খুঁজুন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলseparatorটাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’separatorদ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবর্ণিল আয়োজনে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণseparatorবাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজseparatorদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরseparatorপ্রধানমন্ত্রীর নতুন বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে টানেল ও বাংকারseparatorইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্পseparatorবিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজseparatorমালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী ফেরতseparatorআগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারতseparatorঅস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েলseparatorনববর্ষ পালনে নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও প্রস্তুত ‌‘স্পেশাল কমান্ডো ফোর্স’separatorপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটিseparatorহোয়াটসঅ্যাপের বিকল্প ‘এক্সচ্যাট’ আনলেন ইলন মাস্কseparatorবোল্টের চেয়েও দ্রুততম, ২০০ মিটারে রেকর্ড গড়লেন ১৮ বছরের এক অস্ট্রেলিয়ানseparatorবিশ্ব বাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দামseparatorইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর হচ্ছে আজ থেকেseparatorনিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিতseparatorনিউইয়র্ক থেকে শীঘ্রই কমিউনিটিতে আসছে ‘সিটিভি’separatorনিউইয়র্কের জ্যামাইকায় মাহিন কালেকশনে চলছে বৈশাখী মেলাseparatorফার্নেস অয়েলের দাম বাড়ল লিটার প্রতি ২৪ টাকা ৫৯ পয়সাseparatorডোপ টেস্টে পজিটিভ, নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়াseparatorমাঠে নেইমারের ছোঁয়া, জয়ে ফিরল সান্তোসseparatorহাইতিতে ঐতিহাসিক দুর্গে পদদলিত হয়ে ৩০ জনের প্রাণহানিseparatorমানহানির মামলা করলেন হানসিকাseparatorচৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষে শিল্পকলায় ৫ দিনব্যাপী কর্মসূচিseparatorহত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন চৌধুরীর জামিনseparatorকিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেইseparatorসশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রীseparatorরোনালদোর গোলে শিরোপার আরও কাছে আল-নাসরseparatorহরমুজে যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি যুক্তরাষ্ট্রেরseparatorআজ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরুseparatorআজ ৪ সিটিতে দেয়া হচ্ছে হামের টিকাseparatorফুটবল বিশ্বকাপের টিকিটে আরও দামি ক্যাটাগরি যোগ

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ণ
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ২০২৬ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পদক তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদেরকে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মানির চেক দেওয়া হয়েছে।

গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় কাদের হাতে এবার উঠতে যাচ্ছে স্বাধীনতা পুরস্কার। এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে।

এবার পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর এ সম্মাননা দেওয়া হয়েছে। তার পক্ষে নাতনি জায়মা রহমান পদক গ্রহণ করেন। সংবাদ পরিবেশন প্রশিক্ষণ

এই পুরস্কার পাওয়া অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হলো– মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর) এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ; বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক ড. জহুরুল করিম; চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল; সংস্কৃতিতে এ কে এম হানিফ (হানিফ সংকেত) এবং বশির আহমেদ (মরণোত্তর); সাহিত্যতে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর); ক্রীড়ায় জোবেরা রহমান লিনু।

সমাজসেবা/জনসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর); মাহেরীন চৌধুরী (মরণোত্তর); মো. সাইদুল হক; এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র। রাজনৈতিক দল প্রোফাইল

গবেষণা ও প্রশিক্ষণতে মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি), অধ্যাপক ড. এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর); পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ); পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।

বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
বৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, লেবাননে ১০ দিনের একটি যুদ্ধবিরতি আজ বৃহস্পতিবার রাত থেকেই কার্যকর হতে যাচ্ছে। তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।

ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। আলোচনায় দুই পক্ষই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে তিনি দাবি করেন। এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা (ইস্টার্ন টাইম) থেকে শুরু হবে।

তিনি আরও উল্লেখ করেন, গত মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে ৩৪ বছর পর প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে দুই দেশের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, বিশ্বজুড়ে তিনি ইতোমধ্যে ৯টি সংঘাত সমাধানে ভূমিকা রেখেছেন এবং লেবাননের এই যুদ্ধবিরতিকে তিনি তার দশম বড় সাফল্য হিসেবে দেখতে চান।

সূত্র: আল-জাজিরা

বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) বিনিয়োগকারীদের নিয়ে ‘সিএনবিসি ইনভেস্ট ইন অ্যামেরিকা’ শীর্ষক এক সামিটে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।

এসময় ফিফা প্রেসিডেন্ট বলেছেন, যদিও ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরেইলের বিমান হামলার পর বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ অনিশ্চিত, তবুও বিশ্বকাপে তাদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

ইনফান্তিনো বলেন, ‘ইরান অবশ্যই খেলতে আসবে, হ্যাঁ।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা আশা করছি, ওই সময় পর্যন্ত পরিস্থিতি শান্তিপূর্ণ হবে। যেমনটি আমি বলেছিলাম, এটা অবশ্যই ভালো হতো, ইরানের আসতেই হবে। অবশ্যই তারা তাদের দেশের মানুষের প্রতিনিধিত্ব করে। তারা কোয়ালিফাই করেছে। খেলোয়াড়রা খেলতে চায়।’

ইনফান্তিনো জানান, তিনি দুই সপ্তাহ আগে ইরান জাতীয় দলের খেলা দেখতে তুরস্কের আন্তালিয়ায় গিয়েছিলেন এবং তিনি মুগ্ধ।তিনি বলেন, ‘আমি তাদের দেখতে গিয়েছিলাম। তারা আসলেই একটা বেশ ভালো দল। তারা আসলেই খেলতে চায় এবং তাদের খেলা উচিতও। খেলোধুলাকে রাজনীতির বাইরেই রাখা উচিত।’

অবশ্য ইনফান্তিনো স্বীকার করেন যে, সবসময় খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখা সম্ভব হয় না।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপের আসরটি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। ইরান বিশ্বকাপে খেললে সূচি অনুযায়ী তাদের গ্রুপ স্টেজের দুটি ম্যাচ খেলতে হবে ক্যালফর্নিয়ায় এবং আরেকটি সিটেলে।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র সংঘাত বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এ অনিশ্বয়তা তৈরি করেছে। এ নিয়ে ইরান সরকার এবং দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সরাসরি কিছু মন্তব্য দ্বন্দ্ব তৈরি করেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে অংশ নিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অভয় দিয়েছেন।

বাজার স্থিতিশীল রাখতে

আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ
আরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বিদেশি মুদ্রার ‘যথেষ্ট’ মজুদ আছে দাবি করার এক সপ্তাহের মাথায় দুই দিনে বাজার থেকে ১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে চার ব্যাংক থেকে ৫ কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আগের দিন শুধু ইসলামী ব্যাংক থেকে একই দরে ৭ কোটি ডলার কেনে।

তাতে প্রতি ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকার অবমূল্যায়ন হয়েছে ৪৫ পয়সা। গত দেড় মাসের মধ্যে ডলারের বিপরীতে এই দর হারালো টাকা। অথচ এক সপ্তাহ আগে গত ৮ এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে বলেছিল, আমদানি ও বৈদেশিক পরিশোধ পরিস্থিতি ‘স্বাভাবিক’। আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধ নিয়মিত ও পরিকল্পিত ধারায় চলছে।

মার্চ মাসে আকুর বিল বাবদ ১.৩৭বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে প্রায় ১৮০ মিলিয়ন ডলার সমপরিমাণ সরকারি ঋণ পরিশোধ সম্পন্ন হয়েছে। তারপরও দেশে ৬ এপ্রিল বিদেশি মুদ্রার রিজার্ভে ছিল প্রায় ৩৪.৩৫ বিলিয়ন ডলার। এখনো তা ৩০ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

ওই বিবৃতিতে দাবি করা হয়, “ডলার বাজারে মূল্যমানে কোনো চাপ নেই এবং ডলারের মূল্যমান স্বাভাবিক বাজার ব্যবস্থার মাধ্যমেই রক্ষিত হচ্ছে। সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদা বর্তমানে ভারসাম্যপূর্ণ রয়েছে। রেমিটেন্স প্রবাহ শক্তিশালী, বাজারে আস্থা ও শৃঙ্খলা বিদ্যমান থাকার ফলে বর্তমান পরিস্থিতিতে টাকার বিনিময় হারে অবমূল্যায়নের কোনো চাপ নেই এবং বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রয়েছে।”

কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন ডলার কিনতে শুরু করায় দর হারাচ্ছে টাকা। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, বৃহস্পতিবার চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ দশমিক ৭৫ টাকা কাট অফ রেটে ৫ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি মাসে মোট ১২ কোটি ডলার কেনা হয়েছে। আর চলতি অর্থবছরে মোট ৫ দশমিক ৬১ বিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। আন্তঃব্যাংক লেনদেনে গত বুধবার ডলার কেনাবেচা হয় সর্বোচ্চ ১২২ টাকা ৭৮ পয়সা দরে। যার সর্বোচ্চ রেফারেন্স রেট ছিল ১২২ টাকা ৮৮ পয়সা। বৃহস্পতিবার প্রতি ডলারের রেফারেন্স রেট ১২২ টাকা ৮৪ পয়সা।

দেড় মাস আগে গত ২ মার্চ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। তখন ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় টাকা শক্তিশালী হতে শুরু করলে বিনিময় হার ধরে রাখতে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নেয়। গভর্নর মোস্তাকুরের মেয়াদে সেদিনই প্রথম (অর্থাৎ ২ মার্চ) বাজার থেকে আড়াই কোটি ডলার কেনা হয় ১২২ টাকা ৩০ পয়সা কাটঅফ রেটে।

গত সপ্তাহে বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। কারণ হিসেব বলা হয়েছিল, ব্যাংকগুলোর কাছে গত মার্চের তুলনায় দায় বাদ দিয়ে বৈদেশিক মুদ্রার নিট পরিমাণ দ্বিগুণ ছিল সে সময়ে। এর মধ্যেই ফের ডলার কেনা শুরু করল বাংলাদেশ ব্যাংক। গত বুধবার দিন শেষে রিজার্ভ দাড়িয়েছে বিপিএম৬ পদ্ধতিতে ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলারে; আর গ্রস হিসাবে ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।