খুঁজুন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতিseparatorগুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইনseparatorমাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেনseparatorদায়িত্ব গ্রহণের দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ বাস্তবায়নseparatorএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইseparatorতুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎseparatorচট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসীseparatorআইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকারseparatorবিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ডseparatorমস্কোর চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ভাবনাseparator২৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটিseparator১২ বছর পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতাseparatorইরানের ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: তেহরানseparatorএবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা’separatorথালাপতি বিজয়ের নামে পুলিশের মামলাseparatorহজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীseparatorসোমবার ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorনিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দল

চট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ণ
চট্টগ্রামে জ্বালানি-সংকটে বন্ধ ১০ বিদ্যুৎকেন্দ্র, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রামে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নগরীতে টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকছে না। বিদ্যুৎ না থাকায় বাসা-বাড়িতে ওয়াসার পানিও সংগ্রহ করা যাচ্ছে না। ফলে পানির সংকটে পড়েছেন নগরবাসী। চট্টগ্রাম-কক্সবাজারের গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। লোডশেডিংয়ে কৃষিতে সেচ কার্যক্রম এবং শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। নগরীর চেয়ে লোডশেডিং বেশি হচ্ছে মফস্বল বা উপজেলাগুলোতে। ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাও বিদ্যুৎ মিলছে না। চট্টগ্রামে বিদ্যুতের দৈনিক ঘাটতি ২০০ মেগাওয়াট ছাড়িয়ে গেছে।

চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ রয়েছে। সচল রয়েছে ২২টি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিদ্যুৎ সরবরাহ করে নগরীতে। আর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে মোট ২৮টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। জ্বালানি সংকটের কারণে ইতোমধ্যে ৬টি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধ বিদ্যুৎকেন্দ্রগুলো হলো-কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-২ (৪৬ মেগাওয়াট), ৩ (৫০ মেগাওয়াট) এবং ৫ (৫০ মেগাওয়াট)।

এ ছাড়া রাউজান-১ ও রাউজান-২ দুটি ২১০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র। জুডিয়াকের ৫৪ মেগাওয়াটের কেন্দ্রটিও বন্ধ বলে জানানো হয়েছে। জ্বালানি সংকট চলতে থাকলে সামনে আরও কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। জ্বালানি সংকটের কারণে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে। গ্যাসের চাপ কম থাকার পাশাপাশি জ্বালানি তেলের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।

পিডিবির হিসাব অনুযায়ী (১৫ এপ্রিল) চট্টগ্রামে দৈনিক বিদ্যুতের চাহিদা অফ পিক আওয়ারে ছিল ১৩৮৪ দশমিক ৯ মেগাওয়াট এবং পিক আওয়ারে ১৪৩২ দশমিক ৭৩ মেগাওয়াট। ওইদিন অফ পিক আওয়ারে ১১১ দশমিক শূন্য ৯ মেগাওয়াট এবং পিক আওয়ারে ১৭০ দশমিক ৭৩ মেগাওয়াট লোডশেডিং ছিল। কাগজে-কলমে ১৭০ মেগাওয়াট লোডশেডিং দেখানো হলেও প্রকৃতপক্ষে লোডশেডিং ২০০ মেগাওয়াটের বেশি।

বিদ্যুতের ক্ষেত্রে পিক আওয়ার সাধারণত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, যখন চাহিদা সর্বোচ্চ থাকে। অন্যদিকে, অফ-পিক আওয়ার হলো রাত ১১টা থেকে পরদিন বিকাল ৫টা পর্যন্ত। তখন বিদ্যুতের চাহিদা কিছুটা কম থাকে।

ভুক্তভোগীরা জানান, নগরীর পাথরঘাটা, আসকারদিঘির পাড়, হালিশহর, কালুরঘাট ও বায়েজিদ বোস্তামীসহ শিল্পাঞ্চলে গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। দিনে গড়ে ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। বিদ্যুতের অভাবে বায়েজিদ বোস্তামী শিল্পাঞ্চলসহ বিভিন্ন শিল্প-কারখানায় উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। শিল্প-কারখানা, ফ্ল্যাট বাড়িসহ বড় বড় অফিস-আদালতে জেনারেটর চালিয়েও বিদ্যুৎ সংকট সামাল দেওয়া যাচ্ছে না।

কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত বিটিএল অ্যাপারেলস নামে একটি গার্মেন্ট কারখানার মালিক জালাল উদ্দিন যুগান্তরকে বলেন, তারা কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। রোববারও তিন দফা লোডশেডিংয়ের কবলে পড়ে এলাকার শিল্প-কারখানাগুলো। বেশ কিছুদিন ধরে এই অবস্থা চলছে।

১৭ ও ১৮ এপ্রিল নগরীর প্রায় অর্ধেক এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশ দেওয়া হয় একটি স্থানীয় দৈনিকে। ‘উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য নগরীর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে’-উল্লেখ করে এই নোটিশ দেওয়া হলেও গ্রাহকরা বলছেন, এটা এক ধরনের চাতুরি। লোডশেডিংকে চালিয়ে দেওয়া হচ্ছে উন্নয়ন-মেরামত ও সংরক্ষণ কাজের কথা বলে।

পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলার মানুষ লোডশেডিংয়ে অতিষ্ঠ। উপজেলাগুলোতে প্রতিদিন ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না। পবিস-১ চট্টগ্রাম দক্ষিণের আট উপজেলা নিয়ে গঠিত। উপজেলাগুলোর মধ্যে রয়েছে-পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, কর্ণফুলী, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়া। পবিস-১ চট্টগ্রাম জেলার ৭টি জোনাল অফিস, ১টি সাব-জোনাল অফিস, ১টি এরিয়া অফিস এবং ২৩টি অভিযোগ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের আট উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৭ লাখের কাছাকাছি। অপরদিকে এই ৮ উপজেলায় পিডিবির গ্রাহক সংখ্যা লক্ষাধিক।

চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আকবর হোসেন বলেন, ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৬টি বন্ধ রয়েছে। এ কারণে চট্টগ্রামে চাহিদার চেয়ে বিদ্যুতের সরবরাহ কিছুটা কম। গত কয়েকদিন ধরে লোডশেডিং হচ্ছে। অফ পিক আওয়ারে ১১১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। পিক আওয়ারেও হচ্ছে। এছাড়া নগরীর কিছু কিছু এলাকায় উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।

কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি

নিউইয়র্ক (ইউএনএ):
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি

নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সহ সভাপতি ও টিবিএন২৪ এর ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) এএফএম মিসবাহউজ্জানের শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে। তিনি আকস্মিক স্ট্রোকের শিকার হয়ে গত ১৪ এপ্রিল থেকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দিনে দিনে তার অবস্থার উন্নতি ঘটছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ শারীরিক নানা রোখে ভুগছেন। খবর ইউএনএ’র।
সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, এএফএম মিসবাহউজ্জামান কথা বলতে পড়ছেন। তবে তাকে আরো কিছুদিন হাসাপাতালে চিকিৎসাধীন থাকতে হবে। প্রয়োজনে রিহ্যাব সেন্টারে স্থানান্তর করা করা হবে।
এদিকে কুইন্স জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এএফএম মিসবাহউজ্জামান-কে দেখতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ হাসপাতালে যান এবং তার খোঁজখবর নেন। তারা এবং তার পরিবারের পক্ষ থেকে মিসবাহউজ্জানের রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
বিশিষ্ট লেখক ও রাজনীতি বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী, ডিজিটাল ট্রাভেলস এস্টোরিয়ার কর্ণধার নজরুল ইসলাম, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারী মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সভাপতি বেলাল চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ জে চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র (একাংশ) সভাপতি মঈনুল ইসলাম ও কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম জাকির প্রমুখ ইতিমধ্যেই হাসপাতালে গিয়ে এএফএম মিসবাহউজ্জামানের শারীরিক খোঁজখবর নিয়েছেন।

গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
গুঞ্জন নয়, সত্যিই প্রেম করছেন হলিউডের সিডনি সুইন

হলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের একজন সিডনি সুইনি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু দর্শকপ্রিয় কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের মাঝে ছিল নানা কৌতূহল। পশ্চিমা বিনোদন অঙ্গনে কান পাতলেই শোনা যেত সিডনির প্রেমচর্চা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দীর্ঘ জল্পনার অবসান ঘটালেন এই অভিনেত্রী; নিজের মনের মানুষের পরিচয় প্রকাশ্যে এনে সম্পর্কের গুঞ্জনকেই বাস্তবে রূপ দিলেন এই সুন্দরী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে যেন ভক্তদের রীতিমতো চমকেই দেন সিডনি সুইনি। সেই ছবিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল অভিনেত্রীকে। গুঞ্জন ছিল, সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনের সঙ্গে সম্পর্ক তার; সুইনির পোস্ট করা সেই ছবি এবার সেটিই নিশ্চিত করল- গুঞ্জন নয়, স্কুটার ব্রাউনের সঙ্গেই প্রেম করছেন অভিনেত্রী।

গত ১৫ এপ্রিল ২৮ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে প্রেমিকের সঙ্গে একটি আদুরে সাদা-কালো ছবি শেয়ার করেন। ছবিটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন ব্রাউন। তাতে মজার ছলে একটি ক্যাপশনও জুড়ে দেন; যেখানে তিনি নিজেকে ‘লাকি বাস্টা*র্ড’ বলে অভিহিত করেন।

তবে ধারণা করা হচ্ছে, সিডনি ও ব্রাউনের এই ছবিটি গত ৭ এপ্রিল ‘ইউফোরিয়া’ সিরিজের প্রিমিয়ার অনুষ্ঠানের। সেখানে সাদা পোশাকে সিডনিকে এবং ব্রাউনকে দেখা গেছে বেশ সাধারণ পোশাকে।

তাদের এই প্রেমের গুঞ্জনের সূত্রপাত গত ২০২৫ সালের সেপ্টেম্বরে; ইতালির ভেনিসে বিশ্বখ্যাত ধনকুবের জেফ বেজোস ও লরেন সানচেজের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে সিডনি সুইনি ও স্কুটার ব্রাউনের প্রথম দেখা হয়। সেই পরিচয়ের সূত্র ধরেই এই জুটির সখ্যতা গড়ে ওঠে এবং এর কিছুদিন পরেই লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।

এরপর গত বছরের ডিসেম্বর নাগাদ আন্তর্জাতিক গণমাধ্যম ‘পিপল’ তাদের এক প্রতিবেদনে জানায়, সিডনি ও স্কুটার তাদের এই সম্পর্ক নিয়ে বেশ গুরুত্বের সঙ্গে ভাবছেন।

তবে সিডনি সুইনির জীবনে এটিই প্রথম প্রেম নয়। এর আগে ব্যবসায়ী জোনাথন ডাভিনোর সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্কে ছিলেন এই সুন্দরী। পরে ২০২৫ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। অন্যদিকে, স্কুটার ব্রাউন আগে ইয়েল কোহেনের সঙ্গে বৈবাহিক সম্পর্কে যুক্ত ছিলেন।

মাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
মাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেন

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অচলাবস্থা কেটে গেছে। শনিবার (১৮ এপ্রিল) শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ডিপিএল শুরুর কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে দিয়েছেন তিনি।

দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’

ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিয়ে তিনি আরও বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’

প্রাইম ব্যাংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’