রণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউ
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে নতুন করে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দীর্ঘ দিনের প্রেম এবং আট বছরের দাম্পত্য জীবন শেষে তারা নাকি আলাদা হওয়ার পথে-এমন আলোচনা এখন সোশ্যাল মিডিয়াজুড়ে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির মধ্যে মতের অমিল চলছে। সেই থেকেই নাকি তাদের দূরত্ব বাড়ছে। সম্প্রতি ‘রেডিট’র একটি ভাইরাল পোস্টে দাবি করা হয়, চলতি বছরই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটতে পারেন তারা।
ওই পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে নাকি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাদের বিবাহবিচ্ছেদ হতে পারে। যদিও এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক সত্যতা মেলেনি। এদিকে এমন গুঞ্জন ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে তাদের ছোট সন্তান দুয়ার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তুলছেন অনেকে।
বিচ্ছেদের এই জল্পনায় নতুন করে ঘি ঢেলেছে আরেকটি ঘটনা। সম্প্রতি ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ সিনেমার সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন দীপিকা পাড়ুকোন। স্বামীর সাফল্যে তার এমন নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন ভক্তরা।
তবে এ বিষয়ে এরই মধ্যে একবার জবাব দিয়েছিলেন দীপিকা। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের সবার দেখার আগেই আমি ‘ধুরন্ধর’ দেখে ফেলেছি। তাহলে বলো, এবার হাসির পাত্রটা কে?”
তবুও নতুন করে বিচ্ছেদের গুঞ্জনে সরব হয়ে উঠেছে নেটদুনিয়া। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রণবীর সিং বা দীপিকা পাড়ুকোন।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array