যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিব
মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন ‘জোরালো সদিচ্ছা নিয়ে অবশ্যই আলোচনা পুনরায় শুরু করতে হবে, একইসঙ্গে যেকোনো যুদ্ধবিরতি অবশ্যই রক্ষা করতে হবে। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে। এ ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতির উন্নয়নে ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান আলোচনাকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের গুতেরেস এসব কথা বলেন।
গুতেরেস বলেন, সারা বিশ্বে এবং বিশেষভাবে মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক আইনকে পদদলিত করা হচ্ছে। শক্তি প্রয়োগের নিয়মগুলো উপেক্ষা করা হচ্ছে। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এই সংকটের কোনো সামরিক সমাধান নেই।’
এদিকে এদিকে শান্তি আলোচনার বিষয়ে আগের চেয়ে কিছুটা সুর নরম করে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘আগামী দুই দিনের মধ্যে’ পুনরায় শুরু হতে পারে। নিউইয়র্ক পোস্টকে তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদপত্রটিকে ট্রাম্প বলেন, আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে (পাকিস্তান) যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়। তবে সেই আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনার বিষয়ে একমত হওয়ার ‘কোনো তথ্য নেই’।




আপনার মতামত লিখুন
Warning: Array to string conversion in /www/wwwroot/ctvusa.tv/wp-content/plugins/gs-facebook-comments/public/class-wpfc-public.php on line 311
Array