মাহমুদউল্লাহ ডিপিএল এর সকল কৃতিত্ব তামিমকে দিলেন
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অচলাবস্থা কেটে গেছে। শনিবার (১৮ এপ্রিল) শুরু হয়েছে দলবদল। প্রথম দিনেই প্রাইম ব্যাংকের হয়ে দলবদলের কাজ সেরেছেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ডিপিএল শুরুর কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে দিয়েছেন তিনি।
দলবদলে এসে মাহমুদউল্লাহ বলেন, ‘সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াতে যাচ্ছে, ইনশাআল্লাহ। আমরা সবাই এই সুযোগটার জন্য অপেক্ষা করছিলাম। ক্রিকেটারদের জন্য এটা অবশ্যই আনন্দের বিষয়।’
ডিপিএল শুরুর কৃতিত্ব তামিমকে দিয়ে তিনি আরও বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিন শেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’
প্রাইম ব্যাংকে ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথমেই ধন্যবাদ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ২০০৫ সালে শেষবার খেলেছিলাম তাদের হয়ে, তারপর এবার খেলছি। আমার মনে হয় বছরের পর বছর ধরে প্রাইম ব্যাংক এমন একটি দল যারা খেলোয়াড়দের পারিশ্রমিক নিশ্চিত করে এবং তাদের সুযোগ-সুবিধা সবসময় শীর্ষ মানের হয়। এর কৃতিত্ব প্রাইম ব্যাংককে দিতেই হয়।’



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array