ্তারseparatorআন্তর্জাতিক মানের উইকেট তৈরির পরিকল্পনা নিউজিল্যান্ড সিরিজেseparatorযুদ্ধ বিরতির মধ্যেও হরমুজ প্রণালি পার হতে ইরানের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’separatorলেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহতseparatorপাকিস্তান নৌবাহিনীর অভিযানে প্রাণ বাঁচলো বাংলাদেশিসহ ১৮ নাবিকেরseparatorমিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জান্তাপ্রধান মিন অং হ্লাইংseparatorচলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবিseparatorপহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থা জোরদারseparatorচাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশseparatorএলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজseparatorজাতীয় সংসদে আরও ১০টি বিল পাসseparatorনিউইয়র্কে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের ঘোষণা : ৪০তম ফোবানা সম্মেলন কানাডার টরন্টোseparatorপহেলা বৈশাখ বাংলাদেশ কনস্যুলেট বন্ধ থাকবে : বিভিন্ন সংগঠনের কর্মসূচী ঘোষণাseparatorদেশের প্রথম বিজলিবাতি, বিস্ময়ের সেই রাতseparatorগ্রাম কিংবা শহর অঞ্চলের ঐতিহ্য হারিকেন বা কুপিবাতি বিলুপ্তিseparator‘ছবিওয়ালা’ বড় পর্দায় আসছে বিনামূল্যেseparatorনিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচিতে পরিবর্তনseparatorচাহিদা অনুযায়ী শ্রমবাজার খুলতে রাজি মালয়েশিয়া

ভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ণ
ভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনের

আন্তর্জাতিক ক্রিকেট ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাতে (আইসিসি) ভারতের হস্তক্ষেপ করার অভিযোগ অনেক পুরোনো। এবার ভারতের রাজনৈতিক হস্তক্ষেপ ও ক্রমবর্ধমান আধিপত্যের কঠোর সমালোচনা করেছে ক্রিকেটের সবচেয়ে প্রাচীন ও সম্মানজনক প্রকাশনা ‘উইজডেন’। এর ১৬৩তম বার্ষিক সংস্করণে বর্তমান পরিস্থিতিকে ‘স্বৈরতান্ত্রিক’ বা ‘নিয়ন্ত্রণমূলক’ হিসেবে আখ্যায়িত করে বিশ্ব ক্রিকেটের জন্য একে একটি নেতিবাচক এবং অসুস্থ নজির হিসেবে বর্ণনা করেছে।

১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসা ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’-এর নতুন সংস্করণে সম্পাদক লরেন্স বুথ বিশ্ব ক্রিকেটে ভারতের অস্বাস্থ্যকর এবং রাজনৈতিক আধিপত্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে আইসিসির প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত এবং চেয়ারম্যান জয় শাহ উভয়ই ভারতীয়। জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র।

উইজডেনের মতে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির (ভারতীয় জনতা পার্টি) একটি ‘ক্রীড়া শাখায়’ পরিণত হয়েছে। বুথ তার সম্পাদকীয়তে ২০২৫ সালের এশিয়া কাপের প্রসঙ্গ টেনে আনেন। ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সংক্ষিপ্ত যুদ্ধের প্রেক্ষাপটে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে রাজনীতির অনুপ্রবেশ ঘটেছিল চরমভাবে। পরিস্থিতির কারণে দুই দেশের খেলোয়াড়রা একে অপরের সঙ্গে করমর্দন পর্যন্ত করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির ‘রাজনীতি ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না’ বক্তব্যের সমালোচনা করে বুথ লেখেন, নকভি বোধহয় ভুলে গেছেন যে তিনি একইসঙ্গে তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও। উইজডেনের মতে, বিসিসিআই যে ভারতের ক্ষমতাসীন দলের একটি অংশ হিসেবে কাজ করছে তা এখন স্পষ্ট। উদাহরণ হিসেবে বুথ বলেন, এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম জয়ের পর অধিনায়ক সূর্যকুমার যাদব সেই জয়কে সশস্ত্র বাহিনীর প্রতি উৎসর্গ করেন।

এই সম্পর্ক আরও সুদৃঢ় হয় যখন পাকিস্তানের বিপক্ষে ফাইনাল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই, ভারতের জয়!’ অথচ বাস্তবে ঘটা ‘অপারেশন সিঁদুর’-এ সীমান্তের উভয় পাশে বহু মানুষের প্রাণহানি ঘটেছিল।

প্রতিবেদনে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানের ঘটনাটিও বিশেষ গুরুত্ব পেয়েছে। ২০২৬ সালের আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই আসরে বাংলাদেশ থেকে সুযোগ পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন তিনি। তবে এর কিছুদিন পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিতে বাধ্য হয়।

উইজডেন সম্পাদক লরেন্স বুথ লিখেছেন, এটি ছিল বাংলাদেশে ‘হিন্দু হত্যা’র ঘটনার একটি প্রতিশোধমূলক পদক্ষেপ। একইসঙ্গে কেকেআর-এর মালিক বলিউড তারকা শাহরুখ খানের প্রতিও একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি; যিনি নিজে একজন মুসলিম এবং প্রায়শই হিন্দু জাতীয়তাবাদীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন।

তিনি আরও লিখেছেন, মোস্তাফিজুরের এই পরিণতি এটাই নিশ্চিত করে যে, ক্রিকেট এখন পুরোপুরি রাজনৈতিক প্রভুদের কবজায় চলে গেছে; ঠিক যেভাবে সূর্যকুমার যাদবের ঘটনাটি বোর্ডের প্রতি ক্রিকেটের নিঃশর্ত আনুগত্যকে প্রকাশ করেছিল।

মোস্তাফিজের এই বর্জন শেষ পর্যন্ত ক্রিকেটে এক বিশাল কূটনৈতিক সংকটে রূপ নেয়। আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করায় তারা ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।

পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার হুমকি দেয়। বুথ এই পরিস্থিতিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে তুলনা করেছেন, যেখানে ভারতের আবদার মেনে নিয়ে তাদের জন্য নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থা করা হয়েছিল।

বুথ আরও উল্লেখ করেন, ২০২৫ সালে একই ধরনের পরিস্থিতিতে যখন ভারত পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার করেছিল এবং তাদের সব ম্যাচ দুবাইতে খেলার দাবি জানিয়েছিল, তখন আইসিসি তাদের আবদার মেটাতে জানপ্রাণ দিয়ে চেষ্টা করেছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেল; যদিও তারা ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল।

ভারতের সমর্থকরা অবশ্য দ্রুতই এই দুই ঘটনার সমতা অস্বীকার করেন। তাদের যুক্তি ছিল, বিসিসিআই আইসিসিকে বাংলাদেশ বোর্ডের চেয়ে অনেক আগে নোটিশ দিয়েছিল, যেন এর জন্য তারা একটা পিঠ চাপানি বা বাহবা পাওয়ার যোগ্য!

লরেন্স বুথ পাকিস্তানের বয়কট করার হুমকিকে ‘ক্রমাগত উস্কানির মুখে একটি মরিয়া এবং আত্মঘাতী প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছেন। তবে তিনি এও যোগ করেন যে, ‘তাদের এই হার না মানা মনোভাব ক্রিকেটের আর্থিক কাঠামোর ভঙ্গুরতাকে জনসমক্ষে প্রকাশ করে দিয়েছে।’

তিনি বলেন, ক্রিকেট বিশ্বের শাসন ব্যবস্থা দিন দিন আরও বেশি ‘অরওয়েলিয়ান’ (স্বৈরাচারী ও নিয়ন্ত্রণমূলক) হয়ে উঠছে। তারা এমন ভান করছে যেন ভারতের এই বিশেষ সুবিধা পাওয়ার কোনো নেতিবাচক প্রভাব নেই, উল্টো পরিস্থিতির শিকার হয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকেই দোষারোপ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ধারণা মতোই, ভারতীয় ক্রিকেটের কোনো প্রভাবশালী কণ্ঠস্বরই এই ধ্বংসযজ্ঞের মূল কারণ নিয়ে মুখ খোলেননি। কারণটি হলো ক্রিকেটকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা। নকভি যাই বলুক না কেন, ক্রিকেট কখনোই বাস্তব জগত থেকে বিচ্ছিন্ন ছিল না, কিন্তু বর্তমানের মতো এটি আর কখনই এত বিষাক্ত হয়ে ওঠেনি।

মানবতা বিরোধী অপরাধে

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে। কারাগার থেকে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

এ মামলায় গ্রেফতার চারজন হলেন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। পলাতক আসামিদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস, ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম।

গত ৮ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রসিকিউশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হয়নি বলে জানান আসামিপক্ষের আইনজীবীরা। এ কারণে আজকের দিন ধার্য করা হয়েছে। এদিন প্রথমে শুনানি করবে প্রসিকিউশন।

চলতি বছরের ১৮ জানুয়ারি প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় আনা তিনটি অভিযোগে প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনে নৃশংসতা চালায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আসামিদের উসকানি-প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ উপস্থিতিতে জুলাই আন্দোলনে নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়, যাতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে।

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগের

দেশে জ্বালানি তেলের ব্যবহার কমাতে সরকারি বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে বড় ধরনের পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন কার্যক্রমে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে বলা হয়েছে। যানবাহনের জ্বালানি সাশ্রয় করতেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি এই নির্দেশনা সংবলিত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের অপচয় কমানোর পাশাপাশি সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি।

এই লক্ষ্য অর্জনে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায় থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা পর্যায় থেকে কর্মকর্তাদের সশরীরে যাতায়াতের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, একান্ত প্রয়োজন ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। বিশেষ করে যানবাহনের জ্বালানি সাশ্রয় করাকে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালন করার জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালার

মালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ-বাগানে পানি দেওয়ার সময় ছাদ থেকে পড়ে চাঁদপুরের হাজীগঞ্জের হানজালা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ১০ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে মালদ্বীপের মালে শহরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেনাপুর গ্রামের আবদুস সামাদের ছেলে হানজালা। তিনি জীবিকার তাগিদে ৭-৮ মাস আগে মালদ্বীপে পাড়ি জমান। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মালের সবধেলি মাগুতে একটি ১০ তলা আবাসিক ভবনের ছাদে নিজ কর্মস্থলে ছাদের গাছে পানি দিচ্ছিলেন। হঠাৎ গাছগুলোর সুরক্ষায় একটা দড়ি একপাশ থেকে অন্যপাশে বাঁধার মুহূর্তে পা ছিটকে তিনি ১০ তলা ভবনের ওপর থেকে অন্য একটি আবাসিক ভবনের টিনের চালের ওপর পড়ে গুরুতর আহত হন। ঘটনার পরপর স্থানীয় এবং উদ্ধারকারী টিম এসে তাকে উদ্ধার করে মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করায়। হসপাতালে ভর্তির পরের দিন শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি চিকিৎসনাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

নিহত হানজালার নিকটাত্মীয় মালদ্বীপপ্রবাসী সেলিম হোসেন ও মাসুদ জানান, হানজালা মালদ্বীপের একটি বৈধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায়, তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে হানজালার মরদেহ দ্রুত দেশে পাঠানোর সহযোগিতা কামনা করা হয়েছে।

হানজালার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন বলেন, ‘আমরা শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে হানজালার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছি। চিকিৎসক তখন জানিয়েছেন, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। পরবর্তী সময়ে রাত ২টার দিকে হানজালার মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদের জানানো হয়।’