চুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কা
বেশ কয়েক বছর হলো বলিউড থেকে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বজনপোষণ ছাড়াই নিজের দক্ষতায় বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছিলেন দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। তবে নানা ষড়যন্ত্রও নাকি তার বিরুদ্ধে হয়েছিল।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তার ক্যারিয়ারে বহু বাধা এসেছে।
বলিউডের রাজনীতির কারণে তিনি নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সিনেমা থেকেও নাকি বাদ পড়তে হয়েছে এক সময়ের এই বিশ্বসুন্দরীকে। প্রিয়াঙ্কা জানান, ‘সালাম-এ-ইশ্ক’ সিনেমার শুটিং করছিলেন। তখনই একটি হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পান। কন্ট্র্যাক্টে সইও করেন তিনি। কিন্তু তখনই নাকি আপত্তি তোলেন তার সহ-অভিনেতা।
প্রিয়াঙ্কার দাবি, চুক্তিপত্রে সই করা হয়ে গেলেও তার পরের সিনেমার সহ-অভিনেতা সেটে এসে তাকে জানিয়েছিলেন যে, প্রিয়াঙ্কাকে থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা সিনেমার নাম উল্লেখ করেননি। তবে জানিয়েছেন, একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সেখানে দু’জন অভিনেত্রীর অভিনয়ের থাকার কথা ছিল। পরে প্রিয়াঙ্কাকে জানানো হয়েছিল, তিনি মুখ্য চরিত্রে তাকে দরকার নেই।
স্বজনপোষণের শিকারও হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এই অভিনেত্রী বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আসার পর আমি স্বজনপোষণ কথার অর্থই বুঝতাম না। আমার বাবা-মা যেমন চাইতেন যে ক্যারিয়ারে সফল হই, তেমন ভাবেই ইন্ডাস্ট্রির তারকারাও তাদের ছেলেমেয়েদের জন্য একই জিনিস চাইছেন। এ ভাবেই ভাবতাম। পরে আসল রাজনীতিটা বুঝতে শিখলাম।’
২২ বছরে প্রিয়াঙ্কা ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখেন। এরপর এক সময় প্রত্যাখ্যানে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। তবে এর আগে নাকি পেশা বদলে ফেলার কথাও ভেবেছিলেন। তবে শেষ পর্যন্ত তাই অভিনেত্রী হওয়ার স্বপ্নে বিভোর হয়েছিলেন। আজ তাই শুধু বলিউডেই নয় হলিউডেও কাজ করছেন নিয়মিত। দেশি গার্ল আজ গ্লোবাল স্টারে পরিণত হয়েছে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array