ইরানের নতুন সর্বোচ্চ নেতা
মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত হয়েছে, ‘হারিয়েছেন পা’
ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। খামেনির ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলায় তার মুখমণ্ডল বিকৃত হয়েছে এবং একটি বা উভয় পা মারাত্মকভাবে জখম হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সূত্রগুলোর একটির দাবি, ৫৬ বছর বয়সী এই নেতা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হলেও মানসিকভাবে এখনো সক্রিয় ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম রয়েছেন।
এছাড়া আরও জানা গেছে, তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন এবং চলমান যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে যুক্ত আছেন। তবে ইসলামাবাদ-এ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে তার শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
রয়টার্স জানিয়েছে, এসব তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এবং ইরান সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরে ৮ মার্চ নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন মোজতবা খামেনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পূর্বে দাবি করেছিলেন, ওই হামলায় খামেনি গুরুতর আহত হয়ে পঙ্গু হতে পারেন। তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখনো স্পষ্ট কোনো সরকারি তথ্য পাওয়া যায়নি।



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array