খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলseparatorটাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’separatorদ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবর্ণিল আয়োজনে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণseparatorবাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজseparatorদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরseparatorপ্রধানমন্ত্রীর নতুন বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে টানেল ও বাংকারseparatorইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্পseparatorবিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজseparatorমালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী ফেরতseparatorআগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারতseparatorঅস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েলseparatorনববর্ষ পালনে নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও প্রস্তুত ‌‘স্পেশাল কমান্ডো ফোর্স’separatorপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই

বিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ অপরাহ্ণ
বিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তা

গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আর সেই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। বাছাইপর্বে ব্যাট হাতে তিনি ১৯৪ রান সংগ্রহ করেছিলেন।

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে বর্তমানে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গায়ে হলুদ ও বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এবার সুপ্তা নিজেই তাঁর জীবনের এই নতুন ইনিংসের খবর নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, গত ৮ জানুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামী নজীব রহমান সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত। নজীব আইন বিভাগের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর জন্য খুব দ্রুতই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। ব্যক্তিগত বিরতি শেষে সেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন সুপ্তা।

নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুল

টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছিল সতর্কভাবে। ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন। তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটার নিক কেলি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ওভারে বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। দুটি ওয়াইড ও একটি বাউন্ডারিসহ তার প্রথম ওভার থেকে আসে ৬ রান।

দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে শরিফুল খরচ করেন মাত্র ১ রান। পাঁচ ওভার শেষে বোলিংয়ে পরিবর্তন এনে নিজেই ষষ্ঠ ওভার করতে আসেন অধিনায়ক মিরাজ, কিন্তু তখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

অবশেষে সপ্তম ওভারে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। তার বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কিনারা ছুঁয়ে স্টাম্পে আঘাত হানে, ফলে ৭ রান করে বিদায় নেন নিক কেলি। টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড শুরুটা করেছিল সতর্কভাবে। ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস ধীরে-সুস্থে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন। তবে সেই জুটি বেশিক্ষণ টিকতে দেননি বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান বাঁহাতি ব্যাটার নিক কেলি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফিল্ডিং বেছে নিয়ে প্রথম ওভারে বল তুলে দেন তাসকিন আহমেদের হাতে। ইনিংসের প্রথম বলেই ওয়াইড দেন তাসকিন। দুটি ওয়াইড ও একটি বাউন্ডারিসহ তার প্রথম ওভার থেকে আসে ৬ রান।

দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে শরিফুল খরচ করেন মাত্র ১ রান। পাঁচ ওভার শেষে বোলিংয়ে পরিবর্তন এনে নিজেই ষষ্ঠ ওভার করতে আসেন অধিনায়ক মিরাজ, কিন্তু তখনও উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

অবশেষে সপ্তম ওভারে দলকে প্রথম ব্রেকথ্রু এনে দেন শরিফুল ইসলাম। তার বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কিনারা ছুঁয়ে স্টাম্পে আঘাত হানে, ফলে ৭ রান করে বিদায় নেন নিক কেলি।

রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৪:০৮ পূর্বাহ্ণ
রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রের

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১১ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এই বিশেষ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র গত ১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এর আগে গত ১২ মার্চ মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্যসংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয়েছে ১১ এপ্রিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে সেই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হয়। যার কারণে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির উদ্যোগ নেয় সরকার।

তবে রাশিয়ার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় সমস্যা দেখা দেয়। ফলে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অনুমতি চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেয়।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন গত ১৫ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে রাশিয়া থেকে জ্বালানি তেল সহায়তা নিয়ে আলোচনাও হয়।

গত ৩১ মার্চ ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক করেন। এই সংকটকালে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে সহায়তার আশ্বাসও দেয় যুক্তরাষ্ট্র।

বৈঠকে ড. খলিলুর রহমান মার্কিন জ্বালানি মন্ত্রীকে জানান, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এ পরিস্থিতিতে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন।

বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধিত হওয়ার পর জ্বালানি আমদানির বিকল্প সুযোগের বিষয়েও আলোচনা হয়।

সিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
সিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্ন

সিলেটে বর্ণিল উৎসব ও জাঁকজমকপূর্ণ সাজে ভরপুরে ১২৬ জন হতদরিদ্র ও অসহায় তরুণ-তরুণীদের বিবাহ সম্পূর্ণ হয়েছে। এ যেন কোনো সম্ভ্রান্ত পরিবারের স্বপ্নময় বিয়ের অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে মানবিক সংগঠক ‘সিডস অব ব্লেসিংস’ এর আয়োজনে ও যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’র অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল তাদের জীবনকে স্বাভাবিক ও আনন্দময় করে তোলা। হতদরিদ্র, এতিম ও অসহায় ১২৬ জন তরুণ-তরুণী, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি তাদের জন্যই গণবিবাহের এই আয়োজন।

এছাড়া নবদম্পতির নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।

ভিন্নধর্মী এই বিয়ের আয়োজনে বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের এমপি হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর।

‘সিডস অব সাদাকাহ’র সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, ‘আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল উদাহরণ।’

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে ‘সিডস অব সাদাকাহ’র অন্যতম আয়োজক ওরাকাতুল জান্নাত বলেন, ‘নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।’

সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন।