ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল
বাংলাদেশ সফরকে সামনে রেখে পূর্ণ প্রস্তুতি নিয়েই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের বহর নিয়ে আসা কিউইরা ইতোমধ্যে টিম হোটেলে উঠেছে এবং দ্রুতই অনুশীলনে নামার কথা রয়েছে।
মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে নিউজিল্যান্ড দল। বিমানবন্দর থেকে সরাসরি কঠোর নিরাপত্তায় হোটেলে নেওয়া হয় ক্রিকেটারদের।
একই দিনে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও তিনজন সদস্য, যারা এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছিলেন। এছাড়া রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন ঢাকায় পৌঁছান।সফরের সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল।
এরপর সিরিজের শেষ ম্যাচটি গড়াবে ২৩ এপ্রিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর একই মাঠে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। ২৭ ও ২৯ এপ্রিল প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
সফরের শেষ ম্যাচ, অর্থাৎ তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২ মে আবারও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array