নিউ মেক্সিকোর আদালতের
শিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানা
অনলাইনে শিশুদের নিরাপত্তা দিতে না পারা এবং এ বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে ফেসবুকের মূল কোম্পানি মেটাকে দোষী সাব্যস্ত করেছেন নিউ মেক্সিকোর আদালত। নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ অভিযোগ করেন, মেটা তাদের প্ল্যাটফরমের নিরাপত্তা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছে এবং শিশুদের ওপর হওয়া শোষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি।
আদালতে অভিযোগ করা হয় যে মেটা অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে অপরাধীদের পৌঁছানোর সুযোগ করে দিয়েছে, যা অনেক ক্ষেত্রে নির্যাতন ও পাচারের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রথমবারের মতো কোনো জুরিবোর্ড মেটার বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগে রায় দিল।
আদালতের এই রায়ের সাথে দ্বিমত পোষণ করেছে মেটা। কম্পানির একজন মুখপাত্র জানান, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, ক্ষতিকর বিষয়বস্তু সরাতে তারা কঠোর পরিশ্রম করে এবং শিশুদের সুরক্ষায় তাদের শক্তিশালী ব্যবস্থা রয়েছে। অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজ এই রায়কে শিশুদের নিরাপত্তার এক বিশাল জয় হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এই রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বার্তা দেবে যে মুনাফার চেয়ে শিশুদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ এবং কোনো কম্পানিই আইনের ঊর্ধ্বে নয়। যদিও রাষ্ট্রপক্ষ ২ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিল, জুরি ৩৭৫ মিলিয়ন ডলার মঞ্জুর করেছে। তবে মে মাসের দ্বিতীয় ধাপে অ্যাটর্নি জেনারেল আদালতকে অনুরোধ করবেন যেন মেটা তাদের প্ল্যাটফরমের কার্যপদ্ধতিতে আমূল পরিবর্তন আনে এবং আরো অতিরিক্ত জরিমানা প্রদান করে।
সূত্র : রয়টার্স



আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array