ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ তার ঐতিহ্যকে যেভাবে ধারণ করে রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে আয়োজিত নববর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
এর আগে বিকেল ৪টা থেকেই উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে গুলশান সোসাইটি লেক পার্ক। বাঙালির নববর্ষ বরণে সেখানে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর। সন্ধ্যার দিকে সেই উৎসবে যোগ দেন মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে স্থানীয় শিল্পীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এটি তাঁর প্রথম পহেলা বৈশাখ উদযাপন। উচ্ছ্বাস প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ! প্রাণবন্ত গান, নাচ আর রঙিন সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ। এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভোলার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array