খুঁজুন
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লোড হচ্ছে...
নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
নিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশরseparatorযে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্টseparatorবাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামেseparatorশুধু পুরুষ না, নারীদের স্পর্শও অসহ্যকর : ডেইজি শাহseparatorবিএনপির কাউন্সিলে পরিবর্তন আসছে মহাসচিব পদেseparatorআলোচনায় অংশ নিতে পাকিস্তানে আসছেন ট্রাম্পseparatorঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস জে. হার্ডারseparatorভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরুseparatorবিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দামseparator‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রীseparatorএ মাসেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব্রিটিশ রাজদম্পতিseparatorহেলিকপ্টার বিধ্বস্ত ইন্দোনেশিয়ায়, সব আরোহী নিহতseparatorশুটিং সেটেই হঠাৎ জ্ঞান হারান করণ জোহরseparatorহোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্পseparatorপুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকওseparatorনিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন শরিফুলseparatorরাশিয়ার জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় যুক্তরাষ্ট্রেরseparatorসিলেটে ১২৬ তরুণ-তরুণীর গণবিবাহ সম্পন্নseparatorনতুন দুই দিবস পালন করবে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটিseparatorঅংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে বাংলাদেশ-ইইউseparatorজ্বালানি সংকট মোকাবিলায় মিতব্যয়ী হতে দেশবাসীকে আহ্বান প্রধানমন্ত্রীরseparatorবৃহস্পতিবার রাত থেকেই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবানন: ট্রাম্পseparatorবিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতিseparatorআরও ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংকseparatorপদ্মা ব্যারেজ নির্মাণে ব্যয় ৩৪ হাজার কোটি টাকাseparator২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির মাইলফলক ছুঁতে চায় বাংলাদেশseparator২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যুseparatorশুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীseparatorধেয়ে আসছে ‘বিপজ্জনক গ্রহাণু’, চাঞ্চল্যকর তথ্য দিল নাসাseparatorস্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রীseparatorহাইকোর্টের আদেশ স্থগিত, ১৮ এপ্রিলই হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষাseparatorএবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান চীনেরseparatorদেশের একমাত্র তেল শোধনাগার চালু আছে, জানাল মন্ত্রণালয়separatorতুরস্কের স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯separatorঅসহ্য গরমে সুস্থ থাকতে কী খাবেন, কী খাবেন নাseparatorআল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমকseparatorচুক্তিবদ্ধ হয়েও অনেক সিনেমা থেকেই বাদ পড়েছি: প্রিয়াঙ্কাseparatorঅ্যারেনায় ৪-৩ গোলে রিয়ালকে হারিয়ে সেমিতে বায়ার্নseparatorগোলশুন্য ড্র করেও সেমিতে আর্সেনালseparatorদুই হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে বিবিসিseparatorমধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রseparatorপ্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন আজseparatorনিষেধাজ্ঞা অমান্য করে যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র জব্দ করলো বেলজিয়ামseparatorহরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানেরseparatorনিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি’র উদ্যোগে স্বাধীনতা দিবস পালিতseparatorক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, হতাহতের সংখ্যা অন্তত ৩২separatorরুবেল হোসেনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণাseparatorট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ডেমোক্রেটদের উদ্যোগseparator৬ লাখ ফলোয়ারের পেজ বন্ধে কাদেরকে দুষলেন ফারুক আহমেদseparator‘রামায়ণ’ মুক্তির আগেই চমক দিলেন প্রযোজকseparator‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমানseparatorজনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ, শুরুতে ৫ জেলা : প্রধানমন্ত্রীseparatorফাঁদে ফেলে দুই মাসে ১৩ ধর্ষণ, অভিযুক্ত রাব্বি গ্রেপ্তারseparatorদুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে : সংসদে চিফ হুইপseparatorসব ট্রেনে বসছে স্টারলিংক ইন্টারনেট, বাস-ফেরিতেও চালুর পরিকল্পনাseparatorএক মাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যুseparatorইরানকে অস্ত্র না দিতে শি জিন পিংকে ট্রাম্পের চিঠিseparatorইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্পseparatorউন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রীseparatorযুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা নিয়ে যা বললেন জাতিসংঘের মহাসচিবseparatorআগামী ২ মাসেও জ্বালানির সংকট হবে না : যুগ্মসচিবseparatorনানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজseparatorজ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগেরseparatorমালদ্বীপে ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল প্রবাসী হানজালারseparatorভারতীয় ক্রিকেট বোর্ড বিজেপির একটি শাখা: মোস্তাফিজ ইস্যুতে কঠোর সমালোচনা উইজডেনেরseparatorফেসবুকে রিলস-পোস্ট শেয়ার করে মাসে ৩০০০ ডলার আয়separatorশিশু যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৩৭৫ মিলিয়ন ডলার জরিমানাseparator‘ডিম-মাছ খেলেই মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’separatorরণবীর-দীপিকার বিচ্ছেদের গুঞ্জন, মুখ খুলছেন না কেউseparatorজিতেও বিদায় বার্সেলোনার, সেমিফাইনালে অ্যাতলেতিকোseparator৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেনseparatorভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি : আইএমএফseparatorদ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতাseparatorদেম্বেলের জোড়া গোল, লিভারপুলকে হারিয়ে সেমিতে পিএসজিseparatorআন্দামান সাগরে নৌকাডুবি, ২৫০ বাংলাদেশি-রোহিঙ্গা নিখোঁজseparatorসারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজseparatorঢাকায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনseparatorকানাডায় ফেডারেল এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগমseparatorইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষseparator২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রীseparatorমধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করতে ৪ দফা প্রস্তাব করলো চীনের প্রেসিডেন্ট শি জিনপিংseparatorসিনারের দাপট, আলকারাজকে হারিয়ে আবারও বিশ্বসেরাseparatorওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় নিউজিল্যান্ড দলseparatorটাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’separatorদ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানseparatorবর্ণিল আয়োজনে রমনা বটমূলে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণseparatorবাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজseparatorদেশে হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুরseparatorপ্রধানমন্ত্রীর নতুন বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে থাকছে টানেল ও বাংকারseparatorইরানে আবার হামলা চালানোর কথা ভাবছেন ট্রাম্পseparatorবিশ্বকাপের আগে আর্জেন্টিনার কপালে দুশ্চিন্তার ভাঁজseparatorমালয়েশিয়া থেকে ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসী ফেরতseparatorআগামী সপ্তাহে চিকিৎসা ও বাণিজ্যিক ভিসা চালু করছে ভারতseparatorঅস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান সুসান কোয়েলseparatorনববর্ষ পালনে নিরাপত্তা ঝুঁকি নেই, তবুও প্রস্তুত ‌‘স্পেশাল কমান্ডো ফোর্স’separatorপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎseparatorহরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলের সুবিধা দিতে ইরা‌নকে অনুরোধseparatorহজ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন সিদ্ধান্তseparatorদীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবারseparatorডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি পেলেও নিরাপদ চ্যাটজিপিটি

‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ণ
‘হজযাত্রীদের সেবায় ব্যর্থ হলে আমাদের পদত্যাগ করা উচিত’ : ধর্মমন্ত্রী

হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত মন্তব্য করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, আমরা হজযাত্রীদের খাদেম। হজযাত্রীদের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান হাজী ক্যাম্প পরিদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

শুক্রবার সকালে হজযাত্রাকে সামনে রেখে রাজধানীর আশকোনায় হজক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইটটি শনিবার রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

এসময় মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নেন এবং হজক্যাম্পে সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের হজযাত্রার প্রস্তুতি, থাকা-খাওয়া ও অন্যান্য বিষয়েও খোঁজ নেন। এ সময় ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে কথা বলেন ধর্মমন্ত্রী।

তাদের উদ্দেশে শাহ মোফাজ্জাল হোসাইন বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘ্নে পবিত্র এই সফরে যেতে পারেন সে বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে। এছাড়াও হজযাত্রীদের সেবায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার অনুরোধ জানান তিনি। হজ ক্যাম্পে ছারপোকা এবং মশার উপদ্রব নিয়ে ধর্মমন্ত্রী বলেন, যা করার দরকার তাই করবো।

নিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
নিউজিল্যান্ড এর কাছে ২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশর

সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা।

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ তিন ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস।

এর আগে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হলেও শেষটা ভালো হলো না নিউজিল্যান্ডের। হেনরি নিকোলস ও ড্যান ফক্সক্রফটের ফিফটি পরও ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানে থামল কিউইদের ইনিংস। ফলে জিততে হলে বাংলাদেশকে করতে হবে ২৪৮ রান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারে ওপেনার নিক ক্যালিকে হারায় কিউইরা। শরিফুল ইসলামের করা বলে ব্যক্তিগত ৭ রান করে আউট হন ক্যালি।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। এই জুটি ভাঙেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি দলনেতা টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এদিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি নয়টি চারে সাজানো। এরপর মাত্র ৮ রানে আউট হন জশ ক্লার্কসন।

হুট করেই নিউজিল্যান্ড খেই হারিয়ে ফেললেও ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। ৫৮ বলে খেলা ইনিংসটি আটটি চারে সাজানো। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

যে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
যে অ্যাপ মুহূর্তেই খালি করতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন এক বড় ধরনের সাইবার হুমকি হিসেবে সামনে এসেছে ‘বিঙ্গোমোড’ নামের একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই ক্ষতিকর সফটওয়্যারটি ডিভাইসে প্রবেশ করতে পারলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংকিং তথ্য পর্যন্ত হাতিয়ে নেওয়া সম্ভব।

তথ্য অনুযায়ী, এই ম্যালওয়্যারটি সাধারণত অ্যান্টিভাইরাস অ্যাপের ছদ্মবেশ ধারণ করে ব্যবহারকারীদের ধোঁকা দেয়। জনপ্রিয় ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাপের মতো দেখিয়ে এটি ডাউনলোডে প্রলুব্ধ করে। ব্যবহারকারীরা এটিকে নিরাপদ মনে করে ইনস্টল করলেই শুরু হয় বিপদ।

ইনস্টল করার সময় অ্যাপটি অ্যান্ড্রয়েডের ‘অ্যাক্সেসিবিলিটি সার্ভিস’-এর অনুমতি চায়। ব্যবহারকারী একবার এই অনুমতি দিলে ফোনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এরপর খুব সহজেই ফোনে সংরক্ষিত বিভিন্ন অ্যাকাউন্টের লগইন তথ্য, পাসওয়ার্ড এবং নেট ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ ডেটা সংগ্রহ করা সম্ভব হয়।

শুধু ব্যক্তিগত তথ্য চুরি নয়, আক্রান্ত ফোন থেকে অন্যদের কাছেও ভুয়া বার্তা পাঠিয়ে এই ম্যালওয়্যার ছড়িয়ে পড়তে পারে। ফলে একটি ডিভাইস আক্রান্ত হলে তা দ্রুত অন্যদের মধ্যেও সংক্রমিত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এমনকি ডিভাইসে থাকা নিরাপত্তা অ্যাপও অকার্যকর করে দিতে পারে এই ম্যালওয়্যার।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ‘বিঙ্গোমোড’ এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে এটি আরও জটিল ও শক্তিশালী হয়ে উঠতে পারে। তাই এখন থেকেই সতর্ক থাকা জরুরি।

ব্যবহারকারীদের প্রতি পরামর্শ হলো—অজানা বা সন্দেহজনক লিংক, মেসেজ বা অ্যাপ ডাউনলোড থেকে বিরত থাকা। বিশেষ করে অচেনা উৎস থেকে কোনো অ্যান্টিভাইরাস বা নিরাপত্তা অ্যাপ ইনস্টল না করাই ভালো। প্রয়োজন হলে শুধুমাত্র বিশ্বস্ত ও যাচাইকৃত প্ল্যাটফর্ম থেকে অ্যাপ ব্যবহার করতে হবে।

১৫ বছর পর ওয়ানডে খেলতে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ণ
বাংলাদেশে-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল। আগামী জুন মাসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পা রাখবে অজিরা। সর্বশেষ ২০১১ সালে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছিল তারা।

অস্ট্রেলিয়ার এই সফরটি শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহে। সফরের তিনটি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য দুই দল উড়াল দেবে চট্টগ্রামে। ওয়ানডে সিরিজ (ঢাকা): ৯, ১১ এবং ১৪ জুন ও টি-টোয়েন্টি সিরিজ (চট্টগ্রাম):১৭, ১৯ এবং ২১ জুন।

চট্টগ্রামের ম্যাচগুলো বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরে আসার আগে অস্ট্রেলিয়া দল পাকিস্তানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। পাকিস্তান সফর শেষ করেই তারা সরাসরি বাংলাদেশে আসবে। তবে এই সূচিটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের সাথে কিছুটা সাংঘর্ষিক হতে পারে, কারণ ৩১ মে আইপিএলের ফাইনাল হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, মে মাসেই ব্রিসবেনে একটি অনুশীলন ক্যাম্প করা হবে। তবে যারা আইপিএল বা কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন, তারা এই ক্যাম্পে থাকছেন না।

২০১১ সালের সর্বশেষ ওয়ানডে সফরে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। সেই সিরিজে শেন ওয়াটসন মাত্র ৯৬ বলে অপরাজিত ১৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এরপর ২০২১ সালে অস্ট্রেলিয়া বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলতে এলেও সেটি ওয়ানডে সিরিজ ছিল না। ওই টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল।

গত সফরের ম্যাচগুলো অস্ট্রেলিয়ার দর্শকরা টিভিতে দেখতে না পারলেও, এবার ফক্সটেল গ্রুপের সাথে বিসিবির নতুন চুক্তির ফলে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীরা সরাসরি খেলা উপভোগ করতে পারবেন।

এই সফরের পর আগস্ট মাসে বাংলাদেশ দলও অস্ট্রেলিয়া সফরে যাবে দুটি টেস্ট ম্যাচ খেলার জন্য, যা ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে।